এক্সপ্লোর

দেশের মাটিতে টেস্টে এই প্রথম শূন্য রানে ফিরলেন কোহলি

নয়াদিল্লি:  আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি এই সম্প্রতি চূড়ান্ত ফর্মে খেলছেন। কিন্তু অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্টার্কের বলে কোনও রান না করেই প্যাভিলিয়নে ফেরত গেলেন কোহলি। চেতেশ্বর পূজারা আউট হওয়ার পর ক্রিজে আসেন ভারতীয় দলের অধিনায়ক। কিন্তু একটি বল খেলে পরের বলেই আউট হন তিনি। স্টার্কের এই জোড়া ধাক্কায় ব্যাকফুটে ভারত। এদিন ২৬০ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে যাওয়ার পর ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়ে ভারত। এরমধ্যে সবচেয়ে বড় ধাক্কা কোহলির শূন্য রানে আউট হয়ে যাওয়াটা। তিনি আউট হতেই স্টেডিয়ামে স্তব্ধতা নেমে আসে। দেশের মাঠে পর পর সিরিজ জিতে চলেছে ভারত। এক্ষেত্রে ব্যাট হাতে উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে কোহলির। ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে পর পর চারটি সিরিজে ডবল সেঞ্চুরি করেছেন তিনি। ঘরের মাঠে একটি মরশুমে সর্বোচ্চ রানসংগ্রহকারীও তিনি। ছয় বছরের কেরিয়ারে এই নিয়ে টেস্ট ম্যাচে পাঁচবার শূন্য রানে আউট হলেন কোহলি। ২০১৪-র অক্টোবরের পর এই প্রথম কোনও রান না করেই প্যাভিলিয়নে ফিরতে হল তাঁকে। ঘরের মাঠে টেস্টে এই প্রথম শূন্য রানে আউট হলেন তিনি। কেরিয়ারের ৪৫ তম টেস্ট ইনিংসে ওল্ড ট্রাফোর্ডে এর আগে তাঁকে শেষবার খালি হাতে ফিরতে হয়েছিল। এরপর ২৬ ইনিংসের পর শূন্য রানে আউট হতে হল তাঁকে। ২০১১-তে ব্রিজটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে, ওই বছরই মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোনও রান না করেই ফিরে গিয়েছিলেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
মনবীরের হ্যাটট্রিক, সাউথ ইউনাইটেড ক্লাবকে আট গোলের মালা মোহনবাগানের
Allan Nascimento Death: ৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
৩৪-এই সব শেষ, হৃদরোগে মৃত্যু UFC তারকার, কী কারণে কম বয়সিদের হার্ট অ্যাটাকের প্রবণতা বাড়ছে?
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার

ভিডিও

CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Mamata Banerjee: পুলিশকে দিয়ে বিধায়ক, সাংসদদের ভয় দেখাচ্ছে, সরব মমতা
Tulu Mondal: টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! এবার পুলিশের জালে তার আরেক ম্যানেজার
Abhishek Banerjee PA: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Abhishek Banerjee: সাত দিনের মধ্যে শুনানি শেষ করতে চায় হাইকোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget