এক্সপ্লোর

T20 World Cup: বিশ্বকাপেই ইতি! টি-টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানাতে চলেছেন রোহিত-বিরাট?

Ravi Shastri On Indian Cricket Team: প্রাক্তন কোচ রবি শাস্ত্রীর মতে এই বিশ্বকাপের পরেই টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলে আমূল বদল ঘটতে চলেছে।

মুম্বই: আর মাত্র দিন দশেক বাকি, তারপরেই মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করবে ভারতীয় দল। দেড় দশক আগে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে এখনও টি-টোয়েন্টি ফর্ম্যাটে বিশ্বখেতাব অধরা। এই বিশ্বকাপে সেই অপেক্ষার অবসান হবে কি না, সেইদিকে সকলেরই নজর রয়েছে। তবে বিশ্বকাপ শুরুর আগেই এক বড় ভবিষ্যদ্বাণী করলেন প্রাক্তন ভারতীয় কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri)।

বিরাট, রোহিতদের বিদায়?

শাস্ত্রীর মতে এই বিশ্বকাপের পরেই ২০০৭ সালের মতো ভারতীয় দলে আমূল বদলের সম্ভাবনা রয়েছে। সম্ভবত এই বিশ্বকাপ শেষেই রোহিত শর্মা (Rohit Sharma), বিরাট কোহলিরা (Virat Kohli) আন্তর্জাতিক টি-টোয়েন্টি ফর্ম্যাটকে বিদায় জানাবেন। তিনি বলেন, 'এই বিশ্বকাপে যাই হোক না কেন, আমার মনে হয় টুর্নামেন্টের পরে ভারতীয় দলে আমূল বদল ঘটবে। এক সম্পূর্ণ নতুন দলকে আমরা দেখতে পাব। ঠিক যেমন ২০০৭ সালে হয়েছিল। (সচিন) তেন্ডুলকর, (রাহুল) দ্রাবিড়, (সৌরভ) গঙ্গোপাধ্যায়, কেউই ছিল না সেই দলে। (মহেন্দ্র সিংহ) ধোনি দলকে নেতৃত্ব দিয়ে ম্যাচ জেতান। অনেকটা তেমনই এই বিশ্বকাপের পরেও হতে পারে। ওরা (রোহিত, বিরাট, দীনেশ কার্তিক) যে আর এই ফর্ম্যাটে খেলার যোগ্য নয়, তেমনটা নয় কিন্তু। তবে বাকি দুই ফর্ম্যাটে দলের ওদের বেশি প্রয়োজন। পরের বছরেই আরেকটি বিশ্বকাপ (৫০ ওভারের) হবে। তাই তার আগে ওদের কাঁধে অত্যাধিক বোঝা চাপিয়ে দেওয়ার মানে হয় না।'

অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা

পাশাপাশি শাস্ত্রীর মতে এই বিশ্বকাপে ভারতীয় দলের ব্যাটিংই দলকে কাপ জেতাতে পারে। অস্ট্রেলিয়ার পরিবেশে ভারতীয় ব্যাটারদের রেকর্ডই তাঁকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে। 'এই ভারতীয় দল অস্ট্রেলিয়ায় দারুণ পারফর্ম করেছে। ওই পিচগুলি ভারতের ব্যাটারদের খেলার সঙ্গে মানানসই। কোনও দলের ব্যাটিং যদি শক্তিশালী হয়, তার বোলিং ও ফিল্ডিং যেমনই হোক না কেন, সেই দলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা রয়েইছে। সেমিতে পৌঁছে ভাল ব্যাট করলে যে কোনও দলকে হারানো সম্ভব। ভারত বিগত পাঁচ-ছয় বছরে চার-পাঁচ বার অস্ট্রেলিয়া সফর করেছে। এই অভিজ্ঞতাটাই আসন্ন বিশ্বকাপে দলকে অনেকটাই সাহায্য করবে।' দাবি শাস্ত্রীর।

আরও পড়ুন: পারথে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অশ্বিনের দাপট, জিততে ভারতের দরকার ১৬৯ রান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget