এক্সপ্লোর

Ind vs Eng 1st Test: বায়ো বাবলে অধিনায়কের জীবন বেশি কঠিন, উপলব্ধি কোহলির

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার মুখে বিরাট কোহলি জানালেন, জৈব সুরক্ষা বলয়ে থাকা ভীষণ কঠিন। আর করোনা পরিস্থিতিতে অধিনায়কের জীবন আরও কষ্টকর।

লন্ডন: জৈব সুরক্ষা বলয়ে অনেকেই হাঁসফাস করছেন। বেন স্টোকসের মতো তারকা পর্যন্ত মানসিক চাপ সামলাতে না পেরে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন। ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ শুরু হওয়ার মুখে বিরাট কোহলি জানালেন, জৈব সুরক্ষা বলয়ে থাকা ভীষণ কঠিন। আর করোনা পরিস্থিতিতে অধিনায়কের জীবন আরও কষ্টকর।

মঙ্গলবার কোহলি বলেছেন, 'জৈব সুরক্ষা বলয়ে জীবন ভীষণ কঠিন। আমরা প্রায় দেড় বছর বায়ো বাবলে রয়েছি। অধিনায়কের জীবন আরও কঠিন। এমনিতেই অধিনায়কের ওপর অনেক চাপ থাকে। তার ওপর জৈব সুরক্ষা বলয়ে অধিনায়কের জীবন আরও কঠিন হয়ে গিয়েছে। এত বেশি বন্দি জীবন কাটাতে হচ্ছে এখন। মাঝের বিরতিটা ভীষণ জরুরি ছিল। আমরা আবার তরতাজা হয়ে সিরিজে মনোনিবেশ করতে পারব।' কোহলি যোগ করেছেন, 'বেন স্টোকসের মতো অনেকেই জৈব সুরক্ষা বলয়ে টানা থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়বে।'

জেমস অ্যান্ডারসনের বিরুদ্ধে তাঁর ব্যাট হাতে লড়াই বিশ্ব ক্রিকেটের অন্য়তম চিত্তাকর্ষক দৃশ্য। ২০১৪ সালের ইংল্যান্ড সফরে অ্যান্ডারসনের বিষাক্ত স্যুইংয়ের কোনও জবাব খুঁজে পাননি বিরাট কোহলি। ভারতও সিরিজ হেরেছিল। তবে চার বছর পর, ২০১৮ সালে অ্যান্ডারসন-স্টুয়ার্ট ব্রডদের বিরুদ্ধে ব্যাট হাতে সফল হয়েছিলেন কোহলি। দেশকে ঐতিহাসিক সিরিজ জিতিয়ে ফিরেছিলেন।

এবার কী হবে? অ্যান্ডারসন-ব্রডদের সামলাবেন কী করে? বুধবার থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। তার আগের দিন জুম কলে ভারত অধিনায়ক বেশ নির্লিপ্তভাবে বললেন, 'ব্যাট হাতে।' বিরাটের গলার প্রত্যয় আর কঠিন চোয়াল বুঝিয়ে দিল, ইংরেজ পেস ফলার বিরুদ্ধে মাঠে নামার জন্য কীরকম মুখিয়ে রয়েছেন তিনি।

কিন্তু ব্রড-অ্যান্ডারসন তো বরাবর কঠিন প্রশ্নপত্র সাজিয়ে দিয়েছে ভারতের সামনে? কীভাবে জবাব দেবেন? পাল্টা প্রশ্ন করে? বিরাট শান্ত গলায় বললেন, 'প্রশ্নের জবাব তৈরি তো করতেই হয়। উত্তর তৈরি না করলে পরীক্ষায় উতরে দেওয়া যায় না। উত্তর রপ্ত করতে না পারলে প্রশ্নপত্র আরও কঠিন হয়ে যায়। আমরাও প্রশ্নের উত্তর দিয়েই ওদের মোকাবিলা করব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh News: গাড়ির সূত্র ধরে খোঁজ মিলল পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের
Ayushman Bharat News: রবিবার থেকেই রাজ্যে আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমারও কার্ড না থাকলে হাসপাতালেই পূরণ করা যাবে ফর্ম
Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget