এক্সপ্লোর

ম্যাচ ড্র করার জন্য লড়াই করব, চাপের মুখেও শুনিয়ে দিলেন হ্যান্ডসকম্ব

সিডনি: বর্ডার-গাওস্কর ট্রফি বিরাট কোহলির হাতে ওঠা কার্যত নিশ্চিত হয়েই গিয়েছে। সিডনিতে সিরিজের শেষ টেস্টেও প্রবল চাপে অস্ট্রেলিয়া। ভারতের ৬২২ রান তাড়া করতে নেমে ৩০০ রানে প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছে অজিদের। ঘরের মাঠে ৩১ বছর পর ফলো অনের লজ্জা এড়ানো যায়নি। একমাত্র বৃষ্টিই সিডনিতে টিম পেইনদের রক্ষাকর্তা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। তবু হাল ছাড়তে নারাজ পিটার হ্যান্ডসকম্ব। সিডনিতে ম্যাচ ড্র করার জন্য শেষদিন লড়াইয়ের অঙ্গীকার করছেন তিনি। রবিবার চতুর্থ দিনের খেলা শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠকে হ্যান্ডসকম্ব বলেন, ‘কাল মাঠে নেমে ম্যাচটা ড্র করব। তারপর আলোচনায় বসব আমাদের কোথায় উন্নতি করা উচিত তা নিয়ে। জানি সারাদিন ব্যাট করতে হলে ব্যাটসম্যান হিসাবে কাল বেশ আত্মবিশ্বাস নিয়ে নামতে হবে। দেশ এবং গোটা বিশ্বকে দেখাতে হবে যে, ভাল দল হিসাবে দাঁড়িয়ে যাওয়া থেকে খুব একটা দূরে নেই আমরা।’ ভারতীয় বোলারদের মধ্যে কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহর প্রশংসা করেছেন হ্যান্ডসকম্ব। বলেছেন, ‘দুজনই বিশ্বমানের বোলার। বুমরাহ ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে এবং এত অভ্রান্ত নিশানায় বল করে যে, ওকে খেলা ভীষণ কঠিন। খুব বেশি আলগা বল করে না আর দুদিকেই বল সুইং করাতে পারে। ওর বোলিং অ্যাকশনে যেটা বেশ প্রভাবিত করার মতোই। এবং সেই কারণে ওর বল আগাম অনুমান করাটা আরও কঠিন। কুলদীপও যত ম্যাচ খেলছে, পরিণত হচ্ছে।’ ম্যাচে দলের কোণঠাসা অবস্থা নিয়ে হ্যান্ডসকম্বের মূল্যায়ণ, ‘কোনও টেস্ট ম্যাচেই ফলো অন করাটা সুখের বিষয় নয়। অবশ্যই আমরাও ধাক্কা খেয়েছি। ড্র করাটা খুব কঠিন তবে আমাদের শিবিরে কিছুটা ছন্দ ফেরানোর জন্য এটা দারুণ সুযোগ। শুধু ওয়ান ডে সিরিজের জন্যই নয়। সামনে বিশ্বকাপ আর অ্যাসেজ সিরিজের কথা মাথায় রেখেই বলছি।’

সেরা শিরোনাম

Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget