এক্সপ্লোর

বিরাটের ছেড়ে যাওয়া জায়গা থেকে দলকে এগিয়ে নিয়ে যেতে চাই, বলছেন অধিনায়ক রোহিত

রোহিত ইঙ্গিত দিয়েছেন, আগামীকাল ভারতের প্রথম একাদশে থাকতে পারেন সঞ্জু স্যামসন বা শিবম দুবে।

নয়াদিল্লি: বাংলাদেশের বিরুদ্ধে টি-২০ সিরিজে খেলছেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। তাঁর অনুপস্থিতিতে এই সিরিজে ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। গত বছর এশিয়া কাপেও ভারতীয় দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলান রোহিত। তাঁর নেতৃত্বে ভারতীয় দল এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়। এবারও দলকে সাফল্য এনে দেওয়াই রোহিতের লক্ষ্য। আগামীকাল অরুণ জেটলি স্টেডিয়ামে টি-২০ সিরিজের প্রথম ম্যাচ। তার আগে আজ সাংবাদিক বৈঠকে রোহিত বলেছেন, ‘অধিনায়ক হিসেবে আমার কাজ খুব সহজ। বিরাট যেখানে দলকে ছেড়ে গিয়েছে, সেখান থেকে এগিয়ে নিয়ে যাওয়াই আমার লক্ষ্য। বিরাট দলকে যে জায়গায় নিয়ে এসেছে, আমি যখনই সুযোগ পেয়েছি, সেই ধারা অব্যাহত রাখার চেষ্টা করেছি।’ প্রতিপক্ষ সম্পর্কে রোহিত বলেছেন, ‘বাংলাদেশ খুব ভাল দল। এত বছর ধরে ওরা কতটা ভাল পারফরম্যান্স দেখিয়েছে, সেটা আমরা জানি। শুধু ঘরের মাঠেই নয়, বাইরেও ওরা ভাল পারফরম্যান্স দেখিয়েছে। ওরা সবসময় আমাদের চাপে ফেলে দিয়েছে। তাই ওদের দলের দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড় (তামিম ইকবাল ও শাকিব আল হাসান) না থাকলেও, যে কোনও প্রতিপক্ষকে হারাতে পারে। সেটাকে অঘটন বলব না। দীর্ঘদিন ধরে খেলায় বাংলাদেশের ক্রিকেটাররা পরিণত হয়ে গিয়েছে। আমাদের দলে কয়েকজন তরুণ ক্রিকেটার আছে। অনেকেই নিজেদের দক্ষতার পরিচয় দিতে চায়। প্রতিপক্ষকে নিয়ে না ভেবে আমরা নিজেদের দল নিয়েই ভাবছি।’ রোহিত ইঙ্গিত দিয়েছেন, আগামীকাল ভারতের প্রথম একাদশে থাকতে পারেন সঞ্জু স্যামসন বা শিবম দুবে। আগামী বছরের টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলকে সব পরিস্থিতির জন্য তৈরি করে নেওয়াই লক্ষ্য।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup 2026 Final : ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
ফাইনালে হারের পর একাধিক স্প্যানিশ খেলোয়াড়কে ধাক্কা, মুখে ঘুষি আর্জেন্তিনার মিডফিল্ডারের
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
FIFA World Cup: বিশ্বচ্যাম্পিয়ন হয়ে জোড়া বিশ্বরেকর্ড স্পেনের, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের
বিশ্বচ্যাম্পিয়ন হয়েই জোড়া বিশ্বরেকর্ড গড়ল স্পেন, ইতিহাস গড়লেন মেসি, ফাইনাল না খেলেও নজির এমবাপের

ভিডিও

Omartha Home Decor: শিল্পের সম্ভার, এজেসি বোস রোডে নতুন শোরুম খুলেছে ওমার্থা | ABP Ananda
NRS Reunion: এনআরএস মেডিক্যালে চিকিৎসকদের 'মিলনমেলা'য় অন্যতম আকর্ষণ ইলিশ উৎসব | ABP Ananda
Belgachia Khuti Puja: ৯৯ বছরে পা বেলগাছিয়ার পুজোর, এবারের থিম কী? | ABP Ananda | Durga Puja
Chess Competition: দমদমে সারা বাংলা দাবা সংস্থার মেগা টুর্নামেন্ট, অংশ নিলেন চারশোরও বেশি দাবাড়ু; চাঁদের হাট
Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget