এক্সপ্লোর

Virat Kohli Step Down: চার বছরে তিনটি ভুল সিদ্ধান্ত, তার ফলেই একটি ফর্ম্যাটে অধিনায়কত্ব ছাড়তে বাধ্য হলেন বিরাট

চার বছরের মধ্যে তিনটি আইসিসি টুর্নামেন্টের তিনটি অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাটের ভুল সিদ্ধান্তের ফলে হারতে হয়েছে ভারতীয় দলকে।

নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ঘোষণা করেছেন, টি-২০ বিশ্বকাপের পর তিনি আর এই ফর্ম্যাটে জাতীয় দলের অধিনায়কত্ব করবেন না। বিরাটের এই ঘোষণায় ক্রিকেটমহলে শোরগোল। ব্যাটসম্যান হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও বিরাট বেশ সফল। তাঁর নেতৃত্বে ৪৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলে ২৭টিতে জয় পেয়েছে ভারত। ৯৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে অধিনায়কত্ব করে দেশকে ৬৫টি ম্যাচে জিতিয়েছেন বিরাট। তাঁর নেতৃত্বে ৬৫টি টেস্ট ম্যাচ খেলে ৩৭টি জিতেছে ভারত। কিন্তু এহেন রেকর্ডের পরেও কেন বিরাটের অধিনায়কত্ব প্রশ্নের মুখে? ভারতীয় ক্রিকেটমহলে খবর, চার বছরে তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল করার খেসারত দিতে হল বিরাটকে।

কোন তিনটি ভুল সিদ্ধান্তের জন্য বিরাটকে ক্রিকেটের সংক্ষিপ্ততম ফর্ম্যাটে অধিনায়কত্ব ছাড়তে হল? তিনি প্রথম ভুল সিদ্ধান্ত নেন ২০১৭ সালের ১৮ জুন। সেদিন পাকিস্তানের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট। ইংল্যান্ডের ওভালে সেদিন প্রচণ্ড গরম ছিল, আবহাওয়া শুকনো ছিল এবং পিচও খটখটে ছিল। কিন্তু তা সত্ত্বেও টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন বিরাট। পাকিস্তান প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়ে ৩৩৮ রান করে। শতরান করেন ফকর জামান। ১৮০ রানে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান। বিরাট পিচের চরিত্র বুঝতে পারেননি।

বিরাট দ্বিতীয় ভুল সিদ্ধান্ত নেন ২০১৯ সালের ১০ জুলাই। সেদিন ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে বিশ্বকাপের সেমি-ফাইনালে ম্যাচ জেতার জন্য ভারতের দরকার ছিল ২৪০ রান। কিন্তু পাঁচ রানের মধ্যেই আউট হয়ে যান কে এল রাহুল, রোহিত শর্মা ও বিরাট নিজে। এরপর দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনিকে ক্রিজে পাঠানোর সুযোগ ছিল ভারতীয় দলের সামনে। কিন্তু সবাইকে অবাক করে প্রথমে ঋষভ পন্থ ও পরে দীনেশ কার্তিককে ব্যাটিং করতে পাঠানো হয়। ২২ ওভার হয়ে যাওয়ার পর ক্রিজে আসেন ধোনি। ততক্ষণে ভারতীয় দলের অর্ধেক ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন। রবীন্দ্র জাডেজাকে সঙ্গে নিয়ে লড়াই চালালেও, দলকে জেতাতে পারেননি ধোনি।

বিরাটের তৃতীয় ভুল এ বছরের ১৮ জুন। ইংল্যান্ডের সাদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে প্রচুর বৃষ্টি হয়। কিন্তু তা সত্ত্বেও দুই স্পিনার নিয়ে খেলতে নামে ভারতীয় দল। সেখানে নিউজিল্যান্ড একজনও স্পিনারকে দলে রাখেনি। কেন উইলিয়ামসনরা চার পেসার ও একজন পেসার-অলরাউন্ডার নিয়ে খেলতে নামেন। ভারতীয় দল ৮ উইকেটে হেরে যায়। এবারও পিচের চরিত্র বুঝতে ভুল করেন বিরাট।

চার বছরের মধ্যে তিনটি আইসিসি টুর্নামেন্টের তিনটি অতি গুরুত্বপূর্ণ ম্যাচে বিরাটের ভুল সিদ্ধান্তের ফলে হারতে হয়েছে ভারতীয় দলকে। ২০১৩ সালের পর আর কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে পারেনি ভারত। সেই কারণেই চাপে পড়ে গিয়ে টি-২০ ফর্ম্যাটে নেতৃত্ব ছাড়তে বাধ্য হলেন বিরাট।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket Team: আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
আইপিএলের জেরেই ভারতীয় ক্রিকেটে এত চোটআঘাত! বিস্ফোরক দাবি সেন্টার অফ এক্সিলেন্সের
Abhishek Porel Arrested: জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
জামিনের আবেদন খারিজ, আদালতে বিপাকে দিল্লি ক্যাপিটালসের বাঙালি ক্রিকেটার অভিষেক
Chennai Super Kings: কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
কিউয়ির পরিবর্তে কিউয়ি, সিএসকের কোচ হবেন ম্যাকালাম? মুখ খুললেন ফ্র্যাঞ্চাইজ়ির সিইও
Abhishek Porel: গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?
গ্রেফতার আইপিএলে খেলা বাংলার ক্রিকেটার অভিষেক পোড়েল, কী নির্দেশ হাইকোর্টের?

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget