এক্সপ্লোর

চলতি আইপিএল-এ সবচেয়ে বেশি বাউন্ডারি, ছক্কা মেরেছেন কারা? দেখুন

অনেক কম ম্যাচ খেলার সুযোগ পেলেও, ছক্কা মারার তালিকায় উপরের দিকেই গেইল।

দুবাই: আইপিএল-এর চলতি মরসুমে এখনও পর্যন্ত ৫০টি ম্যাচ হয়েছে। আর বাকি ১০টি ম্যাচ। এখনও পর্যন্ত যা খেলা হয়েছে, তাতে সবচেয়ে বেশি ছক্কা মারার হিসেবে সবার আগে রাজস্থান রয়্যালসের উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন। তবে তুলনায় অনেক কম ম্যাচ খেলেও, বেশি ছক্কা মেরেছেন ক্রিস গেইল। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি বাউন্ডারি মেরেছেন কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক কে এল রাহুল। এই তালিকার দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালসের তারকা ব্যাটসম্যান শিখর ধবন। এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত ১৩ ম্যাচ খেলে ২৬টি ছক্কা মেরেছেন স্যামসন। তাঁর মোট রান ৩৭৪। তিনটি অর্ধশতরান করেছেন এই ব্যাটসম্যান। সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে কিংস ইলেভেন পঞ্জাবের নিকোলাস পুরান। এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান ১৩টি ম্যাচ খেলে ২৫টি ছক্কা মেরেছেন। তাঁর মোট রান ৩৫১। গেইল এখনও পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছেন। এরই মধ্যে তিনি ২৩টি ছক্কা মেরেছেন। ১৫টি বাউন্ডারিও মেরেছেন এই ক্যারিবিয়ান তারকা। তাঁর অর্ধশতরানের সংখ্যা ৩। মোট ২৭৬ রান করেছেন তিনি। সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় চতুর্থ স্থানে রাহুল। তিনি চলতি আইপিএল-এ ধারাবাহিকভাবে রান করে চলেছেন। ‘অরেঞ্জ ক্যাপ’-এর দৌড়ে সবার আগে পঞ্জাবের অধিনায়ক। তিনি ১৩টি ম্যাচে ৬৪১ রান করেছেন। গড় ৫৮.২৭। পাঁচটি অর্ধশতরান ও একটি শতরান করেছেন তিনি। সবচেয়ে বেশি ছক্কা মারা ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্সের ঈশান কিষাণ। এখনও পর্যন্ত ১০টি ম্যাচ খেলে ২১টি ছক্কা মেরেছেন তিনি। মোট রান ৩২৩। দু’টি অর্ধশতরানও করেছেন ঈশান। এবার দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি বাউন্ডারি মারা ব্যাটসম্যানদের তালিকা- এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে ৫৫টি বাউন্ডারি মেরেছেন রাহুল। এক্ষেত্রে তিনিই এক নম্বরে। সবচেয়ে বেশি বাউন্ডারি মারা ব্যাটসম্যানদের তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ধবন এখনও পর্যন্ত ১২টি ম্যাচ খেলে ৫২টি বাউন্ডারি মেরেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব ১২টি ম্যাচ খেলে ৪৮টি বাউন্ডারি মেরেছেন। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তরুণ ওপেনার দেবদত্ত পাড়িক্কল এবারের আইপিএল-এর শুরু থেকেই ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন। তিনি ১২টি ম্যাচ খেলে ৪৫টি বাউন্ডারি মেরেছেন। কলকাতা নাইট রাইডার্সের নীতীশ রানা ১৩টি ম্যাচ খেলে ৪৩টি বাউন্ডারি মেরেছেন। তিনি এই তালিকায় পঞ্চম স্থানে।

সেরা শিরোনাম

India Vs New Zealand: নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ দুই ওয়ানডেতে চমক, অধিনায়ক শ্রেয়স, টেস্ট দলে বাংলার আকাশ দীপ
MS Dhoni in IPL 2027: আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
আগামী ২০২৭ সালের আইপিএলে কি খেলবেন ধোনি নাকি অবসর? বড় ইঙ্গিত রবিচন্দ্রন অশ্বিনের
Rohit Sharma-Virat Kohli: জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
জাতীয় দলের জার্সি গায়ে খেলার জন্য বর্তমানে ম্যাচপিছু কত টাকা পান রোহিত ও কোহলি?
Bhuvneshwar Kumar: কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ
কিউয়ি সিরিজ়ের আগেই ফিরলেন ভুবনেশ্বর কুমার, অর্শদীপের বদলি হিসাবে ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ়ে পেলেন সুযোগ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget