এক্সপ্লোর

ডেথ ওভারে বোলিংয়ে উন্নতি করতে হবে, মানছেন মণীশ পাণ্ডে

মুম্বই: কলকাতা নাইট রাইডার্সের বোলাররা শেষদিকে যেভাবে মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটসম্যানদের রান উপহার দিয়েছেন, তাতে অখুশি মণীশ পাণ্ডে। তাঁর মতে, পরপর দুটি ম্যাচে ডেথ ওভারে বোলিং ভাল হয়নি। এক্ষেত্রে তাঁদের উন্নতি করতে হবে। গতকাল মিডল অর্ডারে ব্যাট করতে নেমে ৪৭ বলে ৮১ রানের বিস্ফোরক ইনিংস খেলেন পাণ্ডে। তাঁর এই ইনিংসের সুবাদেই বড় রান করে কেকেআর। ব্যাট করতে নেমে চাপে পড়ে গিয়েছিল মুম্বই। শেষ ৫ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৬৪ রান। কিন্তু সেই রান করে জিতে যায় রোহিত শর্মার দল। নীতীশ রানা ও হার্দিক পাণ্ড্যর ঝোড়ো ব্যাটিংয়ে পাণ্ডের অসাধারণ ইনিংস ম্লান হয়ে যায়। নিজে ভাল খেলার পরেও দল হেরে যাওয়ায় হতাশ পাণ্ডে। তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচেও ডেথ ওভারে আমাদের বোলিং ভাল হয়নি। আমি ভেবেছিলাম উন্নতি হবে। কিন্তু পরপর দুটি ম্যাচে আমরা একই ভুল করলাম। আমাদের এ বিষয়ে ভাবনা-চিন্তা করতে হবে। আমরা ম্যাচটা জিততে পারতাম। হার্দিক (পাণ্ড্য) ও (নীতীশ) রানা খুব ভাল খেলেছে। আমরা আরও একটু পরিকল্পনা করে বল করতে পারতাম।’ নিজের ইনিংস নিয়ে সন্তুষ্ট পাণ্ডে। তিনি বলেছেন, এক একটি ওভার ধরে ১৯ ওভার পর্যন্ত ক্রিজে থেকে ফিনিশারের ভূমিকা পালন করাই তাঁর উদ্দেশ্য ছিল। দলের হারের জন্য ডেথ ওভারে খারাপ বোলিংয়ের পাশাপাশি শিশিরকেও দায়ী করেছেন পাণ্ডে। গতকাল ম্যাচে কেকেআর অধিনায়ক গৌতম গম্ভীরের পায়ে টান ধরে। তবে তিনি পরের ম্যাচের আগেই সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী পাণ্ডে। যদিও বিস্ফোরক ওপেনার ক্রিস লিনের কাঁধের চোটের বিষয়ে আশার কথা শোনাতে পারেননি পাণ্ডে। তিনি জানিয়েছেন, এখনও চোটের জায়গায় বরফ লাগাচ্ছেন লিন। তাঁর চোট কতটা গুরুতর, সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

সেরা শিরোনাম

Yuvraj On Stokes: 'ক্রিকেট তোমায় মিস করবে', এক বিশ্বজয়ীর আরেক বিশ্বজয়ীকে আবেগঘন বার্তা
'ক্রিকেট তোমায় মিস করবে', এক বিশ্বজয়ীর আরেক বিশ্বজয়ীকে আবেগঘন বার্তা
France vs Sweden: জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
জোড়া গোলে রেকর্ড এমবাপের, ফরাসি ঝড়ে উড়ে গেল সুইডেন
Mexico vs Ecuador: ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকো
ইকুয়েডরকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় মেক্সিকো
FIFA World Cup 2026: হাকিমিদের জয়ের পরেই উত্তপ্ত নেদারল্যান্ডস, একাধিক ডাচ শহরে গ্রেফতার বহু মরক্কান অভিবাসী
হাকিমিদের জয়ের পরেই উত্তপ্ত নেদারল্যান্ডস, একাধিক ডাচ শহরে গ্রেফতার বহু মরক্কান অভিবাসী

ভিডিও

Sange Suman পর্ব ১(৩০.০৬.২৬): গুন্ডাদমনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরদিনই NIA-র জালে অপরূপার স্বামী সাকির
TMC News: অপরূপার বাড়িতে প্রায় ৬ ঘণ্টা তল্লাশি অভিযানের পর সাকির আলিকে গ্রেফতার করে কলকাতায় নিয়ে এল NIA
Humayun Kabir News | 'এখন কিছু বলছি না, আমরা ঘরে বসে থাকার লোক না...' : হুমায়ুন কবীর | ABP ANANDA LIVE
Humayun Kabir News | হুমায়ুন-মন্তব্যে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই অ্যাকশন | ABP ANANDA LIVE
Sukanta Majumder | 'আমরাও আদালতে যেতাম মিটিং-মিছিল করার জন্য, এবার আদালত কেন অনুমতি দেয়নি আমরা কী বলব?'

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
মাটির ঘর, না খেয়ে কাটত রাত, পড়ার জন্য গয়না বিক্রি করেন মা, সেই ছেলেই আজ IAS অফিসার
Malda: নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
নার্স নয়, স্যালাইনের চ্যানেল খোলার দায়িত্বে ওয়ার্ড বয়, সরকারি হাসপাতালে আঙুল কাটল শিশুর
PM Garib Kalyan Yojana: বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
বিনামূল্যে আপনিও পেতে পারেন রেশন, সরকারের রয়েছে এই যোজনা, জানুন যোগ্যতা ও আবেদনের পদ্ধতি
Ram Mandir Donation Row: রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
রামমন্দিরে কোটি কোটি টাকা তছরুপে চম্পত রাইকে জিজ্ঞাসাবাদ, দূরত্ব বাড়াল বিশ্ব হিন্দু পরিষদ
Bollywood News: সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
সন্তান চান নায়ক, মা হতে অনীহা নায়িকার, বিয়ে ভাঙছে তারকাদম্পতির
Pune News: ‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
‘বিরলের মধ্যে বিরলতম’, তিন বছরের মেয়েকে ধর্ষণ করে খুন, ৬৫ বছরের অপরাধীকে তিন মৃত্যুদণ্ডের সাজা শোনাল আদালত
Shreyas Iyer: একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
একটা সিরিজেই কি মোহভঙ্গ? ইংল্যান্ড সিরিজের পরই নেতৃত্ব হারাচ্ছেন শ্রেয়স?
Cabinet Reshuffle News: মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
মোদির মন্ত্রিসভায় রদবদলের জল্পনা, রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নরের নামও উঠে আসছে, বাদল অধিবেশনের আগে না পরে, এখনও স্পষ্ট নয়
Embed widget