এক্সপ্লোর

Kapil Dev on Indian Cricket: সকলের সামনে একে অন্যকে দোষারোপ করছেন সৌরভ-কোহলি, কী প্রতিক্রিয়া কপিলের?

Indian Cricket: প্রকাশ্যে মন্তব্য-পাল্টা মন্তব্যে বিরক্ত কপিল দেব (Kapil Dev)। বিশেষ করে যখন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন একটি সিরিজ খেলতে গিয়েছে, সেই সময়।

নয়াদিল্লি: বিতর্কে তোলপাড় ভারতীয় ক্রিকেট। বিরাট কোহলিকে (Virat Kohli) সরিয়ে রোহিত শর্মাকে ওয়ান ডে দলের অধিনায়ক করা এবং তা নিয়ে কোহলি ও ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) পরস্পরবিরোধী মন্তব্য, সব মিলিয়ে সরগরম ক্রিকেটমহল।

তবে এরকম প্রকাশ্যে মন্তব্য-পাল্টা মন্তব্যে বিরক্ত কপিল দেব (Kapil Dev)। বিশেষ করে যখন ভারতীয় দল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কঠিন একটি সিরিজ খেলতে গিয়েছে, সেই সময়। ভারতের ১৯৮৩ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক বলেছেন, 'এই সময়ে কারও দিকে আঙুল তোলা ঠিক নয়। সামনেই দক্ষিণ আফ্রিকা সিরিজ। দয়া করে সেদিকে মনোযোগ দিক সকলে।' কপিল যোগ করেন, 'আমি মনে করি বোর্ড প্রেসিডেন্ট হল বোর্ড প্রেসিডেন্ট। তবে হ্যাঁ, ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বেশ ভারি পদ। তবে সৌরভ বা কোহলি যেই হোক, প্রকাশ্যে একে অপরের বিরুদ্ধে খারাপ কিছু বলা ঠিক নয়।'

ভারতীয় ক্রিকেট অনেক বিতর্কিত অধ্যায় দেখেছে। জাতীয় ক্রিকেট দলে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)-কোচ গ্রেগ চ্যাপেলের (Greg Chappele) তিক্ততা থেকে শুরু করে বোর্ডের প্রশাসনে হেভিওয়েট ব্যক্তিত্বদের সংঘাত, কোচ অনিল কুম্বলের সঙ্গে অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) মতানৈক্য বা সাম্প্রতিকতম কোহলি-রোহিত শর্মার (Rohit Sharma) ঠাণ্ডা সম্পর্ক নিয়ে জল্পনা, দেশের ক্রিকেটমহল সরগরম থেকেছে।

কিন্তু তাই বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধানের কথার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দেবেন সদ্য অপসারিত অধিনায়ক, তাও আবার ভরা সাংবাদিক বৈঠকে! স্মৃতি হাতড়েও এরকম বেনজির কাণ্ড মনে করতে পারছেন না ভারতীয় ক্রিকেটের হালহকিকত জানা কেউই।

বিরাটকে সরিয়ে রোহিত শর্মাকে ওয়ান ডে দলের অধিনায়ক করার পর সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন যে, তিনি নিজে বিরাটের সঙ্গে যোগাযোগ করে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেছিলেন। সৌরভ ঘনিষ্ঠ মহল থেকে এও বলা হয়েছিল যে, বিরাট টি-টোয়েন্টি নেতৃত্ব ছাড়ার ব্যাপারে অবিচল ছিলেন এবং বোর্ড কর্তা থেকে শুরু করে নির্বাচকদের কেউই চাননি সীমিত ওভারের ক্রিকেটে দুই ফর্ম্যাটের জন্য দুই পৃথক অধিনায়ক রাখতে। সেই কারণেই রোহিতকে পাকাপাকিভাবে সীমিত ওভারের ক্রিকেটের অধিনায়ক করার সিদ্ধান্ত নেওয়া হয়।

