এক্সপ্লোর

World Cup: বিশ্বকাপে সর্বাধিক রানের মালিক কে হবেন? রোহিতকে বেছে নিলেন সহবাগ

World Cup 2023: আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল।

মুম্বই: আর দেড় মাসও বাকি নেই বিশ্বকাপের। তার আগে এশিয়া কাপের (Asia Cup 2023) আসর। ভারতীয় ক্রিকেটারদের সামনে সুবর্ণ সুযোগ বড় মঞ্চে শেষবার নিজেদের ঝালিয়ে নেওয়ার বিশ্বকাপের আগে। গত বিশ্বকাপে ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। এবারের টুর্নামেন্টেও সর্বাধিক রানের মালিক হবেন হিটম্যানই। এমনটাই মনে করেন বীরেন্দ্র সহবাগ। প্রাক্তন ভারতীয় ওপেনার এক সাক্ষাৎকারে নজফগড়ের নবাব বলেন, ''ভারতে উইকেট খুবই ভাল হয়। ব্য়াটারদের জন্য আদর্শ থাকে পিচ। ভারতীয় ওপেনারদের জন্য দারুণ সুযোগ থাকছে বড় রান করার। যদি একজনের নামই বেছে নিতে হয়। তবে রোহিত শর্মাকেই বেছে নেব। ও আগে বিশ্বকাপেও দারুণ খেলেছিল। এবারও শুরু থেকেই রোহিতের ব্যাটে রান ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে।''

আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে চলেছে ওয়ান ডে বিশ্বকাপ। আগামী ৮ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। সহবাগ বলছেন, ''বিশ্বকাপ যখনই আসে, তখনই অদ্ভুত একটা প্রাণশক্তি দেখতে পাওয়া যায় ওর মধ্যে। ধারাবাহিক ভাল পারফরম্যান্স আসতে থাকে ওর ব্যাট থেকে। এবারের টুর্নামেন্টে রোহিত দলের অধিনায়কও। আমি নিশ্চিত যে, নেতৃত্ব দেওয়ার পাশাপাশি নিজে ব্য়াট হাতেও দলকে ভরসা জোগাবে রোহিত।''

উল্লেখ্য, ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে বসেছিল বিশ্বকাপের আসর। সেই টুর্নামেন্টে ৯ ম্যাচে ৬৪৮ রান করেছিলেন। গড় ছিল ৮১। হাঁকিয়েছিলেন পাঁচটি সেঞ্চুরি। এখনও পর্যন্ত মোট ২৪৪টি ওয়ান ডে ম্যাচে ৯৮৩৭ রান করেছেন রোহিত। গড় ৪৮.৬৯। ৩০টি সেঞ্চুরি হাঁকিয়েছেন তিনি। চলতি বছরে দারুণ ফর্মে রয়েছেন হিটম্যান। এখনও পর্যন্ত সব ফর্ম্যাট মিলিয়ে ১৬ ম্যাচ খেলে ৯২৩ রান করেছেন।  

এদিকে, বিশ্বকাপে ভারতের হয়ে চার নম্বর পজিশনে বিরাট কোহলির ব্যাট করা উচিত বলে মনে করেন এবি ডিভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি বলেন, 'ভারতের হয়ে চার নম্বরে কে ব্যাট করবে, সেই নিয়ে এখনও আলাপ আলোচনা চলছে। বিরাট সেই পজিশনে খেলতে পারে বলেও শুনতে পেলাম। এমনটা হলে কিন্তু ভালই হবে মনে হয়। আমার মতে বিরাট চার নম্বরের জন্য একদম সঠিক। ও ইনিংস গড়তেও পারে এবং প্রয়োজনে মিডল অর্ডারে একাধিক ভূমিকা পালন করতে পারে। আমি জানি না ও সেটা ব্যক্তিগতভাবে খুব একটা পছন্দ করবে কি না, কারণ ও তিনে ব্যাট করা পছন্দ করে। তবে দিনের শেষে দলের প্রয়োজনে যদি কিছু করতে হয়, কোনও ভূমিকা পালন করতে হয়, তাহলে সেট মেনে নিয়েই নিজের সেরাটা দিতে হবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
পাড়িক্কালের অপরাজিত শতরান, রাহুল হাফসেঞ্চুরি, বৃষ্টিবিঘ্নিত গল টেস্টের প্রথম দিনে ভারতের দাপট
Independence Day 2026: হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
হৃদয়ে ভারত, দেশ থেকে দূরে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস পালন গিল, গম্ভীরসহ ভারতীয় তারকাদের
IND vs SL: শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
শতরানের পথে অগ্রসর রাহুল, পাড়িক্কাল, অনবদ্য পার্টনারশিপে চা পানের বিরতিতে মজবুত জায়গায় ভারত
Independence Day: ৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের
৮০ তম স্বাধীনতা দিবসের জন্য দেশবাসীকে শুভেচ্ছা ভারতীয় ক্রীড়াবিদদের

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget