এক্সপ্লোর

IPL RCB VS SRH: বল ঘোরাতে জানলে সব পিচেই ভেল্কি দেখানো যায়, চাহলকে নিয়ে মুগ্ধ বিরাট

সানরাইজার্স হায়দরাবাদকে ১০ রানে হারিয়ে আইপিএল অভিযান শুরু করল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

দুবাই: কথায় আছে, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। সোমবার সেই আপ্তবাক্যটা যেন ফের একবার মনে করিয়ে দিলেন যুজবেন্দ্র চাহল। দুবাইয়ের ব্যাটিং সহায়ক পিচে বল ঘোরালেন বন বন করে। ৪ ওভারে মাত্র ১৮ রানে তিন উইকেট নিয়ে তিনিই খেলা ঘুরিয়ে দিলেন। স্বল্প রানের পুঁজি নিয়েও সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আর দলের জয়ের পর লেগস্পিনার চাহলের প্রশংসায় পঞ্চমুখ আরসিবি অধিনায়ক বিরাট কোহলি। ম্যাচের পর বিরাট বললেন, 'যুজি (দলে চাহলের ডাকনাম) বল করতে এসে খেলাটাই ঘুরিয়ে দিল। এই পিচ থেকে স্পিনাররা বড় একটা সাহায্য পায়নি। তবে ও দেখিয়ে দিল, কব্জিতে স্পিন থাকলে যে কোনও উইকেটেই বল ঘোরানো যায়। ও-ই ম্যাচটা ঘুরিয়ে দিয়ে গেল।' সোমবার সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ব্যাট হাতে লড়াই করলেন একমাত্র জনি বেয়ারস্টো ও মণীশ পাণ্ডে। বেয়ারস্টো করেন ৬১ রান। ৩৪ রান মণীশের। দুজনকেই ফেরান চাহল। ম্যাচের সেরাও হয়েছেন তিনি। চাহল বলেছেন, 'প্রথম ওভার বল করার সময় বুঝতে পারি পিচ থেকে সামান্য সাহায্য পাব। ঠিক করে নিয়েছিলাম স্টাম্প টু স্টাম্প বল করব। অধিনায়ক বলেছিল আক্রমণাত্মক বল করতে। একটা সময় ওরা ভাল ব্যাট করছিল আর তখন জোরে বল করা যেত না। তাই আমি স্টাম্পস থেকে একটু বাইরে বল করছিলাম। বল ঘুরছিল বলে ওরা মারতেও পারেনি।' এদিন চোট পেয়েছেন হায়দরাবাদের মিচেল মার্শ। অধিনায়ক ডেভিড ওয়ার্নারও যা নিয়ে চিন্তিত। সোমবার তাঁর দুর্ভাগ্যজনক রান আউটকেই অনেকে ম্যাচ হারার কারণ বলছেন। বেয়ারস্টোর শট বোলার উমেশ যাদবের হাতে লেগে নন স্ট্রাইকিং প্রান্তের স্টাম্পস ভেঙে দেয়। ওয়ার্নার তখন ক্রিজের বাইরে। অজি তারকা বলেছেন, 'এভাবে আর কখনও আউট হয়েছি বলে মনে পড়ছে না।'
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Eden Gardens: আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
আইপিএলের সেরা মাঠ, কোহলিদের চ্যাম্পিয়ন হওয়ার রাতে ইডেন গার্ডেন্স পেল ৫০ লক্ষ টাকা
Arjun Tendulkar: অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল
অর্জুনকে ঘিরে সমর্থকদের সেলফি তোলার আবদার, জবাবে জুনিয়র তেন্ডুলকরের কর্মকাণ্ডের ভিডিও হল ভাইরাল
RCB IPL Champion: কোহলির ব্যাটে ফের আইপিএল জয় আরসিবির, স্পর্শ করল সিএসকে-মুম্বইয়ের রেকর্ড
কোহলির ব্যাটে ফের আইপিএল জয় আরসিবির, স্পর্শ করল সিএসকে-মুম্বইয়ের রেকর্ড
IPL Final Live: কোহলির উইনিং শটে মাত্র তৃতীয় দল হিসাবে নাগাড়ে দুই মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি
কোহলির উইনিং শটে মাত্র তৃতীয় দল হিসাবে নাগাড়ে দুই মরশুমে আইপিএল চ্যাম্পিয়ন আরসিবি

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget