এক্সপ্লোর

অসাধারণ হিন্দি বলতে পারা রস টেলর কি আধার কার্ড পাওয়ার যোগ্য? প্রশ্ন সহবাগের, জবাব দিল আধার-কর্তৃপক্ষ

নয়াদিল্লি: ভারতে বেশ ঘটনাবহুল সময় কাটছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান রস টেলরের। মাঠে যেমন তাঁর ব্যাট কথা বলছে, তেমনই মাঠের বাইরে তাঁকে নিয়ে করা উক্তির পাল্টা জবাব দিচ্ছেন টেলর।

সম্প্রতি, টেলরকে নিয়ে টুইটারে স্বভাবসিদ্ধ মস্করা করেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান বীরেন্দ্র সহবাগ। সপ্তাহ দুয়েক আগে, বীরু টুইটারে রস টেলরকে ‘দর্জি’ বলে উল্লেখ করেন। আইপিএল দল দিল্লি ডেয়ারডেভিলসের সতীর্থ সহবাগকে উদ্দেশ্য করে টেলর লেখেন, প্রথম ছিলাম টেলর, এখন হলাম দর্জি।

https://twitter.com/RossLTaylor/status/924260122615996416

শনিবার রাজকোট ম্যাচ জেতার পর রবিবার, ইনস্টাগ্রামে ফের সহবাগের উদ্দেশ্য রসিকতা করেন কিউয়ি ব্যাটসম্যান। সেখানে একটি বন্ধ দর্জির দোকানের সামনে ছবি দিয়ে তিনি সহবাগকে উদ্দেশ্য করে স্পষ্ট হিন্দিতে লেখেন, রাজকোট মে ম্যাচ কে বাদ দর্জি কি দুকান বনধ। আগলি সিলাই ত্রিবান্দ্রাম মে হোগি। জরুর আনা। (রাজকোটে ম্যাচের পর সব দর্জির দোকান বন্ধ। পরের সেলাই ত্রিবান্দ্রামে হবে। নিশ্চয় এসো।)

https://twitter.com/RossLTaylor/status/927121062239920128

জবাব দিতে দেরি করেননি সহবাগও। তিনি সঙ্গে সঙ্গে ইউআইডিএআই-কে ট্যাগ করে তাদের থেকে জানতে চান, চমকপ্রদ হিন্দি বলতে পারার জন্য রস টেলর কি আধার কার্ড পাওয়ার যোগ্য?

https://twitter.com/virendersehwag/status/927377877187858433 জবাব দিয়েছে আধার-নিয়ন্ত্রক সংস্থা। নিজেদের টুইটার অ্যাকাউন্টে তারাও রসিকতা করে জানিয়েছে, ভাষা কোনও প্রতিবন্ধকতা নয়। আসল বিষয় হল বর্তমান ঠিকানা। https://twitter.com/UIDAI/status/927392657554341889 এর উত্তরে সহবাগ তাঁর সহজাত রসিক জবাব দেন। লেখেন, যে কেউ যতই মজা করুক না কেন, শেষ হাসি হাসে সরকার-ই। https://twitter.com/virendersehwag/status/927392873284292608

সেরা শিরোনাম

NZ vs IND Live: রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
রাহুল-যশস্বীর জমাটি শুরু, চা পানের বিরতিতে কোনও উইকেট না হারিয়ে সাজঘরে ফিরল ভারত
PAK vs SL: ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
ঘরের মাঠে বোলারদের অনিয়ন্ত্রিত বোলিং, লজ্জার রেকর্ড গড়ে শীর্ষে পাকিস্তান
Mohammed Siraj: সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
সিরাজকে একাদশের বাইরে রাখাটা কি ভুল সিদ্ধান্ত? কী বলছে তারকা পেসারের সাম্প্রতিক পারফরম্য়ান্স?
NZ vs IND: লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা
লাঞ্চের পরে হু হু করে পড়ল উইকেট, ৩৬৮ রানে গুটিয়ে গেল কিউয়ি ইনিংস, ৪ উইকেট পেলেন বুমরা

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget