এক্সপ্লোর

‘এটাই সেরা সিরিজ জয়’, রাহানের নেতৃত্বের প্রশংসা উচ্ছ্বসিত কোহলির

ধর্মশালা: কাঁধের চোটের জন্য ধর্মশালায় শেষ টেস্ট খেলতে পারেননি ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর জায়গায় দলকে নেতৃত্ব দিয়েছেন আজিঙ্কা রাহানে। ম্যাচে খেলতে না পারলেও দলকে চাগিয়ে তোলার কাজে কোনও খামতি ছিল না কোহলির। সে মাঠে সতীর্থদের জন্য জলের বোতল বয়ে নিয়ে যাওয়া হোক বা ড্রেসিংরুমে আবেগ-উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ। মাঠে না থেকেও ছিলেন কোহলি। ধর্মশালায় পরতে পরতে উত্তেজনার বারুদ ঠাসা টেস্টে জেতার পর উচ্ছ্বাসে মেতে ওঠেন কোহলি। এই সিরিজ জয়কে অবিশ্বাস্য বলে মন্তব্য করেছেন তিনি। রাহানের দল পরিচালনার ভূয়সী প্রশংসা শোনা গেল কোহলির গলায়। বললেন, দলকে দুর্দান্তভাবে নেতৃত্ব দিয়েছে রাহানে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই সিরিজ জয়কে এখনও পর্যন্ত সেরা বলে অভিহিত করেছেন কোহলি। তিনি বলেছেন, এটাই এখনও পর্যন্ত সবচেয়ে সেরা সিরিজ জয়। আমি ভেবেছিলাম, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজটাই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ঠাসা। কিন্তু অস্ট্রেলিয়া যে লড়াই করল তা অসাধারণ। কিন্তু আমাদের ছেলেরা পিছিয়ে পড়েও বারবার লড়াইয়ে ফিরে এসেছে। পরিণতিবোধ ও ক্যারেক্টার দেখিয়েছে। কোহলি বলেছেন, ফিসনেসের ক্ষেত্রে দলে যে পরিবর্তন আনা হয়েছিল তার সুফল মিলেছে। দলের খেলোয়াড়রা পুরো মরশুম তাদের পারফরম্যান্স ধরে রাখতে সক্ষম হয়েছে। ভারতের অধিনায়ক বলেছেন, একটা সময় কোনও একটা সেশনেই ম্যাচে পিছিয়ে পড়তাম। কিন্তু এই মরশুমে তার পুনরাবৃত্তি হয়নি। এই মরশুমে দলকে কোনও এক বা দুই খেলোয়াড়ের ওপর নির্ভর করতে হয়নি। ফাস্ট বোলাররা যে ফিটনেস ও লড়াই করেছে, তা এক কথায় অনবদ্য। এটাই পার্থক্য গড়ে দিয়েছে। কাঁধের চোট পুরোপুরি সারিয়ে উঠতে আরও কয়েকটা সপ্তাহ লাগবে বলে জানিয়েছেন কোহলি। অন্যদিকে, রাহানে বলেছেন, ম্যাচটা দারুন উপভোগ করেছেন তিনি। জয়ের কৃতিত্ব দলের খেলোয়াড়দের দিয়েছেন তিনি। শধুমাত্র এই সিরিজই নয়, পুরো মরশুমেই ভালো খেলার কৃতিত্ব দলের খেলোয়াড়দেরই। বোলার, ফিল্ডার ও ব্যাটসম্যান-সবাই ভালো পারফর্ম করেছে। ধর্মশালায় মধ্যাহ্নভোজের পর ম্যাচে ফিরে আসার কৃতিত্ব নবাগত কুলদীপ যাদবকে দিয়েছেন রাহানে। কুলদীপের প্রতি দলের সম্পূর্ণ আস্থা ছিল বলে জানিয়েছেন রাহানে। উমেশ যাদব, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা ও মহম্মদ শামিরা ভারতের পিচে যেভাবে বোলিং করেছেন, তা অসাধারণ বলে মন্তব্য করেছেন রাহানে।

সেরা শিরোনাম

ICC New Tournament: নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
নতুন টি-২০ টুর্নামেন্ট চালু করার পরিকল্পনা আইসিসির? খেলতে পারে আইপিএল, বিগ ব্য়াশের দলগুলি
England vs Mexico: 'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
'ইংল্যান্ডের জার্সিতে জীবনের সেরা রাত', মেক্সিকো বধের পর আবেগঘন বার্তা বেলিংহ্য়ামের
Vozinha With Messi: এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
এবার মেসির সঙ্গে একই দলে খেলবেন ভোজিনহা! বড় উদ্যোগ শুরু, অপেক্ষায় ফুটবলপ্রেমীরা
Neymar Retirement: 'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?
'সত্যিকারের চ্যাম্পিয়ন, দুর্দান্ত এন্টারটেইনার', নেমারের অবসরে বার্তা ভারতীয় বিশ্বজয়ীর?

ভিডিও

Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Baruipur Incident :বারুইপুর সংলগ্ন ৩টি থানা এলাকায় BNS-এর ১৬৩ নম্বর ধারা লাগু, কড়া নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget