এক্সপ্লোর

আইপিএল অনিশ্চিত, দেশের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপটা যেন হয়, প্রার্থনা কামিন্সের

২০১৭ সালের মার্চ মাস থেকে পরের তিন বছরে ১৪৪২.২ ওভার বল করেছেন অজি পেসার। ক্লান্তি কাটাতে তাই করোনা লকডাউনের বিরতি তাঁর কাছে শাপে বর হবে বলেই মনে করছেন সকলে।

সিডনি: আইপিএলের সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার তিনি। নিলাম থেকে তাঁকে সাড়ে ১৫ কোটি টাকায় কিনেছে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। যদিও করোনার ত্রাসে স্থগিত হয়ে গিয়েছে আইপিএল। টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়েও রয়েছে বড়সড় প্রশ্নচিহ্ন। প্যাট কামিন্সের আপাতত প্রার্থনা, টি-টোয়েন্টি বিশ্বকাপটা অন্তত যেন নির্ধারিত সূচি মেনেই হয়। শুক্রবার একটি ভিডিও কনফারেন্সে কামিন্স বলেছেন, ‘প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে সবকিছু বদলে যাচ্ছে। শেষবার যখন কেকেআর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছিল, ওঁরা বলেছিলেন টুর্নামেন্ট হওয়ার ব্যাপারে আশাবাদী। আইপিএল এখনও বাতিল হয়ে যায়নি। স্থগিত রয়েছে এবং আমরা দলের সঙ্গে যোগাযোগ রেখে চলেছি। সকলেই চায় টুর্নামেন্টটা হোক। তবে অবশ্যই প্রাধান্য পাচ্ছে যাতে করোনাভাইরাস আর ছড়িয়ে না পড়ে সেটা নিশ্চিত করা। ১৪ এপ্রিল পর্যন্ত ভারতে যাওয়া যাবে না তাই খুব তাড়াতাড়ি কিছু হবে বলে মনে হচ্ছে না।’ চলতি বছরের অক্টোবর-নভেম্বরে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক দেশ অস্ট্রেলিয়া। যেখানে ২০১৫ সালের ওয়ান ডে বিশ্বকাপও আয়োজিত হয়েছিল। কামিন্স আশাবাদী, অন্তত পূর্বনির্ধারিত সূচি মেনে সেই টুর্নামেন্টটা আয়োজিত হবে। ‘গত দু-তিন বছর ধরেই টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা আলোচনা হচ্ছে। ২০১৫ সালের ওয়ান ডে বিশ্বকাপ খেলার সুযোগ হয়নি। এবার চাই টি-টোয়েন্টি বিশ্বকাপটা হোক। আমি খেলার জন্য মুখিয়ে রয়েছি,’ বলেছেন তিনি। ২০১৭ সালের মার্চ মাস থেকে পরের তিন বছরে ১৪৪২.২ ওভার বল করেছেন অজি পেসার। ক্লান্তি কাটাতে তাই করোনা লকডাউনের বিরতি তাঁর কাছে শাপে বর হবে বলেই মনে করছেন সকলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
শ্রীলঙ্কায় ভেল্কি শুরু ভারতীয় স্পিনারদের, তবু প্রস্তুতি ম্যাচে অস্বস্তি, প্রথম দিনের ঝলক
Ajinkya Rahane: কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
কেন আচমকা অবসর নিয়েছিলেন রাহানে? সামনে এল আসল কারণ, বড় ঘোষণা
Messi On Son Thiago: বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
বার্সেলোনায় যোগ দিচ্ছে ছেলে থিয়াগো? জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মেসি, বললেন...
Indian Cricket Team: ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে
ক্রমেই যেন কোণঠাসা হচ্ছেন আগরকর? শামিদের বাদ দেওয়া নিয়ে চূড়ান্ত সমালোচনার মুখে

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget