এক্সপ্লোর

গোধূলিতে গোলাপী বলে খেলাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ: পূজারা

চলতি মাসের ২২ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট।

নয়াদিল্লি: গোধূলি বেলায় গোলাপী বল খেলাটাই আসন্ন দিন-রাতের টেস্টের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বলে মনে করেন ভারতীয় টেস্ট দলের অন্যতম সদস্য চেতেশ্বর পূজারা। চলতি মাসের ২২ তারিখ কলকাতার ইডেন গার্ডেন্সে অনুষ্ঠিত হতে চলেছে ভারত ও বাংলাদেশের দ্বিতীয় টেস্ট। এই টেস্টের মাধ্যমে এক ‘অপরিচিত এলাকায়’ প্রবেশ করতে চলেছে ভারত ও বাংলাদেশ ক্রিকেট দল। প্রথমবার, এই দুই দেশ দিন-রাতের টেস্ট খেলতে চলেছে। শুধু দুই টিমের নয়, ওই ম্যাচে অভিষেক হতে চলেছে এসজি-নির্মিত গোলাপী বলের-ও। বিসিসিআই টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজারা বলেন, আগে আমি দলীপ ট্রফিতে গোলাপী বলে খেলেছি। বেশ ভাল অভিজ্ঞতা ছিল। ঘরোয়া সিরিজে গোলাপী বলে খেলার অভিজ্ঞতা টেস্টে কাজে হতে পারে। প্রসঙ্গত, অধিকাংশ ক্রিকেটারই প্রথমবার কেরিয়ারে গোলাপী বলে খেলবেন। তবে পূজারা, ময়াঙ্ক অগ্রবাল, হনুমা বিহারী এবং কুলদীপের মত কয়েকজনের এই গোলাপী বলে খেলার অভিজ্ঞতা রয়েছে।

তবে তাঁর আরও একটা জায়গায় শঙ্কা রয়েছে পূজারার মনে। তা হল, একেবারে নতুন বলে খেলা হবে। পূজারা জানান, দলীপে তাঁরা কোকাবুরা বলে খেলেছিলেন। এখানে প্রথমবার ব্যবহার করা হবে এসজি বল। ফলত, এই বলের চরিত্র কেমন হবে বা তা কেমন আচরণ করবে, তা বলা মুস্কিল। পূজারার মতে, গোধূলি বেলায় গোলাপী বলে খেলাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, দিনের বেলায় কোনও অসুবিধে নেই। এমনকী, রাতে কৃত্রিম আলোতেও অসুবিধে হওয়ার কথা নয়। কিন্তু, এই দুয়ের মধ্যবর্তী সময় অর্থাৎ গোধূলিতে এই বল খেলা কঠিন হতে পারে। বিশেষ করে, কব্জি স্পিনারদের ‘রং ওয়ান’ ধরা সত্যিই মুস্কিল।

টেস্ট দলের আরপেক নির্ভরযোগ্য সদস্য তথা সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে মনে করেন, ম্যাচের আগে যথেষ্ট অনুশীলন এই সমস্যার সমাধান করতে পারে। বল কোন সময়ে কেমন সুইং করবে, এটা অনুশীলন করলেই ধরা পড়বে। রাহানে বলেন, এটা নতুন চ্যালেঞ্জ। তবে জানি না, মাঠে বিষয়টি কেমন দাঁড়াবে। রাহানের মতে, যথাসম্ভব দেরিতে এবং শরীরের কাছে খেলাটাই চাবিকাঠি। তাঁর দাবি, নতুন বলের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হবে না দলের। ইতিমধ্যেই, রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রাক্তন ভারত অধিনায়ক ও বর্তমানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান রাহুল দ্রাবিড়ের তীক্ষ্ণ নজরের সামনে নতুন এসজি গোলাপী বলে অনুশীলন করেন ময়াঙ্ক অগ্রবাল, রবীন্দ্র জাডেজা, মহম্মদ শামি, অজিঙ্ক রাহানে এবং চেতেশ্বর পূজারা। মঙ্গলবার ইন্দৌরেও অনুশীলন করেছে দিয়েছে টিম ইন্ডিয়া।

সেরা শিরোনাম

Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Bengal vs Delhi Day 2 Tea: প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
প্রাণ ফিরে পেয়ে হাফসেঞ্চুরি পোড়েলের, ৭৮ রানে ক্রিজে সুদীপ, মাত্র ২৩ রানে পিছিয়ে বাংলা
Virat Kohli: কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
কোহলিকে টেস্ট থেকে অবসর নিতে বাধ্য করা হয়েছিল! বিস্ফোরক দাবি প্রাক্তন ভারতীয় ওপেনারের
Abhishek Sharma: নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ
নির্মম হও, ভারতীয় দলকে বার্তা অভিষেকের, ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ওয়েস্ট ইন্ডিজ়-বধ

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget