এক্সপ্লোর

লিগ টেবিল তলানিতে আরসিবি, আত্মবিশ্বাসী বিরাট বলছেন, ‘খেলা ঘুরিয়ে দিতে পারি’

জয়পুর: শুরু থেকেই হার। টানা চার ম্যাচ হেরে বিরাটরা এখন পয়েন্ট তালিকার একেবারে তলানিতে। ভাল খেলেও শেষে গিয়ে আর জেতা হচ্ছে না। মুম্বই ম্যাচেও তাই, রাজস্থানের বিরুদ্ধেও তাই। বিরাট কোহলি, এবিডি, স্টোয়নিসের মতো তারকাখচিত দলের এই হাল দেখে অনেকেই আরসিবি-র নাম পাল্টে ‘হারসিবি’ বলে মশকরা করছেন। অতি বড় বিরাট ফ্যানও আরসিবি-র প্লে অফে যাওয়া নিয়ে সংশয়ে। হলফ করে কেউই বলতে পারছে না, বাকি ১০ ম্যাচে মোড় ঘুরিয়ে দেবে বেঙ্গালুরু। তবে বিরাট কিন্তু আত্মবিশ্বাসী, তাঁরা পারবেন। এই পরিস্থিতি থেকেও খেলা বদলে দেওয়া যায়, মত বিরাটের।

জয়পুরে অজিঙ্কা রাহানের দলের কাছে হেরে বিরাট বলছেন, “শুরুটা একেবারেই ভাল হয়নি। দলের জন্য এটা সত্যিই দুঃখজনক। তবে নিজেদের উপর বিশ্বাস হারালে চলবে না। আমরা খেলা বদলে দিতে পারি। মুম্বইতে আমরা ভাল খেলেছিলাম, এখানেও (জয়পুর) ভালই খেলেছি। তবে আমাদের আরও উন্নতির প্রয়োজন।”

বেঙ্গালুরু দল তারকাখচিত হলেও প্রথম একাদশ নিয়ে যে তারা এখনও দিশাহীন, সে বিষয়ও লুকিয়ে রাখেননি বিরাট। গ্যারি কার্সেটনরা ঠিকই করতে পারছেন না, তাঁদের দলের জন্য সেরা একাদশ কোনটি। কখনও বিরাট ওপেন করছেন, কখনও করছেন না। দলের অনেক বিদেশি রিজার্ভ বেঞ্চে বসে। বোলিংয়েও খেই হারিয়েছে তাঁরা। তারমধ্যে ফিল্ডিংয়েও ধরাশায়ী অবস্থা।

রাজস্থানের বিরুদ্ধেই একাধিক ক্যাচ ফেলেছে বেঙ্গালুরুর ক্রিকেটাররা। রাহানে এবং স্মিথের মতো ব্যাটসম্যানদের ক্যাচ ফেলার খেসারতও দিতে হয়েছে তাঁদের। বিরাট বলছেন, “দ্বিতীয় ইনিংসে সহজে বাউন্ডারি আসছিল না। কিন্তু আমরা এত ভুল করলাম যার খেসারতও দিতে হল।”

প্রসঙ্গত, দল হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে নজর কেড়েছেন যুজবেন্দ্র চহাল। রয়্যালসদের বিরুদ্ধে ২ উইকেট নিয়ে এখন তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি। পার্পল ক্যাপও উঠেছে তাঁর মাথায়।

সেরা শিরোনাম

IND vs WI 2nd T20I Live: হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপ-রাদারফোর্ড শোয়ে ওয়েস্ট ইন্ডিজ়ের দুরন্ত জয়, সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Ranji Trophy: রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
রঞ্জি অভিযান শুরু করার আগে ডিন্ডার ক্লাসে আকাশ-মুকেশরা, শনিবার যোগ দিচ্ছেন শামি
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
ABD On Virat: 'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির
'দশ বছর আগের থেকেও ভয়ঙ্কর এখনের বিরাট', সতীর্থকে দরাজ সার্টিফিকেট এবিডির

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget