এক্সপ্লোর

ISL 2021: মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় মুশকিল আসান, চুক্তি-জট কাটিয়ে আইএসএলে খেলবে ইস্টবেঙ্গল

কয়েকদিন আগেই কার্যত পয়েন্ট অফ নো রিটার্নের ইঙ্গিত দিয়ে ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষের কাছে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিয়েছিল লগ্নিকারী সংস্থা। যদিও সেই ঘটনার পরই ফের 'ময়দানে' নামেন মুখ্যমন্ত্রী।

কলকাতা : ফের একবার নাটকীয় পট পরিবর্তন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে চুক্তি-জট কাটল ইস্টবেঙ্গলের। ক্লাব কর্তৃপক্ষ-লগ্নিকারী সংস্থার সঙ্গে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় বৈঠকে কাটল যাবতীয় জট। ফের একবার লগ্নিকারী সংস্থা শ্রী সিমেন্টের সঙ্গেই হাত মিলিয়ে আসন্ন আইএসএলে খেলবে লাল-হলুদ শিবির। প্রসঙ্গত, ঠিক গত বছরের আইএসএলের আগেও মুখ্যমন্ত্রীর মধ্যস্থতাতেই মুশকিল আসান হয়েছিল ইস্টবেঙ্গলের। শ্রী সিমেন্ট ইনভেস্টার হিসেবে এগিয়ে আসায় আইএসলএল খেলার রাস্তা তৈরি হয়েছিল ইস্টবেঙ্গলের। কিন্তু এবারের আইএসএল এগিয়ে আসার সঙ্গে সঙ্গে চরমে ওঠে লাল-হলুদ ক্লাব কর্তৃপক্ষ ও ইনভেস্টরের দ্বন্দ্ব।

কয়েকদিন আগেই কার্যত পয়েন্ট অফ নো রিটার্নের ইঙ্গিত দিয়ে ক্লাব কর্তৃপক্ষের কাছে স্পোর্টিং রাইট ফিরিয়ে দিয়েছিল লগ্নিকারী সংস্থা। যদিও সেই ঘটনার পরই ফের 'ময়দানে' নামেন মুখ্যমন্ত্রী। ইনভেস্টরদের কথাবার্তা বলার পরও এভাবে পিছিয়ে যাওয়া নিয়ে কিছু উষ্মাপ্রকাশও করেছিলেন তিনি। নবান্নে এদিন দু-পক্ষের সঙ্গে বৈঠকে নিজে মধ্যস্থতা করে যাবতীয় জট কাটিয়ে হাসিমুখে জানান, 'অনেকে ফোন করে জানতে চেয়েছিল ইস্টবেঙ্গল নিয়ে। মোহনবাগান, মহমেডান-সবাই চায় ইস্টবেঙ্গল খেলুক।' মাঝে নেতাজি ইন্ডোরে খেলা হবে দিবস পালনের ঘোষণা করার সময়ই মুখ্যমন্ত্রী লাল-হলুদ ক্লাব কর্তাদের কিছুটা 'ছেড়ে খেলে' জট কাটিয়ে নেওয়ার বার্তা দিয়েছিলেন। গোটা বিষয়টার ওপর তাঁর যে নজর রয়েছে সেটা বুঝিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের আশ্বস্ত করেছিলেন তাঁদের পছন্দের ক্লাবের আইএসএলে খেলার ব্যাপারে।

এমনিতেই এবারে আইএসএলে যদি ইস্টবেঙ্গলকে খেলতে হত, তাহলে দ্রুত চুক্তিজট কাটানো ছিল একান্ত প্রয়োজনীয়। কারণ, আগামী ৩১ অগাস্ট শেষ হয়ে যাচ্ছে দলবদলের দরজা। আর ট্রান্সফার উইন্ডো শেষের আগে দলগঠনের বিষয় ঠিক কী হবে, তা নিয়ে চূড়ান্ত সমস্যা তৈরি হতে পারত। যদিও গতবারও আইএসএল শুরুর একেবারে কিছুটা আগেই লগ্নিকারী সংস্থার সঙ্গে ইস্টবেঙ্গলের চুক্তি পাকা হয়েছিল। আর তার জেরে সেভাবে শক্তিশালী দলগঠন করতে পারেনি লাল-হলুদ শিবির। গতবার প্রথম আইএসএলে খেললেও তাদের পারফরম্যান্স সেভাবে দাগ কাটার মতো ছিল না। এবারেও পরিস্থিতি অনেকটা একইরকম। তবে অন্তত সবথেকে বড় স্বস্তিটা পেয়েছেন লাল-হলুদ সমর্থকরা। তাদের প্রিয় ক্লাব যে আইএসএলে খেলবে, এটা শেষ মুহূর্তে ফের একবার নিশ্চিত হয়েছে মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায়। এবার দেখার দলগঠন প্রক্রিয়া ঠিক কীভাবে এগোয় তারা।

মুখ্যমন্ত্রীর মধ্যস্থতায় সভার শেষে ক্লাব কর্তৃপক্ষ ও লগ্নিকারী সংস্থার কর্তারা হাত মিলিয়ে চুক্তি-জট কেটে যাওয়ার বিষয়ে সিলমোহর দেন। হাসিমুখে লাল-হলুদ কর্তা দেবব্রত সরকার বলে ওঠেন, ';দিদি আপনার খেলা হবে স্লোগান কিন্তু এক্ষেত্রে স্বার্থকতা পেল।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget