এক্সপ্লোর

মাঠে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ‘পাশবিক প্রবৃত্তি’র উচ্ছ্বসিত প্রশংসা কোহলির

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাফল্য ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়ার মানসিকতায় মুগ্ধ ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে কোহলি সিআর সেভেনকে নিয়ে নিজের উচ্ছ্বাস আড়াল করলেন না। এর আগেও কোহলি জানিয়েছিলেন, তাঁর প্রিয় ফুটবলার রোনাল্ডো।

নয়াদিল্লি: পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সাফল্য ছিনিয়ে নিতে ঝাঁপিয়ে পড়ার মানসিকতায় মুগ্ধ ভারতের ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। ইনস্টাগ্রাম লাইভ চ্যাটে কোহলি সিআর সেভেনকে নিয়ে নিজের উচ্ছ্বাস আড়াল করলেন না। এর আগেও কোহলি জানিয়েছিলেন, তাঁর প্রিয় ফুটবলার রোনাল্ডো। বহু অনুরাগীই কোহলি ও রোনাল্ডোকে তাঁদের নিজ নিজ খেলায় সেরা হিসেবে মনে করেন। কারণ, দুজনেই তাঁদের দেশকে অনেক সম্মান এনে দিয়েছেন। ভারতের ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীর সঙ্গে ইনস্টাগ্রাম লাইভ সেশনে কোন অ্যাথলিটের  পারফরম্যান্স দেখে তিনি মোহিত হয়ে যান, তা জানতে চাওয়া হলে কোহলি রোনাল্ডোর কথা বলেন। কোহলি বলেছেন, এমন অনেক খেলোয়াড়ই রয়েছে, যাঁরা মাঠে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেন। কিন্তু বড় ম্যাচে ঘুরে দাঁড়ানোর কথা বলতে গেলে রোনাল্ডো অসাধারণ। এই প্রসঙ্গে কোহলি চ্যাম্পিয়ন্স লিগের একটি ম্যাচের প্রসঙ্গ উল্লেখ করেছেন। লিগের ৩২ তম রাউন্ডে জুভেন্তাস ও অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচে প্রথমার্ধে জুভেন্তাস ২-০ গোলে পিছিয়ে ছিল। আর এর পরই ম্যচের রঙ পাল্টে দেন রোনাল্ডো হ্যাটট্রিক করে। এই হ্যাটট্রিকের মাধ্যমে চ্যাম্পিয়ন্স লিগে ১২৪ তম গোল করে সবচেয়ে বেশি গোল করার কৃতিত্ব অর্জন করেছিলেন। সেই সঙ্গে লিগে হ্যাটট্রিকের ক্ষেত্রে লিওনেল মেসির রেকর্ড স্পর্শ করে ফেলেন। কোহলি বলেছেন, এর আগে পর্তুগিজ তারকা তাঁর সমস্ত বন্ধু পরিবারের লোকজনকে এই ম্যাচ দেখতে আসতে বলেছিলেন। এই ম্যাচটা যে স্পেশ্যাল হতে চলেছে, তাও বলেছিলেন সিআর সেভেন। তারপর এ ধরনের পারফরম্যান্স, হ্যাটট্রিক করে দলকে জেতানো, এটা কার্যত অবিশ্বাস্য। রোনাল্ডোর এই মানসিকতা তাঁকে অনুপ্রাণিত করে বলে জানিয়েছেন কোহলি। তিনি বলেছেন, লক্ষ্যের দিকে এভাবে ঝাঁপিয়ে পড়াটাই পাশবিক প্রবৃত্তি (বিস্ট মেন্টালিটি)। এ ধরনের কথা বলা এবং সেই অনুযায়ী কাজ করার  মতো দৃঢ়তা খুব কম লোকেরই রয়েছে। এটা আমার কাছে অনুপ্রেরণাদায়ক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Argentina Football Team: কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
কাদায় আটকে ভয়ঙ্কর অভিজ্ঞতা আর্জেন্তিনার গোলকিপার দিবু মার্তিনেজ়ের, ৩ ঘণ্টা পর রক্ষা
Cricket News: এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
এমন ঘটনা আগে কখনও ঘটেছে! ইংল্যান্ডের ক্লাব ক্রিকেটের প্রতারণা-কাণ্ডে বিস্মিত ক্রিকেটবিশ্ব
FIFA World Cup 2026: রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
রেফারির ভুলেই মেসিদের বিরুদ্ধে এম্বোলো কার্ড দেখেছিলেন, দায় স্বীকার করে কী ব্যাখ্যা দিল IFAB?
Commonwealth Games: কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?
কমনওয়েলথ গেমসে কবে নামছেন নীরজ চোপড়া? কোন চ্যানেলে দেখবেন?

ভিডিও

Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতিতে ED-র কাছে মদন মিত্রের হাজিরা | ABP Ananda LIVE
Neet Protest | সংসদ চত্বরে ঝাড়খণ্ডে প্রশ্নফাঁসের অভিযোগে বিক্ষোভ বিজেপির
Coal Smuggling | সবজির আড়ালে কয়লা পাচারের ছক?
Coal Smuggling: অভিনব কৌশলে কয়লা পাচার!গাড়ির উপরে সাজানো টম্যাটো, আর তার নীচে কয়লা
Madan Mitra |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget