এক্সপ্লোর

দর্শকদের বিদ্রুপে অসন্তোষ, বিরাট কোহলির ‘সুন্দর আচরণে’র প্রশংসায় স্টিভ স্মিথ

ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন স্টিভ স্মিথ। ব্যাট করছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় দর্শক গ্যালারি থেকে ভেসে আসতে থাকে প্রাক্তন অজি অধিনায়ক সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্য।

লন্ডন: ওভালে ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচ চলাকালে বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিং করছিলেন স্টিভ স্মিথ। ব্যাট করছিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। সেই সময় দর্শক গ্যালারি থেকে ভেসে আসতে থাকে প্রাক্তন অজি অধিনায়ক সম্পর্কে বিদ্রুপাত্মক মন্তব্য। বিষয়টি নজর এড়ায়নি কোহলির। সঙ্গে সঙ্গে তিনি দর্শকদের ওই ব্যবহারে বিরক্তি প্রকাশ করেন। এমনকি, স্মিথকে সমর্থন করার বার্তাও দেন দর্শকদের। ভারতীয় দর্শকদের একাংশের ওই ব্যবহারের জন্য স্মিথের প্রতি সহানুভূতি জানিয়ে ক্ষমাও প্রার্থনা করেন কোহলি। তাঁর এই আচরণের ভূয়সী প্রশংসা করলেন স্মিথ। বললেন, বিরাটের এই আচরণটা ছিল খুবই সুন্দর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচে বল বিকৃতির জন্য এক বছরের জন্য নির্বাসিত হয়েছিলেন স্মিথ। সেইসঙ্গে ডেভিড ওয়ার্নার ও ক্যামেরন ব্যানক্রফ্টকেও সাজা পেতে হয়েছিল। তিনজনেরই সাজার মেয়াদ শেষ হয়েছে। অজি দলে ফিরে এসেছেন স্মিথ ও ওয়ার্নার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে ওই বল বিকৃতির ঘটনা নিয়েই ভারতীয় দর্শকদের একাংশের কটাক্ষের মুখে পড়তে হয়েছিল স্মিথকে। কোহলি তখন দর্শকদের নিরস্ত করতে স্মিথকে দেখিয়ে তাঁকে সমর্থন জানাতে বলেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার জয়ের পর স্মিথ বলেছেন, বিরাটের এই আচরণটা ছিল খুবই সুন্দর। ইংল্যান্ডের মাঠে তাঁকে ব্যারাকিংয়ের মুখে পড়তে হয়েছে। এতে তিনি আদৌ বিচলিত নন বলে জানিয়েছেন স্মিথ। তিনি বলেছেন, দর্শকরা কী করছে, তা নিয়ে আমি বিচলিত নই। আমি এসবে কান দিইনা। কিন্তু কোহলির আচরণ ছিল খুবই সুন্দর। ভারত ও অস্ট্রেলিয়ার ম্যাচে দর্শকদের থামতে বলার পর কোহলিকে স্মিথের সঙ্গে হাত মেলাতে দেখা যায়। ম্যাচের পর কোহলি বলেছিলেন, ওর জন্য আমার খারাপ লাগছিল। আমি ওকে বললাম, দর্শকদের ওই আচরণের জন্য আমি দুঃখিত। এর আগের কিছু ম্যাচেও আমি এমনটা হতে দেখেছি। ওখানে প্রচুর ভারতীয় সমর্থক ছিলেন, তাই আমি চাইনি খারাপ কোনও উদাহরণ তৈরি হোক। ও এমন কিছু করেনি যাতে ওকে টিটকিরি করতে হবে। ও শুধু মাত্র ক্রিকেট খেলছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
এবার নেতৃত্ব পেতে পারে ছোট্ট বৈভব? কী বলছেন নির্বাচক?
Jemimah Rodrigues: পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন-আলিঙ্গন জেমাইমার, ভিডিও ভাইরাল হতেই বিভক্ত ক্রিকেটমহল
Eden Gardens: আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
আইপিএলের পুরস্কার অর্থের ভাগ নিয়ে জট কাটার মুখে, ইডেনের মালিরা কত টাকা পাচ্ছেন?
Agarkar On Shami: দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর
দলে ফেরার জন্য কী করতে হবে শামিকে? শর্ত দিয়ে রাখলেন আগরকর

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget