এক্সপ্লোর

Indian Cricket Team: পারথে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অশ্বিনের দাপট, জিততে ভারতের দরকার ১৬৯ রান

Ravichandran Ashwin: এদিন নির্ধারিত চার ওভারে ৩২ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে সফলতম বোলার অশ্বিনই। দুই উইকেট নেন হর্ষল পটেল। 

পারথ: অস্ট্রেলিয়ায় ভারতের বিশ্বকাপ অভিযান শুরু হতে এখনও দিন দশেক মতো বাকি আছে। তবে তার আগেই পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের আগে প্রস্তুতিতে বিন্দুমাত্র ফাঁক রাখতে নারাজ ভারত। তাই প্রাক বিশ্বকাপে আইসিসির আয়োজিত দুই প্রস্তুতি ম্যাচ ছাড়াও পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (India vs Western Australia) প্রস্তুতি ম্যাচ খেলছে ভারতীয় দল। প্রথম ম্যাচে জেতার পর আজ পশ্চিম অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে ভারতীয় দল। 

শুরুতেই সাফল্য

ম্যাচে টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। এদিন অবশ্য সূর্যকুমার যাদব, বিরাট কোহলি ও যুজবেন্দ্র চাহালকে একাদশের বাইরে রেখেই মাঠে নামে টিম ইন্ডিয়া। রোহিত শর্মা থাকতেও নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয় কেএল রাহুলকে। বল হাতে ভারত শুরুটাও দারুণভাবে করে। নিজের প্রথম ওভারেই জশ ফিলিপেকে আউট করেন অর্শদীপ সিংহ। তবে প্রথমেই উইকেট হারানোর পর ডার্সি শর্ট ও নিক হবসন পশ্চিম অস্ট্রেলিয়ার হয়ে ইনিংসের হাল ধরেন। পাওয়ার প্লের ছয় ওভারেই উঠে ৫৪ রান। পাওয়ার প্লে শেষের পর কয়েক ওভার ভারতীয় বোলাররা রানের গতি কমাতে খানিকটা সক্ষম হন।

 

 

তিন উইকেটের ওভার

তবে সেট শর্ট এবং হবসন তড়তড়িয়ে পশ্চিম অস্ট্রেলিয়ার ইনিংসকে এগিয়ে নিয়ে যান। দুইজনেই নিজেদের অর্ধশতরানও পূরণ করেন। শেষমেশ ভারতকে প্রয়োজনীয় সাফল্য এনে দেন হর্ষল পটেল। ৪১ বলে ৬৪ রান করা হবসনকে সাজঘরে ফেরত পাঠান তিনি। প্রায় সঙ্গে সঙ্গেই ৫২ রানে আউট হয়ে ফেরেন শর্টও। এরপর ১৭তম ওভারে অশ্বিন (Ravichandran Ashwin) জাদু। একই ওভারে এক, দুই নয়, তিন তিনটে উইকেট নেন ভারতীয় অফস্পিনার। ভুবনেশ্বর কুমারও একটি উইকেট নেন। কিন্তু শেষ ওভারে হর্ষল ১৩ রান খরচ করায় আট উইকেটের বিনিময়ে ১৬৮ রানে ইনিংস শেষ করে পশ্চিম অস্ট্রেলিয়া।

ভারতের সামনে লক্ষ্যমাত্রা একেবারেই সহজ নয়। এদিন ভারতীয় একাদশে না থাকলেও, স্লিপে ফিল্ডিং করতে দেখা যায় বিরাট কোহলিকে। তিনি ব্যাট করতে নামেন কি না, সেইদিকে সকলরেই নজর থাকবে। এদিন নির্ধারিত চার ওভারে ৩২ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে সফলতম বোলার অশ্বিনই। দুই উইকেট নেন হর্ষল পটেল। 

আরও পড়ুন: ভারতের বিশ্বকাপের দলে যোগ দিতে অস্ট্রেলিয়া উড়ে যাচ্ছেন শামি, সিরাজ, শার্দুল

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli: কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
কার্ডিফে অর্ধশতরান হাঁকালেন কোহলি, ইংল্যান্ডের মাটিতে গড়লেন বিরাট রেকর্ড
England vs India Live: দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
দুরন্ত অর্ধশতরান হাঁকালেন বিরাট কোহলি, তিন উইকেট হারিয়ে ১৫০ রান পার করে ফেলল ভারত
Lionel Messi: বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
বারংবার তাঁর প্রতি ফিফার পক্ষপাতের অভিযোগ উঠেছে, ফের বিশ্বকাপ ফাইনালে উঠে এবার মুখ খুললেন মেসি
Lionel Messi: গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া
গান বাঁধলেন শিলাজিৎ, কলম ধরলেন সাহানা-ঋদ্ধিরা... মেসি-ম্যাজিকে বুঁদ বাংলার বিনোদন দুনিয়া

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget