এক্সপ্লোর

দেখুন:পর পর চার বলে চার উইকেট নিয়ে ইতিহাস গড়লেন লাসিথ মালিঙ্গা

কিংবদন্তীরা তো সবসময়ই নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে যান। শ্রীলঙ্কার বর্ষীয়ান পেসার লাসিথ মালিঙ্গাও ক্রিকেট ময়দানে কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছেও নজির গড়ছেন। দেহের গঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সমালোচনার সম্মুখীন হন। কিন্তু তাঁর সক্ষমতা সম্পর্কে হয়ত সম্যক ধারনা নেই সমালোচকদের।

কলম্বো: কিংবদন্তীরা তো সবসময়ই নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখে যান। শ্রীলঙ্কার বর্ষীয়ান পেসার লাসিথ মালিঙ্গাও ক্রিকেট ময়দানে কেরিয়ারের শেষ লগ্নে পৌঁছেও নজির গড়ছেন। দেহের গঠন নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই সমালোচনার সম্মুখীন হন। কিন্তু তাঁর সক্ষমতা সম্পর্কে হয়ত সম্যক ধারনা নেই সমালোচকদের। বল হাতে বারেবারেই সমালোচনার জবাব দিয়ে এসেছেন তিনি। শুক্রবার পাল্লাকেলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইতিহাস গড়লেন মালিঙ্গা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চূড়ান্ত টি ২০ ম্যাচে ৩৬ বছরের এই পেসার পরপর চার বলে চারটি উইকেট নিলেন। প্রথম বোলার হিসেবে দুবার চার বলে চার উইকেট সংগ্রহের কৃতিত্বের মালিক হলেন তিনি। কলিন মুনরো (১২), হামিশ রাদারফোর্ড (০), কলিন ডি গ্র্যান্ডহোম (০) এবং রস টেলর (০) কে আউট করে কিউই ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দিলেন তিনি। অসাধারণ একটা ইয়র্কারে মুনরোর স্ট্যাম্প ছিটকে দিয়ে এই নজির গড়া শুরু করেন তিনি। এর পরের বলে রাদারফোর্ডের পা সামনে পেয়ে যান তিনি। আম্পায়ার আউট দেননি। শ্রীলঙ্কা ডিআরএস নেয়। সিদ্ধান্ত যায় তাদের পক্ষে। গ্র্যান্ডহোম মালিঙ্কার তৃতীয় শিকার। ক্নিন বোল্ড আউট হন তিনি। এরপর রস টেলর এলবিডব্লু হন।
আন্তর্জাতিক ক্রিকেটে এটি মালিঙ্গার পঞ্চম হ্যাটট্রিক। এতগুলি হ্যাটট্রিক আর কোনও বোলারেরই নেই।সমস্ত ফরম্যাট মিলিয়ে ওয়াসিম আক্রম চারবার হ্যাটট্রিক করেছিলেন। আফগানিস্তানের অধিনায়ক রশিদ খান আন্তর্জাতিক টি ২০ তে প্রথম বোলার হিসেবে পর পর চার বলে চার উইকেট নিয়েছিলেন। চলতি বছর আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েন তিনি। শুক্রবারের ম্যাচে এই অসাধারণ বোলিংয়ের সৌজন্যে টি ২০ আন্তর্জাতিকে প্রথম বোলার হিসেবে ১০০-র বেশি উইকেট সংগ্রহেরও কৃতিত্ব অর্জন করলেন মালিঙ্গা। তিনি এক্ষেত্রে পাকিস্তানের শাহিদ আফ্রিদিকে পিছনে ফেলেছেন। আফ্রিদির উইকেট সংখ্যা ৯৭। পর পর চার বলে চার উইকেট এর আগে ২০০৭-এ একদিনের ক্রিকেট বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিয়েছিলেন মালিঙ্গা।

সেরা শিরোনাম

IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
IND-NZ Test : নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে কেন নেই সিরাজ, যা বললেন ভারতের ব্যাটিং কোচ...
India Vs New Zealand: প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
প্রথম সেশনেই ৪ উইকেট, ভেঙে গিয়েছিল শিরদাঁড়া, লড়াই করে গেলেন নিকোলস ও ফিলিপস
India Vs New Zealand Live: প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট
প্রথম দিনের খেলা শেষে ২৪৩/৫ নিউজিল্যান্ড, সেঞ্চুরি করলেন নিকোলস, ৯৪-তে দাঁড়িয়ে ফিলিপস, বুমরার ৩ উইকেট

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget