এক্সপ্লোর

'ওর মাথায় বল মারতে চেয়েছিলাম', শ্রীসন্তের সঙ্গে লড়াইয়ের স্মৃতি রোমন্থন অ্যান্দ্রে নেলের

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজ ইতিমধ্যেই হেরে গিয়েছে ভারত। সিরিজের শেষ তথা তৃতীয় টেস্ট জোহানেসবার্গের ওয়ার্নাডারার্সে শুরু হবে আগামী ২৪ জানুয়ারি। এই ম্যাচে জিতে সিরিজে হোয়াইট-ওয়াশ এড়াতে নামবে টিম কোহলি। পরিসংখ্যান সব কথা না বললে ওয়ার্ডারার্সে অতীত রেকর্ড নিঃসন্দেহে ২-০ পিছিয়ে থাকা ভারতের মনোবল কিছুটা হলেও বাড়াবে। এই মাঠে চারটি টেস্ট খেলেছে ভারত। এরমধ্যে জিতেছে একটিতে। ড্র তিনটি। এখানে একটি টেস্টেও হারেনি ভারত। এই রেকর্ড কিন্তুহেলাফেলার নয়। এখানে ২০০৬-এ একমাত্র টেস্টটি জিতেছিল ভারত। রাহুল দ্রাবিড়ের অধিনায়কত্বে সেই জয়ের স্মৃতি এখনও অমলিন। শুধুমাত্র দক্ষিণ আফ্রিকার মাটিতে দ্বিতীয় টেস্ট জয়ই নয়, ওই ম্যাচ স্মরণীয় হয়ে রয়েছে প্রোটিয়া বোলার অ্যান্দ্রে নেল ও ভারতীয় পেসার শ্রীসন্তের টক্করের জন্যও। সেই লড়াইয়ের স্মৃতি রোমন্থন করে নেল বলেছেন, 'ও যখন ব্যাট করতে আসছিল, তখন একটা কথাই মনে হচ্ছিল, বলটা ওর মাথায় মারব'। নেল বলেছেন, সত্যি কথা বলতে কী, যে-ই ব্যাট করুক, আমার মাথায় ওই কথাই আসত। ভারত সিরিজটা শুরু করে ছিল ওই ম্যাচে জয় দিয়ে।শ্রীসন্ত তাঁর পেস, সুইং ও শর্ট ডেলিভারিতে প্রোটিয়া ব্যাটসম্যানদের নাজেহাল করে তুলেছিলেন। প্রথম ইনিংসে ৪০ রানে ৫ উইকেট নিয়েছিলেন শ্রীসন্ত। দল পেয়েছিল ১৬৫ রানের লিড। দ্বিতীয় ইনিংসে শ্রীসন্ত যখন ব্যাট করতে নেমেছিলেন, তখন ভারত ৩৮৪ রানে এগিয়েছিল। নেল খুবই আক্রমণাত্মক মনোভাবের ক্রিকেটার। তিনি স্লেজিং ও বিদ্রুপাত্মক মন্তব্য করে শ্রীসন্তের ধৈর্য্যের পরীক্ষা করেছিলেন। তবে শ্রীসন্তকে তিনি কী বলেছিলেন, তা এখন আর মনে নেই নেলের। তিনি বলেছেন, হয়ত বলেছিলাম, 'দেখি তোমার কলজের জোর কত। তোমার থেকে আমার কলজের জোর অনেক বেশি'। ক্রিজে নেমে ওই কথা শোনার পর শ্রীসন্তও তক্কে তক্কে ছিলেন। নেলের একটা বল তাঁর মাথার ওপর দিয়ে বাউন্ডারির ওপারে ফেলে দিয়েছিলেন। আর তারপর সেই বিখ্যাত সেলিব্রেশন দেখা গিয়েছিল। ব্যাট ঘোরাতে ঘোরাতে নেলের দিকে তাকিয়ে ক্রিজেই ব্রেক ড্যান্স করেছিলেন ভারতীয় পেসার। তবে ম্যাচের পর মাঠের লড়াইয়ের লেশমাত্র ছিল না। ম্যাচের পর ভারতীয় ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছিলেন নেল। ভারতের ড্রেসিংরুমে গিয়ে শ্রীসন্তের সঙ্গে খানিক হাসাহাসিও করেছিলেন বলে জানিয়েছেন নেল। প্রাক্তন এই প্রোটিয়া পেসার বলেছেন, শ্রীসন্ত খুব মজাদার চরিত্র এবং ওর সঙ্গে লড়াইটা খুবই ভালো লাগত।
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বিসিসিআই, বাতিল উদ্বোধনী অনুষ্ঠান
আইপিএল ২০২৬ শুরুর আগেই বড় সিদ্ধান্ত নিয়ে ফেলল বিসিসিআই, বাতিল উদ্বোধনী অনুষ্ঠান
KKR: রাজ্যে ভোটের মাঝেই চলবে আইপিএল, দেখে নিন নাইটদের পূর্ণাঙ্গ সূচি
রাজ্যে ভোটের মাঝেই চলবে আইপিএল, দেখে নিন নাইটদের পূর্ণাঙ্গ সূচি
IPL 2026: আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ করল বিসিসিআই, কোথায় কবে মাঠে নামবে আপনার প্রিয় দল?
আইপিএলের দ্বিতীয় দফার সূচি প্রকাশ করল বিসিসিআই, কোথায় কবে মাঠে নামবে আপনার প্রিয় দল?
Lalit Modi: মোদীর প্রস্তাব মেনে নিলে ১৯৯৮ সাল থেকেই আইপিএল শুরু হত, কেন পিছিয়ে গেল?
মোদীর প্রস্তাব মেনে নিলে ১৯৯৮ সাল থেকেই আইপিএল শুরু হত, কেন পিছিয়ে গেল?

