এক্সপ্লোর

অপদস্থ হওয়ার নতুন নতুন উপায় খুঁজছেন ইমরান, মার্কিন চ্যানেলের ভিডিও শেয়ার করে কটাক্ষ বীরেন্দ্র সহবাগের

রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।এবার টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে মার্কিন সঞ্চালকদের কটাক্ষের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভার অধিবেশনে বিদ্বেষমূলক ভাষণ দেওয়ার পর বিভিন্ন মহলে সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।এবার টেলিভিশনের লাইভ অনুষ্ঠানে মার্কিন সঞ্চালকদের কটাক্ষের মুখে পড়লেন পাক প্রধানমন্ত্রী। আর ওই টেলিভিশন অনুষ্ঠানের ভিডিও শেয়ার করে প্রাক্তন ক্রিকেটার তথা বর্তমান পাক প্রধানমন্ত্রীকে একহাত নিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে সহবাগ ক্যাপশনে লিখেছেন, আপনাকে ব্রঙ্কসের ওয়েল্ডারের মতো বলতে শোনাচ্ছে, বললেন ওই সঞ্চালক। কয়েকদিন আগে রাষ্ট্রপুঞ্জে হতাশাজনক বক্তৃতার পর এই ব্যক্তি নিজেকে অপদস্থ করার নতুন নতুন উপায় খুঁজছেন। একটি মার্কিন চ্যানেলের সঙ্গে কথা বলতে গিয়ে ইমরান সেদেশের পরিকাঠামো নিয়ে পরিহাস করে বলেন, আপনাদের চিনে যেতে হবে এবং দেখতে হবে যে, ওদের পরিকাঠামো কেমন। নিউইয়র্কে আমি গাড়ি লাফাতে দেখছি। সঞ্চালকরা ইমরানের ওই মন্তব্যকে আদৌ ভালোভাবে নেননি। তাঁরা বলেন, আপনার কথাবার্তা মোটেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর নয়। আপনাকে ব্রঙ্কসের একজন ওয়েল্ডারের মতো কথা বলতে শোনা যাচ্ছে। উল্লেখ্য, রাষ্ট্রপুঞ্জে ইমরানের বক্তৃতার সমালোচনা করেছেন মহম্মদ সামি, হরভজন সিংহ ও ইরফান পাঠানের মতো ক্রিকেটার। তাঁরা বলেন, ইমরানের বক্তৃতা সামঞ্জস্যহীন। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের আর্থিক বৃদ্ধি ও তাঁর নেতৃত্বে দেশ কীভাবে উন্নতির পথে এগিয়েছে, তা তুলে ধরেন। অন্যদিকে, ইমরানের বক্তব্য জুড়ে ছিল কাশ্মীর এবং তিনি ভারতকে পরমাণু যুদ্ধেরও হুমকি দেন।

সেরা শিরোনাম

IND vs WI 3rd T20I Live: টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
টস জিতে তৃতীয় টি-২০-তে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত ওয়েস্ট ইন্ডিজ়ের, ভারতীয় দলে দুই বদল
Ranji Trophy: ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার
ঘরের মাঠের পিচ নিয়ে বিস্ফোরক অভিযোগ শামির, পাল্টা বোমা সুজনের, রঞ্জির প্রথম দিনই ধুন্ধুমার
IND vs WI: ফের একবার রানের পাহাড় না মদত পাবেন বোলাররাও, কেমন হবে হোলকার স্টেডিয়ামের পিচ?
ফের একবার রানের পাহাড় না মদত পাবেন বোলাররাও, কেমন হবে হোলকার স্টেডিয়ামের পিচ?
Bengal vs Delhi Day 1 Highlights: কল্যাণীতে বাংলার বোলারদের তাণ্ডব, দিল্লির প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৪০ রানে
কল্যাণীতে বাংলার বোলারদের তাণ্ডব, দিল্লির প্রথম ইনিংস গুটিয়ে গেল ২৪০ রানে

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget