এক্সপ্লোর

Kohli Leaves T20 Captaincy: বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট

Kohli Leaves T20 Captaincy: বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট। ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে ট্যুইট করে জানালেন তিনি।

মুম্বই: বিশ্বকাপের পরই টি-টোয়েন্টি ফর্ম্যাটের অধিনায়কত্ব ছাড়ছেন বিরাট। বিশ্বকাপের পর টি-২০ দলের নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলি। ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন বিরাট কোহলি। নিজের পোস্টে বিরাট লেখেন, ‘এবার থেকে একদিনের টেস্ট-একদিনের ম্যাচে ফোকাস। ভারতীয় দলের নেতৃত্ব দেওয়ার জন্য আমি ভাগ্যবান। ক্রিকেটের ৩টি ফর্ম্যাটে টানা ৮-৯ বছর ধরে খেলার চাপ। ৫-৬ বছর ধরে অধিনায়কত্বের চাপও রয়েছে। এবার টেস্ট-একদিনের ম্যাচের জন্য নজর দিতে চাই। অধিনায়কত্ব ছাড়লেও টি-২০তে খেলা চালিয়ে যাব। অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিতে অনেক সময় লেগেছে। রবি শাস্ত্রী, রোহিত শর্মার সঙ্গেও এনিয়ে কথা বলেছি। সৌরভ গঙ্গোপাধ্যায়, জয় শাহের সঙ্গেও এনিয়ে কথা বলেছি।‘

কিছুদিন আগেই বিরাট কোহলি সীমিত ওভারের ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়তে পারেন বলে শোনা যাচ্ছিল। এবার সেই খবরেই সিলমোহর দিয়ে দিলেন বিরাট নিজেই। অধিনায়ক হওয়ার পর থেকে টেস্টে সাফল্য পেলেও সীমিত ওভারের ক্রিকেটে সাফল্য পাননি বিরাট। বিশ্বকাপ হারতে হয়েছে সেমিফাইনালে উঠেও। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও হারতে হয়েছে। শুধুমাত্র দ্বিপাক্ষিক সিরিজ জয় ছাড়াও কোনও আইসিসি ট্রফি ঝুলিতে নেই। এই পরিস্থিতিতে বেশ কিছুদিন ধরেই সাদা বলের ক্রিকেটে বিরাটের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠছিল। এক প্রতিবেদনে বলা হয়েছে যে, বিরাট নাকি নিজেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়াতে পারেন। এই বিষয় ঘোষণাও করবেন তিনি। শুধুমাত্র ব্য়াটিংয়ে মন দিতে চান তিনি। এবার সেই ঘোষণাই নিজেই করে দিলেন বিরাট।

দীর্ঘদিন ধরেই ব্যাটে শতরান নেই বিরাটের। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলের টেস্টে শেষবার সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। এরপর থেকে বেশ কয়েকবার অর্ধশতরানের গণ্ডি পার করলেও তিন অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। তাই ব্য়াটিংয়েই মন দিতে নেতৃত্বের চাপ মাথা থেকে সরাতে চান কোহলি। রোহিত শর্মা এবার থেকে টি-টোয়েন্টি ফর্ম্যাটে জাতীয় দলের নেতৃত্ব সামলাতে পারেন। সেক্ষেত্রে টেস্ট ও ওয়ান ডে ফর্ম্যাটে অধিনায়কত্ব করবেন বিরাটই।

সেরা শিরোনাম

Shubman Gill: দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
দ্রুততম দ্বিশতরান হাঁকানোর রেকর্ড, আইসিসির মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার জিতে নিলেন গিল
Rohit Sharma: হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
হার্দিকের ভবিষ্যৎ ঘিরে জোর জল্পনা, পুনরায় পল্টনদের অধিনায়কের আসনে বসতে চলেছেন রোহিত শর্মা?
WTC: ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
ডারবানে প্রােটিয়াদের হারের পরই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার রাস্তা ফের খুলে গেল ভারতের
Yuvraj Singh: জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ
জীবনের নতুন অধ্যায় শুরু, দিল্লি ক্যাপিটালসের সহকারী কোচ হলেন যুবরাজ সিংহ

ভিডিও

Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget