এক্সপ্লোর

Kohli at Adelaide Oval: প্রিয় অ্যাডিলেডে অনন্য রেকর্ড গড়লেন বিরাট কোহলি

Virat Kohli: সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ বলে ৫০ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। তা সত্ত্বেও ব্যর্থ হয় ভারতীয় দল।

অ্যাডিলেড: বিরাট কোহলির অ্যাডিলেডপ্রীতি অব্যাহত। টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) ফের একবার অ্যাডিলেড ওভালে জ্বলে উঠল বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট। ৪০ বলে ৫০ রান করলেন বিরাট। তা সত্ত্বেও ব্যর্থ হয় ভারতীয় দল। ১০ উইকেটে ইংল্যান্ডের কাছে হারে টিম ইন্ডিয়া। অবশ্য ভারতের হার সত্ত্বেও এই ম্যাচেই কিন্তু কিংবদন্তি ব্রায়ান লারাকে এক রেকর্ড ভেঙে ফেললেন কোহলি।

লারাকে পিছনে ফেললেন কোহলি

অ্যাডিলেডে বরাবরই বিরাটের ব্যাট কথা বলে, তা টেস্ট হোক, ওয়ানডে হোক বা টি-টোয়েন্টি। অ্যাডিলেডে বিশ ওভারের তিন ম্যাচ খেলে তিনবারই অর্ধশতরান করেছেন বিরাট। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালেও সেই ধারা অব্যাহত রইল। ৫০ রানের এই ইনিংসের সুবাদেই বিরাট অ্যাডিলেডে সর্বোচ্চ রান করা বিদেশি ব্যাটারের রেকর্ড নিজের নামে করে ফেললেন। ভাঙলেন আরেক কিংবদন্তি ব্রায়ান লারার রেকর্ড। বিরাট ১১ ম্যাচে ১৫টি ইনিংস খেলে অ্যাডিলেডে মোট ৯৫৭ রান করেছেন বিরাট, গড় ৭৩.৬১। এই পাঁচটি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন বিরাট। 

জোড়া রেকর্ড

ব্রায়ান লারা অ্যাডিলেডে বিরাটের সমসংখ্যক ম্যাচ ও ইনিংস খেলে ৬৭.১৪ গড়ে ৯৪০ রান করেছিলেন। অ্যাডিলেডে তিনটি শতরান ও সমসংখ্যক অর্ধশতরান করেছেন লারা। তাঁকেই ছাপিয়ে গেলেন কোহলি। অবশ্য এই মাঠে সর্বকালের সর্বোচ্চ রানের মালিক অজি কিংবদন্তি রিকি পন্টিং। তিনি ৩২ ম্যাচে ৪৬ ইনিংসে মোট ২১৮৮ রান করেছেন। পন্টিংয়ের এই মাঠে ব্যাটিং গড় ৫৩.৩৬। এই মাঠে সাতটি শতরান ও ১০টি অর্ধশতরান করেছেন তিনি। প্রসঙ্গত, কোহলি কাল নিজের ইনিংসে এক নয়, দুই দুইটি রেকর্ড গড়েন। প্রথম ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে চার হাজার রানের গণ্ডি পার করে ফেললেন কোহলি। 

অ্যাডিলেডে নিজের দুই টি-টোয়েন্টি ম্যাচের মতো এই ম্যাচেও অর্ধশতরান হাঁকালেন কোহলি। পাশাপাশি বিশ ওভারের ফর্ম্যাটে এই মাঠে ২০০ রানের গণ্ডিও পার করে ফেললেন তিনি। অবশ্য বাকি দুই টি-টোয়েন্টি ইনিংসের মতো এই ম্যাচে অপরাজিত থাকতে পারেননি তিনি। অর্ধশতরান পূরণ করার ঠিক পরের বলেই ক্রিস জর্ডানের বলে শর্ট থার্ড মানে ধরা দেন কোহলি। ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ ধরেন আদিল রশিদ।

আরও খবর: ম্যাচ হেরে কান্নায় ভেঙে পড়লেন রোহিত, ভাইরাল হল ছবি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
গল টেস্টে ভারতের বিরুদ্ধে চাপে শ্রীলঙ্কা, মাত্র ৬৭ রানে পড়ল ৪ উইকেট, লাইভ আপডেট
IND vs SL 1st Test: ৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
৪৬২ রানে শেষ ভারতের প্রথম ইনিংস, বল হাতে শুরুতেই শ্রীলঙ্কাকে ধাক্কা দিলেন সিরাজ-সুতার
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget