এক্সপ্লোর

IND vs SA: মাঠের বাইরে সৌহার্দ্যের বার্তা, নিজেই সই করা জার্সি মহারাজকে উপহার বিরাটের

Virat On Maharaj: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সাত উইকেটে দুরন্ত জয় দিয়ে সফর শেষ করেছে ভারতীয় দল। ১-১ টেস্ট সিরিজ় ড্র করেছে টিম ইন্ডিয়া।

কেপটাউন: মাঠের লড়াই মাঠেই থাকুক। মাঠের বাইরে বন্ধুত্ব বজায় থাকুক। কেপটাউন টেস্ট জয়ের পর ডিন এলগারের হাতে ভারতীয় দলের সই করা জার্সি তুলে দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবার প্রোটিয়া তারকা স্পিনার কেশব মহারাজের (Keshav Maharaj) হাতে নিজের সই করা জার্সি উপহার দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। মহারাজের সঙ্গে পাশে দাঁড়িয়ে ছবিও তুললেন প্রাক্তন ভারত অধিনায়ক। নিজের ইনস্টাগ্রামে সেই ছবি পোস্ট করেছেন মহারাজ নিজেই। ক্য়াপশনে লিখেছেন, ''ওয়ান ফর দ্য ওয়াল, ধন্যবাদ বিরাট কােহলিকে।''

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Keshav Maharaj (@keshavmaharaj16)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে সাত উইকেটে দুরন্ত জয় দিয়ে সফর শেষ করেছে ভারতীয় দল। ১-১ টেস্ট সিরিজ় ড্র করেছে টিম ইন্ডিয়া। এই ম্যাচ শেষে খেলোয়াড়সুলভ মনোভাবের দুর্দান্ত উদাহরণ দিল ভারতীয় দল। 

ঘটনাক্রমে, কেপ টাউন টেস্টই দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার ডিন এলগারের (Dean Elgar) শেষ ম্যাচ ছিল। এই ম্যাচ শেষে ভারতীয় দলের তরফে এলগারকে এক জার্সি উপহার দেওয়া হয়। সকল ভারতীয় ক্রিকেটারদের সই করা সেই জার্সি দলের তরফে দুই সবথেকে সিনিয়র ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli) এবং রোহিত শর্মা (Rohit Sharma) ডিন এলগারের হাতে তুলে দেন। উপহার পেয়ে স্বভাবতই খুশি প্রোটিয়া তারকা ব্যাটার। তাঁকে বিরাট কোহলিকে আলিঙ্গন করতেও দেখা যায়।

ম্যাচ শেষে রোহিত শর্মা কিন্তু এলগারের প্রশংসা করতে ভোলেননি। তিনি বলেন, 'ও দক্ষিণ আফ্রিকান দলের ভীষণ গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার। একবার ক্রিজে টিকে গেলে ওকে আউট করাটা খুবই কঠিন। আমদের মধ্যে ম্যাচের আগে এই নিয়ে বিস্তর আলোচনা হয়। যত দ্রুত সম্ভব ওকে সাজঘরে ফেরাতে আমরা বদ্ধপরিকর ছিলাম। ও দক্ষিণ আফ্রিকান ক্রিকেটের জন্য যা করছে সেই বিষয়ে আমরা সকলেই অবগত। তাই দারুণ এক কেরিয়ারের জন্য ওকে শুভেচ্ছা এবং আগামীদিনের জন্য অনেক শুভতকামনা।'

এলগার নিজের কেরিয়ারের শেষ টেস্টে দুই ইনিংসে যথাক্রমে দুই এবং ১২ রানে আউট হলেও, তাঁর টেস্ট কেরিয়ার কিন্তু বাহবা পাওয়ার যোগ্য। ৮৫টি টেস্ট ম্যাচে এলগার ৩৭.০৮ গড়ে মোট ৫৩৩১ রান করেছেন। ১৪টি শতরান করার কৃতিত্বও রয়েছে তাঁর দখলে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
IPL: নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার
নির্বাসনের শাস্তি হয়েছিল, ২ বছর পরে আইপিএলে ফিরছেন তারকা ব্রিটিশ ক্রিকেটার

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget