এক্সপ্লোর

Ravi Shastri on Kohli: ওয়ান ডে দলের নেতৃত্ব ছেড়ে দিতে পারে বিরাট, বলছেন শাস্ত্রী

Virat Kohli: জল্পনা চলছে তাঁকে ওয়ান ডে ক্রিকেটেও আর অধিনায়ক রাখা হবে কি না তা নিয়ে। বোর্ডের কেউ কেউ বলছেন, তাঁকে সরিয়ে ওয়ান ডে-তেও রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

মুম্বই: জল্পনা চলছে তাঁকে ওয়ান ডে ক্রিকেটেও আর অধিনায়ক রাখা হবে কি না তা নিয়ে। বোর্ডের কেউ কেউ বলছেন, তাঁকে সরিয়ে ওয়ান ডে-তেও রোহিত শর্মাকে দায়িত্ব দেওয়া হতে পারে।

এই পরিস্থিতিতে নতুন তথ্য দিলেন রবি শাস্ত্রী। ভারতের সদ্যপ্রাক্তন কোচ বলেছেন, বিরাট কোহলি নিজেই ওয়ান ডে দলের দায়িত্ব ছেড়ে দিতে পারেন। একটি সাক্ষাৎকারে শাস্ত্রীকে বিরাটের নেতৃত্ব ছাড়া নিয়ে প্রশ্ন করা হয়েছিল। শাস্ত্রী বলেছেন, ''লাল বলের ক্রিকেটে গত পাঁচ বছর ধরে ভারত বিশ্বের সেরা দল। এবং সেটা বিরাট কোহলির নেতৃত্বে। ও নিজে ছাড়তে না চাইলে বা মানসিকভাবে ক্লান্ত না হয়ে পড়লে বা ব্যাটিংয়ে মনোনিবেশ করার জন্য নিজেই নেতৃত্ব থেকে সরে না দাঁড়ালে মনে হয় না ওকে সরানো হবে।' শাস্ত্রী যোগ করেন, 'ওয়ান ডে-র ক্ষেত্রেও সেটা হতে পারে। ও ও হয়তো বলতে পারে টেস্ট নেতৃত্বতেই বেশি মনোনিবেশ করছে।'

টি-টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়ার কথা বিশ্বকাপের আগে তিনি নিজেই ঘোষণা করেছিলেন। এবার ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রের খবর, ওয়ান ডে দলের নেতৃত্বও হারাতে পারেন বিরাট কোহলি (Virat Kohli)। ভারতীয় বোর্ড নাকি চায় বিরাট নিজের ব্যাটিংয়ে আরও মনোযোগ দিন। শোনা যাচ্ছে, তাঁর পরিবর্তে ওয়ান ডে দলেরও অধিনায়ক করা হতে পারে রোহিত শর্মাকে (Rohit Sharma)।

শোনা যাচ্ছে, বিরাটের সঙ্গে এ ব্যাপারে কথা বলতে পারেন বোর্ড কর্তারা। সেক্ষেত্রে তাঁর হাতে শুধু টেস্ট দলের দায়িত্ব থাকবে। ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন রোহিত শর্মা।

শুক্রবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক নির্বাচিত হলেন অজিঙ্ক রাহানে। সহ অধিনায়ক নির্বাচিত হয়েছেন চেতেশ্বর পূজারা। স্কোয়াডে নেই বিরাট কোহলি ও রোহিত শর্মা। দ্বিতীয় টেস্টে স্কোয়াডে ফিরবেন বিরাট। কিন্তু রোহিত শর্মাকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডেও নেওয়া হয়নি। ঋষভ পন্থকেও দলের বাইরে রাখা হয়েছে। বাংলার ঋদ্ধিমান সাহাই প্রথম উইকেট কিপার হিসেবে খেলবেন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

De Paul-Lionel Messi: ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
ইন্টার মায়ামির হয়ে দূরপাল্লার শটে দুরন্ত গোল করে মেসিকে উৎসর্গ, মন জিসেন দে পল
Jorje Messi: মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
মেসির বাবার মৃত্যু মিলিয়ে দিল দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে, চোখে জল আনবে বার্সেলোনার শ্রদ্ধার্ঘ
Indian Cricket: চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
চোট-আঘাতে ভারতীয় ক্রিকেট যেন মিনি হাসপাতাল, লক্ষ্মণের সঙ্গে কাল জরুরি বৈঠক বোর্ড সচিবের
IND vs SL XI: পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে
পাড়িক্কলের ঝকঝকে সেঞ্চুরি, প্রস্তুতি ম্যাচে পন্থ-যশস্বীদের ব্যর্থতা উদ্বেগে রাখল ভারতকে

ভিডিও

Abhishek Banerjee PA | সুমিত রায়ের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ! অবশেষে দিলেন হাজিরা
RG Kar Case: অভয়া কাণ্ডের ২ বছর পার, বিচার অধরাই, দাবি জুনিয়র চিকিৎসকদের সংগঠনের
BJP Poster: দিকে দিকে তোলাবাজি, এবার দলের অন্দরে ক্ষোভ
Sumit Roy: পরপর দুদিন, গতকালের পর আজ ফের ভবানী ভবনে হাজিরা সুমিত রায়ের
Mamata Banerjee: মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget