এক্সপ্লোর
সিরাজের বাড়িতে মেঝেতে বসে টিভিতে খেলা দেখতে দেখতে বিরিয়ানি খেলেন কোহলিরা

হায়দরাবাদ: গতকাল আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ মেঝেতে বসে দেখলেন বিরাট কোহলি, যজুবেন্দ্র চাহলরা। মহম্মদ সিরাজের বাড়িতে বিরিয়ানি খেতে খেতে টিভিতে এই ম্যাচ দেখলেন কোহলিরা। আসলে হায়দরাবাদ এসেছেন। আর হায়দরাবাদি বিরিয়ানি খাবেন না, এমনও কী হয়! তারওপর আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলের সহ খেলোয়াড় সিরাজের বাড়ি এই শহরেই। এমন সমাপতন ঘটলে বিরিয়ানির খুশবু এড়ানো মনে হয় অসম্ভব। কাজেই গতকাল কোহলিরা চলে গেলেন সিরাজের বাড়িতে। পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা হায়দরাবাদ সানরাইজার্সের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে এসেছেন কোহলিরা। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে সানরাইজার্সের বিরুদ্ধে দলের জয় খুবই প্রয়োজন। রবিবার অনুশীলনের পর কোহলি ও পার্থিব পটেল, চাহল সহ বেঙ্গালুরুর কয়েকজন খেলোয়াড় তোলিচৌকিতে সিরাজের বাড়িতে যান। জমিয়ে বিরিয়ানির স্বাদ উপভোগ করলেন তাঁরা। বিরিয়ানি ছাড়াও কোহলিদের পাতে ছিল পাথ্থর কা গোস্ত, খোবানি কা মের্থা ও ডাবল কা মীঠার মতো পদ। প্রায় ঘন্টা দুয়েক সিরাজের বাড়িতে ছিলেন তাঁরা। সেখানে মেঝেতে বসেই দেখলেন কলকাতা ও মুম্বইয়ের ম্যাচ। ২০১৭-র আইপিএলে সানরাইজার্স দল পেসার সিরাজকে ২.৬ কোটি টাকায় কিনেছিল। ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের পর আইপিএল নিলামে সবার নজর কেড়ে নিয়েছিলেন সিরাজ। গত বছরই ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট অভিষেকও ঘটে নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে সিরাজের। তাঁর বাবা অটোরিক্সা চালাতেন। চলতি বছরের আইপিএলে তাঁকে ২.৬ কোটি টাকায় দলে নিয়েছে বেঙ্গালুরু। গত বছর হায়দরাবাদের হয়ে ছয় ম্যাচে ১০ উইকেট নিয়েছিলেন সিরাজ। এবার বেঙ্গালুরুর হয়ে ছয় ম্যাচে চার উইকেট নিয়েছেন তিনি।
আরও পড়ুন

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion





















