এক্সপ্লোর

যে একটা রাত, একটা ম্যাচ বদলে দিয়েছিল কোহলির জীবন...

নয়াদিল্লি: ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি এখন বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। ইতিমধ্যেই ব্যাটসম্যান কোহলির দখলে অনেকগুলি রেকর্ড। সময়ের সঙ্গে সঙ্গে কোহলির মানসিকতায় ঘটেছে বিপুল বদল। একটি সাক্ষাত্কারে কোহলি বলেছিলেন, যখন উঠতি ক্রিকেটাররা তাঁর মতো ক্রিকেটার হওয়ার কথা বলবে, তখন তিনি সবচেয়ে খুশি হবেন। তাঁর সেই স্বপ্ন সফল হয়েছে। এখন অনেক উঠতি ক্রিকেটারই কোহলির মতো হতে চায়। আজ কোহলির ২৯ তম জন্মদিন। ১৯৮৮-র ৫ নভেম্বর দিল্লিতে জন্ম কোহলির। এমন একটা সময় ছিল যে, কোহলির কেরিয়ার নিয়ে অনেক প্রশ্ন উঠেছিল। ব্যাটে তেমন রান করতে পারছিলেন না। কিন্তু পরিশ্রম ও নিষ্ঠার জোরে সেই কঠিন সময়কে পিছনে ফেলেছেন তিনি। সচিন তেন্ডুলকরের মতো ব্যাটসম্যানদের পরামর্শ নিয়ে নিজের ব্যাটিংয়ের অনেক বদল ঘটিয়েছেন। শুধু খেলাই নয়, মাঠে কোহলির আচরণেরও অনেক বদল হয়েছে। একটা সময় মেজাজ হারাতে দেখা যেত তাঁকে। এখন ক্রমশ পরিণত হয়ে উঠেছেন কোহলি। এ সবের মধ্যেও কোহলির ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন ওঠেনি। ২০০৬-এর রঞ্জি ট্রফির একটি ম্যাচে যে কোহলিকে দেখা গিয়েছে, তারপর তাঁর ক্রিকেটের প্রতি দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তোলার কোনও অবকাশই নেই।  ওই একটা ম্যাচই কোহলির জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। ম্যাচে যে দিন  কোহলির ব্যাটিং করতে নামার কথা ছিল, তার আগের দিন রাতেই মারা যান তাঁর বাবা। বিরাটের সামনে দুটি বিকল্প ছিল- মাঠে নেমে নিজের দল দিল্লির হার বাঁচানো অথবা বাবার শেষকৃত্যের জন্য চলে যাওয়া। পুরো দলই মনে করছিল যে, কোহলি হয়ত ফিরেই যাবেন। কিন্তু পরের দিন সবাইকে অবাক করে ব্যাটিং করতে নামলেন তিনি। শুধু তাই নয়, ৯০ রানের ঝকঝকে ইনিংস খেলে কর্নাটকের কাছে দিল্লির হার বাঁচিয়েছিলেন তিনি। ওই একটা ইনিংস কোহলির নতুন একটা পরিচয় দিল। ক্রিকেটের প্রতি তাঁর নিষ্ঠা দেখে সবাই মুগ্ধ হয়ে যান। নিজের ইনিংস খেলে বাবার শেষকৃত্যে যোগ দেন তিনি। বাবার মৃত্যুর পর কোহলি ভেঙে পড়েছিলেন। কিন্তু বাবার স্বপ্নপূরণের জন্য তিনি যা করেছেন, তার কোনও প্রশংসাই যথেষ্ট নয়। পরে এক সাক্ষাত্কারে কোহলি বলেছেন, ওই দিন যদি মাঝপথে খেলা ছেড়ে চলে যেতেন, তা খুব খারাপ হত। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য অনূ্র্দ্ধ ১৯ বিশ্বকাপে কোহলি ভারতের অধিনায়ক হন। টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করেন তিনি। ৪৭ গড়ে করেন মোট ২৪৭ রান। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৪৭ বলে ১০০ রানের ইনিংস খেলে শোরগোল ফেলে দেন। অনূর্দ্ধ ১৯ বিশ্বকাপের পারফরম্যান্সের দৌলতে ২০০৮-এ শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে জায়গা পান কোহলি। সচিন ও সহবাগ ফিট না থাকায় ওপেনার হিসেবে দলে নেওয়া হয় তাঁকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে কোহলি ৩২ গড়ে ১৫৯ রান করেন। এরমধ্যে ছিল একটি অর্ধশতরানের ইনিংস। ২০০৯-র ২৪ ডিসেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ক্রিকেট কেরিয়ারের প্রথম সেঞ্চুরি করেন তিনি। ওই ম্যাচে ৩১৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২৩ রানের মধ্যে সচিন ও সহবাগের উইকেট হারিয়েছিল টিম ইন্ডিয়া। কোহলির ইনিংসে ভর করে ম্যাচ জিতেছিল ভারত। কোহলি করেন ১০৭ রান। গৌতম গম্ভীর ১৫০ রানে অপরাজিত থাকেন। একদিনের ক্রিকেটে কোহলি এখনও পর্যন্ত ২০২ ম্যাচে  প্রায় ৫৬ গড়ে৯০৩০ রান করেছেন। টেস্টে কোহলির অভিষেক হয় ২০১১-তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। কিন্তু ওই সিরিজে একেবারেই ভালো পারফর্ম করতে পারেননি তিনি। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই একই টেস্টে দুই ইনিংসে হাফসেঞ্চুরি করেন কোহলি। ২০১২-তে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট সেঞ্চুরি করেন তিনি। এখনও পর্যন্ত ৬০ টি টেস্টে প্রায় ৫০ গড়ে ৪৬৫৮ রান করেছেন তিনি। এরমধ্যে রয়েছে ১৭ টি সেঞ্চুরি।

সেরা শিরোনাম

IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Neeraj Chopra: চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
চোট সারিয়ে কবে ট্র্যাকে ফিরবেন নীরজ?
Delhi Capitals: কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
কোচিং স্টাফে তারকার মেলা, দিল্লির ডাগআউটে আরেক কিংবদন্তি, ফাস্ট বোলিং কোচ হলেন চামিন্ডা ভাস
Shubman Gill: শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল
শেষবেলায় দলে ঢুকেছিলেন তবে রঞ্জি কামব্যাকে ছত্তীসগঢ়ের বিরুদ্ধে ব্যর্থ শুভমন গিল

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget