এক্সপ্লোর

একদিনের সিরিজেও আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলব, বলছেন রাহানে

ধর্মশালা: আক্রমণাত্মক মানসিকতার জন্যই নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে অসাধারণ সাফল্য পেয়েছে ভারতীয় দল। একদিনের সিরিজেও এভাবেই খেলবে দল। এমনই জানালেন ভারতের টেস্ট দলের সহ-অধিনায়ক অজিঙ্ক রাহানে। মিডল অর্ডারের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমার মনে হয় শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ। টেস্ট সিরিজে আমরা আগাগোড়া আক্রমণাত্মক মানসিকতা দেখিয়েছি। একদিনের সিরিজেও আমরা সেভাবেই খেলব। বিপক্ষের শক্তি ও দুর্বলতার কথা না ভেবে আমরা নিজেদের শক্তি ও দুর্বলতা অনুযায়ী খেলব।’ টেস্ট সিরিজে কিউয়িদের হোয়াইটওয়াশ করে ৩-০ ফলে সিরিজ জিতেছে ভারত। টেস্টে এখন ভারতই এক নম্বর দল। রবিবার থেকে শুরু হচ্ছে একদিনের সিরিজ। প্রথম ম্যাচের আগে শুক্রবার রাহানে বলেছেন, ‘টেস্ট সিরিজের পর একদিনের সিরিজের দিকে তাকিয়ে আছি আমি। কিন্তু আবার নতুন করে শুরু করতে হবে। প্রথম ম্যাচ জেতা জরুরি।’ টেস্ট সিরিজের পর একদিনের সিরিজের জন্য তৈরি হওয়া প্রসঙ্গে রাহানে বলেছেন, মানসিক প্রস্তুতি সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবেশের সঙ্গেও মানিয়ে নিতে হয়। পেশাদার ক্রিকেটারদের সব ফর্ম্যাটে মানিয়ে নিতে হয়। পরবর্তী টেস্ট সিরিজগুলির কথা মাথায় রেখে নির্বাচকরা একদিনের সিরিজে রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, রবীন্দ্র জাডেজার মতো সিনিয়রদের বিশ্রাম দিয়ে জয়ন্ত যাদব, অক্ষর পটেল, ধবল কুলকার্নি, মনদীপ সিংহ, মণীস পান্ডের মতো জুনিয়রদের সুযোগ দিয়েছেন। রাহানে এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, টেস্ট দলের সহ-অধিনায়ক হিসেবে তাঁর দায়িত্ব হল সবসময় সতর্ক থাকা এবং যে কোনও বিষয়ে অধিনায়ক বিরাট কোহলিকে পরামর্শ দেওয়া।

সেরা শিরোনাম

IND vs SL: নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
নয়াদিল্লি থেকে সরছে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ? জোর জল্পনা নিয়ে মুখ খুলল বোর্ড
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Ranji Trophy: রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?
রঞ্জি অভিযানে শুরুতেই ব্যর্থ রাহুল, জয়সওয়ালরা, চিন্তা বাড়তে পারে গম্ভীরের?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Indian Economy: বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
বিশ্ব বাজারের চাপ কাটিয়ে চলতি অর্থবর্ষেও ৭ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা ভারতের অর্থনীতির, পূর্বাভাস দিল IMF
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Embed widget