যদিও দক্ষিণ আফ্রিকা উড়ে যাওয়ার আগে ভার্চুয়াল সাংবাদিক বৈঠকে বোমা ফাটান কোহলি নিজে। জানিয়ে দেন, তাঁকে কেউ নেতৃত্ব না ছাড়ার অনুরোধ করেননি। বরং তিনি যখন টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার কথা বলেছিলেন, তা একবাক্যে মেনে নেওয়া হয়েছিল। এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টের দল নির্বাচনী বৈঠকের দেড় ঘণ্টা আগে তাঁকে জানানো হয়েছিল যে, তিনি আর ওয়ান ডে অধিনায়ক থাকছেন না।

বিরাটের মন্তব্য ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় ফেলে দেয়। কারণ, বিরাট যে শুধু বিস্ফোরণ ঘটিয়েছেন তাই নয়, বোর্ড প্রেসিডেন্টের দাবিকে রীতিমতো উড়িয়ে দিয়েছেন। এ যেন মুখে না বলেও কার্যত বুঝিয়ে দেওয়া যে, মিস্টার প্রেসিডেন্ট, আপনি মিথ্যে বলছেন। কোহলির সাংবাদিক বৈঠকের পরই ভারতীয় ক্রিকেটমহলে ঝড় ওঠে। সেই থেকেই সৌরভের বীরেন রায় রোডের বাড়ির সামনে সাংবাদিকদের ভিড়। যদি পাল্টা কোনও প্রতিক্রিয়া দেন সৌরভ। বোর্ড মহলে এরকমও শোনা যায় যে, সাংবাদিক বৈঠকে জাতীয় দলের অধিনায়ক হিসাবে যোগ দিয়ে বোর্ড প্রেসিডেন্টের বিরুদ্ধে এরকম কথা বলার জন্য শো কজ করা হতে পারে কোহলিকে।

আরও পড়ুন: বলতে বলতে হাঁফিয়ে গিয়েছি যে, রোহিতের সঙ্গে আমার কোনও ঝামেলা নেই: কোহলি

বৃহস্পতিবার দুপুরে সৌরভ নিজের বাড়ি থেকে বেরনোর সময় এ নিয়ে কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। পরে সাংবাদিকদের নাছোড় প্রশ্নের মুখে বলেন, 'স্পর্শকাতর বিষয়। এ নিয়ে যা বলার বোর্ড বলবে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Vaibhav Sooryavanshi: 'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
'স্বপ্ন সত্যি হল', মাত্র দ্বিতীয় সিরিজ়েই সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বাসে ভাসল বৈভব সূর্যবংশী
Mirabai Chanu: কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
কমনওয়েলথ গেমসে সোনাজয়ের হ্যাটট্রিক, ইতিহাস গড়ে কী বললেন মীরাবাঈ?
Vaibhav Sooryavanshi: ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
ম্য়াচ ও সিরিজ সেরার পুরস্কার ঝুলিতে, জিম্বাবোয়ে সফরে দুরন্ত পারফরম্য়ান্স বৈভবের
Argentina Football Team: পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল
পরের বিশ্বকাপেও ডাগআউটে স্কালোনিই! ২০৩০ সাল অবধি আর্জেন্তিনা কোচ থাকার চুক্তি 'সই' করলেন লিওনেল

ভিডিও

Parliament Session: শিক্ষা ও পরীক্ষা ব্যবস্থার খোলনলচে বদলাতে সংসদে সংশোধনী বিল পেশ
Durgapur NIA: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA
Gosaba Arms Recovery: গোসাবার তৃণমূল নেতার বাড়ির পুকুর থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র ও কার্তুজ!
Weathe News: দক্ষিণবঙ্গে হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি
NIA on Human Trafficking: আন্তর্জাতিক মানব পাচারের তদন্তে দুর্গাপুরে অভিযানে নামল NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Tollywood News: কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
কৌশিক সেনের সঙ্গে ঋ-এর নতুন সমীকরণ! আসল রহস্যটা কী?
Messi Retirement: মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
মেসি অবসর নিচ্ছেন? কী বললেন তাঁর বিশ্বকাপজয়ী আর্জেন্তিনা দলের সতীর্থ দি মারিয়া?
Embed widget