এক্সপ্লোর

চতুর্থ টেস্টে আরও ইতিবাচক মানসিকতা দেখাবে দল: কোহলি

গ্রস আইলেট: তৃতীয় টেস্ট জিতে সিরিজে ২-০ এগিয়ে গিয়েছে ভারত। সিরিজ জয় হয়ে গিয়েছে। কিন্তু তা বলে  শেষ টেস্টে হাল্কা মেজাজে খেলতে নামার কোনও প্রশ্নই নেই। চতুর্থ টেস্টেও জয়ই লক্ষ্য ভারতীয় দলের। অধিনায়ক বিরাট কোহলি স্পষ্ট করে দিয়েছেন, শেষ টেস্টে আরও ইতিবাচক মানসিকতা নিয়ে মাঠে নামবে দল।   তৃতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির জন্য ভেস্তে গিয়েছিল। তারপরেও সহজেই টেস্ট জিতে নিয়েছে ভারতীয় দল। ব্যাটসম্যানদের পাশাপাশি বোলাররাও অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন। ২৩৭ রানে ম্যাচ জিতেছে ভারত। এই বিশাল জয়ের পর কোহলি বলেছেন, ‘দলের সবাই খুব খুশি। জামাইকায় বৃষ্টির জন্য একটা দিন নষ্ট হয়েছিল। সেই টেস্টের পঞ্চম দিনে আমরা প্রত্যাশিত ফল পাইনি। এখানেও তৃতীয় দিন বৃষ্টির জন্য খেলা হয়নি। তবে চতুর্থ দিন বোলাররা অসাধারণ খেলেছে এবং আমরা যেটা চাইছিলাম সেটাই করেছে।’   এই টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাকফুটে ঠেলে দেন মিডিয়াম পেসার ভুবনেশ্বর কুমার। তার আগে অবশ্য ঋদ্ধিমান সাহা ও রবিচন্দ্রন অশ্বিন শতরান করে দলকে লড়াই করার জায়গায় নিয়ে যান। এই তিন ক্রিকেটারেরই প্রশংসা করেছেন কোহলি। তবে তিনি এই জয়ের পরেও দলের খেলায় আরও উন্নতি চাইচেন। প্রয়োজন অনুসারে পরিকল্পনা বদল করতেও কোনও আপত্তি নেই ভারতের টেস্ট অধিনায়কের। তিনি এই টেস্টে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন। দলের প্রয়োজনে ওপেন করতেও রাজি কোহলি। তিনি একই প্রথম একাদশ বা ব্যাটিং পজিশন আঁকড়ে থাকার পক্ষে নন। পরিস্থিতি অনুযায়ী বদল করার নীতি নিয়েই চলতে চান কোহলি।

সেরা শিরোনাম

FIFA World Cup 2026: মিশরের সঙ্গে ড্র করেও নক আউটে পৌঁছনোর দৌড়ে ইরান, প্রথম ম্যাচ জিতেই পরের রাউন্ডে বেলজিয়াম
মিশরের সঙ্গে ড্র করেও নক আউটে পৌঁছনোর দৌড়ে ইরান, প্রথম ম্যাচ জিতেই পরের রাউন্ডে বেলজিয়াম
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: মাঠে নামার আগেই নক আউটে ইংল্যান্ড, পর্তুগাল, জানা গেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ
মাঠে নামার আগেই নক আউটে ইংল্যান্ড, পর্তুগাল, জানা গেল মেসিদের রাউন্ড অফ ৩২-র প্রতিপক্ষ
India vs Pakistan: চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এক দশকের দাপট অব্যাহত, ৭--১-এ পাকিস্তানকে দুরমুশ করল ভারতীয় হকি দল
চিরপ্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে এক দশকের দাপট অব্যাহত, ৭--১-এ পাকিস্তানকে দুরমুশ করল ভারতীয় হকি দল

ভিডিও

Rudranil Ghosh: দফায় দফায় বর্ষণের জের, জলমগ্ন হাওড়ার জগাছা, ঘুরে দেখলেন শিবপুরের MLA
CM Suvendu Adhikari News: 'লাভ জিহাদের বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Ram Mandir: অযোধ্যার রামমন্দিরে ভক্তদের কয়েক কোটি টাকা নগদ ও মূল্যবান সামগ্রী চুরির ঘটনায় গ্রেফতার ৮
Weather News: রবিবার থেকে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টি, উত্তরে ভারী বর্ষণ, ভিজবে কোন কোন জেলা?
Chok Bhanga 6ta: তারাতলায় গোডাউন বিপর্যয়ের আজ তৃতীয় দিন,পুলিশ হেফাজতে প্রাক্তন মেয়রের OSD

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Ayush Singh AI Success Story : দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
দুঃসময়ে ভরসা ল্যাপটপ আর ইন্টারনেট ! AI শিখে ১৯ বছরে মাসে ১ কোটি রোজগার, তাক লাগাবে আয়ুষের সাফল্য-কাহিনি
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Viral News : ড্রেনের দুর্গন্ধযুক্ত, নোংরা হাঁটুজলে দাঁড়িয়ে বার্থ ডে কেক কাটলেন বিজেপি কাউন্সিলর, কেন এই সিদ্ধান্ত ? ভাইরাল ভিডিও
Chief Breakup Officer: ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
ব্রেকআপ অফিসার হতে চান? বেতন প্রায় ৩ লক্ষ টাকা, বাজারে নতুন চাকরি, যোগ্যতা শুধু…
Viral News : মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
মাসে ফ্ল্যাট ভাড়া প্রায় ১ লক্ষ টাকা, বৃষ্টিতে বিকল বিল্ডিংয়ের ৫টি লিফ্ট, সিঁড়ি বেয়ে ৩০ তলায় উঠলেন অভিনেতা !
Earthquake : ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ফের ভূমিকম্পের জোর ধাক্কা ! ৪.৯ মাত্রার ভূমিকম্প ভেনেজুয়েলায়, বড় বিপর্যয়ের পর নতুন আতঙ্ক
ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
Pakistan Earthquake: ভেনেজুয়েলার পর এবার ভূমিকম্পের ধাক্কা ভারতের কাছেই, সকাল-সকাল থরথর করে কাঁপল মাটি
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: মুসলেরার এক ভুলেই জয়ী স্পেন, নাগাড়ে দ্বিতীয় বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল উরুগুয়ে
FIFA World Cup 2026: কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
কেপ ভার্দের স্বপ্নের সফর অব্যাহত, প্রথমবার বিশ্বকাপ খেলতে নেমেই নক আউটে পৌঁছে গেলেন ভোজিনহারা
Embed widget