ভিডিও

Chok Bhanga 6ta: রামনবমীতে TMC-BJP টক্কর, প্রচার-যুদ্ধে রণক্ষেত্র বাসন্তী। মার খেল পুলিশ
Ghanta Khanek Sange Suman (২৫.০৩.২৬)পর্ব ২: 'মুসলমানদের জন্য কিছুই করেননি মমতা', হুমায়ুন কবীরকে পাশে নিয়ে তীব্র আক্রমণ আসাদউদ্দিন ওয়েসি-র
West Bengal Assembly Election | বেজে গিয়েছে ভোটের বাদ্যি, আমজনতার মনের কথা শুনে গান ধরলেন উপল-রণজয়
Jukti Takko (পর্ব ২) |
Jukti Takko (পর্ব ১) | দু'দফায় ভোট, সেই হিংসার শঙ্কা। ভবানীপুরে মহারণ, বেজে গেল ডঙ্কা!

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Transgender Amendment Bill: আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
আপত্তি উড়িয়ে ট্রান্সজেন্ডার বিল পাস করিয়ে নিল কেন্দ্র, লিঙ্গপরিচয়ের অধিকারেও বুলডোজার, বলছেন বিরোধীরা
Weather Update: পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
পড়বে বাজ, ঝমঝমিয়ে বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গে, দুর্যোগ থামবে কবে ?
Air India: সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
সৌদির আকাশ থেকে ফেরাতে হল এয়ার ইন্ডিয়ার যাত্রীভর্তি বিমান, লন্ডন যাওয়ার পথে মাঝ আকাশে গোলযোগ
Kolkata Shootout: 'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
'ওর মাথায় রাজনৈতিক দাদাদের হাত, পুলিশে অভিযোগ করলে ছাড়িয়ে আনেন কাউন্সিলাররা'
Ram Navami 2026: সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল !
সিউড়িতে অস্ত্র হাতে রামনবমীর মিছিল ! "নেতৃত্বে" BJP প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় ? বিস্ফোরক অভিযোগ বীরভূমে
Bus Accident: মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
মর্মান্তিক ! বাস-লরির সংঘর্ষে ঝলসে গেল অন্তত ১৪টি তাজা প্রাণ
Ram Navami 2026: রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
রামনবমী ঘিরে উত্তেজনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, স্লোগান উঠল, ‘ক্ষুদিরামের বাংলায় নাথুরামের ঠাঁই নেই’
Donald Trump : ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
ট্রাম্পকে সুপ্রিম লিডার চাইছে ইরান ! হাতেপায়ে ধরছে, গোপনে হচ্ছে ডিল ?
Embed widget