এক্সপ্লোর

সংকটের সময়ে আর্থিক সাহায্য করেছেন বিরাট কোহলি, জানালেন সুমিত নাগাল

সংকটের সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে আর্থিক সাহায্য পেয়েছিলেন বলে জানালেন টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। সম্প্রতি চলতি ইউএস ওপেনের ম্যাচে প্রথম রাউন্ডে রজার ফেডেরারের মতো টেনিস তারকাকে হারিয়ে নজর কেড়ে নিয়েছেছিলেন সুমিত।

নয়াদিল্লি: সংকটের সময় ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির কাছে আর্থিক সাহায্য পেয়েছিলেন বলে জানালেন টেনিস খেলোয়াড় সুমিত নাগাল। সম্প্রতি চলতি ইউএস ওপেনের ম্যাচে প্রথম রাউন্ডে রজার ফেডেরারের মতো টেনিস তারকাকে হারিয়ে নজর কেড়ে নিয়েছেছিলেন সুমিত। অন্যান্য খেলার প্রতি তাঁর আকর্ষণ ও ভালোবাসা বারেবারেই দেখিয়েছেন কোহলি। এবার ভারতের এক টেনিস খেলোয়াড়কে তাঁর সাহায্য করার খবর সামনে এল। সুমিত জানিয়েছেন, কানাডা থেকে জার্মানি যাওয়ার সময় তাঁর কাছে মাত্র ছয় ডলার ছিল। সেই কঠিন সময়ে কোহলি তাঁকে সাহায্য করেছিলেন। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে সুমিতকে উদ্ধৃত করে এ কথা জানানো হয়েছে। সুমিত বলেছেন, ২০১৭ থেকেই আমাকে সাহায্য করছে বিরাট কোহলির ফাউন্ডেশন। গত দুই বছর ধরে ভালো পারফর্ম করতে পারছিলাম না এবং আর্থিক সংকটের সম্মুখীন হয়েছিলাম। সেই সময় বিরাট কোহলি যদি পাশে না থাকতেন, তাহলে জানি না আমি কী করতাম। চলতি বছরের গোড়ায় একটি টুর্নামেন্টের পর কানাডা থেকে জার্মানি যাওয়ার সময় আমার ওয়ালেটে মাত্র ছয় ডলার ছিল.. মাত্র ছয় ডলার, তাও সাহায্য পাওয়ার পর। তাই এর আগের অবস্থাটা সহজেই কল্পনা করা যায়। অ্যাথলিটকে লোকজন সাহায্য করলে তা দেশে খেলার বিকাশ ঘটাবে। আমি সৌভাগ্যবান যে বিরাটের সাহায্য পেয়েছি। চ্যালেঞ্জার সার্কিটে ভালো পারফরম্যান্সের সুবাদে ইউএস ওপেনে খেলেন সুমিত। চ্যালেঞ্জার সার্কিটে তিনি আটটি টুর্নামেন্ট খেলেন। এরমধ্যে পাঁচটিতে সেমিফাইনালে ওঠেন এবং একটিতে কোয়ার্টারে ওঠেন। এরফলে ১৭০ পয়েন্ট অর্জন করেন তিনি। এরফলে সুমিত র্যা ঙ্কিংয়ে কেরিয়ারে প্রথমবার প্রথম ২০০-র তালিকায় ঢুকে পড়েন।

সেরা শিরোনাম

Canada vs Morocco: কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
কানাডাকে ৩-০ গোলে উড়িয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মরক্কো, সামনে ফ্রান্স কিংবা প্য়ারাগুয়ে
FIFA World Cup 2026: বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
বারবার বিশ্বকাপে সহজ গ্রুপে মেসিরা? সত্যিই কি বঞ্চনার শিকার রোনাল্ডোর পর্তুগাল?
FIFA World Cup 2026: মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
মাঠেই বজ্রপাতের আশঙ্কা, ইংল্যান্ড বনাম মেক্সিকো ম্যাচ নিয়ে বিরল সমস্যায় ফিফা
IND vs ENG: খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড
খারাপ পারফরম্য়ান্স বরুণ, বিষ্ণোই জুটির, বেথেলের অপরাজিত অর্ধশতরানে ভারতকে হারাল ইংল্যান্ড

ভিডিও

Chandrima Bhattacharya | কালীঘাট তৃণমূলের বড়সড় ভাঙন। ববির পর মমতার হাত ছাড়লেন চন্দ্রিমাও
Kunal Ghosh | ''তখন কষ্ট হয়নি, তখন দুঃখ হয়নি...'', চন্দ্রিমা ভট্টাচার্যকে কটাক্ষ কুণালের
Sandipan on Chandrima | ''তাঁর আনুগত্যের প্রশ্ন, হয়তো বিবেকে লেগেছে'', চন্দ্রিমা প্রসঙ্গে সন্দীপন
Chandrima Bhattacharya | ''আমার সঙ্গে আলোচনা করে বাজেট হয়েছে এমন নয়'', অভিযোগ তৎকালীন অর্থমন্ত্রীর
Janatar Darbar: CM Suvendu Adhikari-র জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: ‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
‘আমি উভকামী, বিয়ের আগে প্রেমিকা ছিল’, অকপট স্বীকারোক্তি নায়িকার
Vaibhav Sooryavanshi: সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
সচিনের ৩৭ বছরের পুরনো রেকর্ড ভেঙে গেল, মাত্র ১৫ বছর বয়সে ভারতের জার্সিতে অভিষেক বৈভবের
Mamata Banerjee : এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
এবার ২১ জুলাই সমাবেশের ভবিষ্যৎ কী ? ফেসবুক লাইভে মমতা বললেন...
Gold Monetization Scheme: ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
ঘরে রাখা সোনা দেবে টাকা, কী এই ‘গোল্ড মনিটাইজেশন স্কিম’
Success Story: মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
মাত্র ৩ ফুট উচ্চতা, তবু হার মানেননি! শারীরিক প্রতিবন্ধকতা থামাতে পারেনি স্বপ্ন! আজ জেলার সেরা শিক্ষক সঞ্জীব
Ram Temple Theft: রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
রামমন্দিরে চুরির তদন্তে নয়া টুইস্ট, চুরির সোনা গলিয়ে কি বিস্কুট করে ফেলা হয়েছে? আদৌ ফিরে পাওয়া যাবে?
India vs England Live: ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
ম্যাঞ্চেস্টারে প্রথমে ব্যাটিং করে ভারত তুলল ১৯০, অর্ধশতরান মিস করলেন ঈশান, ৩ উইকেট কারানের
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
Embed widget