এক্সপ্লোর

অনুষ্কার সঙ্গে সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন জাহির, কৃতজ্ঞতা স্বীকার কোহলির

নয়াদিল্লি: সম্পর্ক নিয়ে তাঁকে একটা সময় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন জাহির খান। তার জন্য আজও একসময়ের সতীর্থর কাছে কৃতজ্ঞ বিরাট কোহলি।

কঠিন সময় তাঁর পাশে শক্তি হয়ে দাঁড়ানোর জন্য বরাবরই অনুষ্কা শর্মাকে কৃতিত্ব দিয়েছেন বিরাট কোহলি। তাঁকে ভাল মানুষ হিসেবে গড়ে তুলতে বলিউড অভিনেত্রীর ভূমিকা নিয়ে খুল্লমখুল্লা বলেছেন ভারতের ক্রিকেট অধিনায়ক।

একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে অনুষ্কার সঙ্গে তাঁর সম্পর্কের কথা নিয়ে বলার পাশাপাশি প্রাক্তন সতীর্থ জাহিরের ভূয়সী প্রশংসা করেন বিরাট। তিনি খোলসা করেন, অনুষ্কা তাঁকে আরও ধীর-স্থির মানুষ হতে সাহায্য করেছেন।

আর এর জন্য জাহিরের প্রতিও কৃতজ্ঞতা জানাতে ভুললেন না বিরাট। জানালেন, একটা সময় জাহির তাঁকে (অনুষ্কার সঙ্গে) সম্পর্ক নিয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছিলেন। বললেন, আজ আমার সঙ্গে অনুষ্কার সম্পর্কের নেপথ্যে বড় ভূমিকা নেন জাহির।

ভারত অধিনায়ক যোগ করেন, এই সম্পর্কের কথা নিয়ে তিনি প্রথম তাঁর আইপিএল সতীর্থের সঙ্গেই কথা বলেছিলেন। কোহলি জানান, সেই সময় জাহির তাঁকে পরামর্শ দিয়েছিলেন, সম্পর্কের কথা না লুকোতে।

anushka-virat 1

বিরাট বলেন, জাহির আমাকে বলেছিল, তুমি যদি এটা লুকাও, তাহলে তোমার ওপরই চাপসৃষ্টি হবে। তুমি একটা সম্পর্কে রয়েছ, কোনও ভুল করনি। কোহলি স্বীকার করেন, জাহির তাঁকে সঠিক পরামর্শ দিয়েছিলেন। তিনি ওই পরামর্শ পালন করে এসেছেন।

প্রসঙ্গত, ২০১৪ সালে এই ডান-হাতি ব্যাটসম্যানের ফর্ম খারাপ চলছিল। বিশেষ করে, ভারতীয় দলের ইংল্যন্ড সফরের সময় যখন ফর্মের একেবারেই ধারেকাছে ছিলেন না তিনি, অনুষ্কা তাঁর পাশে পাহাড়ের মতো দাঁড়িয়ে অনুপ্রেরণা দিয়ে গিয়েছেন।

কোহলি বলেন, বহু বছর ধরে, আমি নিজেকে বদলাতে চাইনি। কিন্তু, ওর (অনুষ্কা) জন্যই এটা সম্ভব হয়েছে। অনুষ্কা সেই সময় বুঝেছিল, আমার ওপর দিয়ে কী যাচ্ছে। ও আমাকে ক্রমাগত উদ্বুদ্ধ করে গিয়েছিল।

ভারত অধিনায়কের দাবি, অনুষ্কার জন্যই তিনি ঘুরে দাঁড়াতে সক্ষম হন। অস্ট্রেলিয়া সফরে চারটি টেস্টে চারটি শতরান করেন। অনুষ্কা সামনে ছিল। এটা আমার কাছে স্পেশাল, কারণ আমার জন্য ওকে অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs ZIM Live: অল্প রানে আউট দুই ওপেনার, ইনিংস সামলাচ্ছেন শ্রেয়স ও ঈশান পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৩/২
অল্প রানে আউট দুই ওপেনার, ইনিংস সামলাচ্ছেন শ্রেয়স ও ঈশান পাওয়ার প্লে শেষে ভারতের স্কোর ৫৩/২
Italy National Football Team: উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
উদ্যোগী মালদিনি, গুয়ার্দিওলা প্রত্যাখান করার পর ইতালির কোচ হতে পারেন এই বিশ্বকাপজয়ী
WI vs PAK: পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
পাকিস্তানের বিরুদ্ধে সিরিজ থেকে আচমকা সরে দাঁড়ালেন ওয়েস্ট ইন্ডিজ়ের পেসার, কোচ কী বললেন?
France Football Team: ২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!
২৮ জুলাই আসতে পারে বড় খবর, এমবাপেদের নতুন কোচ হিসাবে দায়িত্বে কিংবদন্তি!

ভিডিও

Abhishek Banerjee: ২৫ লক্ষ টাকা তোলার দাবি, না দিলে রিসর্ট ভাঙচুরের হুমকি, অভিযোগের পাহাড়ে সেবাশ্রয়
Suvendu Adhikari | 'মামলাগুলিতে গুন্ডাদমন আইন প্রয়োগ করা হয়েছে', ধর্মতলাকাণ্ডে হুঙ্কার মুখ্যমন্ত্রীর
Birbhum News: বীরভূমে NIA অভিযান, প্রচুর বিস্ফোরকের হদিশ | NIA Raid | ABP Ananda
Burdwan Medical College | 'কলেজ ক্যাম্পাস, হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা'। নয়া অ্যাডভাইজ়ারি
CJP Protest in Delhi | ইস্তফা দেবেন ধর্মেন্দ্র প্রধান? যন্তর মন্তর জুড়ে আজ কী ছবি? ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget