এক্সপ্লোর

Wimbledon 2023: উইম্বলডনের সেমিফাইনালে মুখোমুখি ড্যানিল মেদভেদেভ ও কার্লোজ আলকারাজ

Wimbledon 2023: তিন সেটে আজারেঙ্কার পরাজয়ের পর দর্শকেরা বিদ্রূপ করতে থাকেন। হতাশায় বিরক্তি প্রকাশ করেন বেলারুশের খেলোয়াড়। ম্যাচের পর দর্শকদের উদ্দেশে তোপ দেগেছেন তিনি।

লন্ডন: উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছে গেলেন ড্যানিল মেদভেদেভ ও কার্লোস আলকারাজ। আলকারাজ বিশ্বের ১ নম্বর টেনিস তারকা। তিনি যে ম্যাচের ফেভারিট হিসেবেই কোয়ার্টার ফাইনালে নামবেন তা নিশ্চিত ছিলই। স্প্যানিশ টেনিস তারকা আলকারাজ ৭-৬(৭-৩), ৬-৪, ৬-৪ ব্যবধানে জয় ছিনিয়ে নেন ২০ বছরের তরুণ ড্যানিস টেনিস তারকা ষষ্ঠ বাছাই হোল্গার রুনকে। অন্য়দিকে ক্রিস ইউবাঙ্কসকে হারিয়ে দেন ২৭ বছরের মেদভেদেভ. পাঁচ সেটের লড়াই শেষে জয় ছিনিয়ে নেন রাশিয়ান টেনিস তারকা। আমেরিকার প্রতিদ্বন্দ্বীকে ৬-৪, ১-৬, ৪-৬, ৭-৬ (৭-৪), ৬-১। 

সেমিফাইনালে আলকারাজের বিরুদ্ধে খেলতে নামবেন মেদভেদেভ। ইউ এস ওপেন জিতেছেন ২ জনেই। কিন্তু উইম্বলডন ঝুলিতে পুরতে পারেননি কেউ এখনও। এবার তাই প্রথমবার উইম্বলডনের মঞ্চে জয় ছিনিয়ে নিতে মরিয়া থাকবেন মেদভেদেভ। 

অন্য সেমিফাইনালে সার্বিয়ান টেনিস তারকা নোভাক জকোভিচ ইতালির জ্যানিক সিনারের বিরুদ্ধে খেলতে নামবেন। 

অন্যদিকে মহিলাদের সেমিতে, রবিবার উইম্বলডনে (Wimbledon) মহিলাদের চতুর্থ রাউন্ডে মুখোমুখি হয়েছিলেন বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কা এবং ইউক্রেনের এলিনা সুইতোলিনা। সেই ম্যাচের পরেই দর্শকদের আচরণ নিয়ে দু’রকম মত প্রকাশ করেছেন দুই খেলোয়াড়।

তিন সেটে আজারেঙ্কার পরাজয়ের পর দর্শকেরা বিদ্রূপ করতে থাকেন। হতাশায় বিরক্তি প্রকাশ করেন বেলারুশের খেলোয়াড়। ম্যাচের পর দর্শকদের উদ্দেশে তোপ দেগেছেন তিনি। এমনকী, এও অভিযোগ করেছেন যে, মত্ত অবস্থায় খেলা দেখতে এসেছিলেন তাঁরা। আজারেঙ্কা বলেছেন, 'গত ১৮-১৯ মাস ধরে আমি এরকম ব্যবহার পেয়েই চলেছি। কিন্তু আমি তো কোনও ভুল করিনি। আমি তো যুদ্ধ করিনি। তবু এরকম আচরণ করা হয়। দর্শকদের নিয়ে নতুন করে আর কী বলব। একটা ভাল টেনিস ম্যাচ হল। যদি হাত মেলানো নিয়ে দর্শকদের মধ্যে ক্ষোভ থেকে থাকে তা হলে কিছু বলার নেই। আমার মনে হয় অনেকেই মত্ত অবস্থায় খেলা দেখতে এসেছিলেন। ভীষণই লজ্জার ব্যাপার।'

ম্যাচের পর প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাননি সুইতোলিনা। যিনি ইউক্রেনের খেলোয়াড়। ম্যাচে দর্শকদের আচরণ নিয়ে সম্পূর্ণ উল্টো কথা শোনা গিয়েছে তাঁর মুখে। বলেছেন, 'দর্শকাসনে ইউক্রেনের অনেকে ছিলেন। খুব ভাল লাগছে ওঁদের সামনে জিততে পেরে। আমার খেলা অন্যতম সেরা ম্যাচ এটা।' প্রতিপক্ষের সঙ্গে হাত না মেলানো নিয়ে কোনও আক্ষেপ নেই তাঁর। সুইতোলিনা বলেছেন, 'আমি আগেই বলেছি, রাশিয়া যত দিন না আমার দেশ ছেড়ে যাবে তত দিন আমি ওই দেশের কোনও খেলোয়াড়ের সঙ্গে হাত মেলাব না। টেনিস সংস্থাগুলোরও উচিত এ ব্যাপারে বিবৃতি দিয়ে জানানো। যাতে রাশিয়া বা বেলারুশের কোনও খেলোয়াড়ের সঙ্গে ইউক্রেনের খেলোয়াড়েরা করমর্দন না করে।'     

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget