এক্সপ্লোর

আজ বিশ্বকাপ ফাইনাল: ইতিহাস গড়তে মরিয়া মিতালি, ঝুলনরা

লন্ডন: আজ লর্ডসে বিশ্বকাপ ফাইনালে ব্রিটেনের মুখোমুখি হবে উইমেন ইন ব্লু। মিতালি রাজ, ঝুলন গোস্বামী, হরমনপ্রীত কৌরদের জন্য প্রার্থনা করবে গোটা দেশ। বিশ্বে ৪ নম্বর দল টিম ইন্ডিয়া যে বিশ্বকাপ ফাইনালে উঠে আসবে, তা ভাবেননি বিশেষ কোনও ক্রিকেট প্রেমী। কিন্তু দেখা যাচ্ছে, যখনই দরকার হয়েছে, দলের কেউ না কেউ অসামান্য পারফরম্যান্স করেছেন- তিনি হতে পারেন স্মৃতি মন্ধানা, দীপ্তি শর্মা, রাজেশ্বরী গায়কোয়াড় বা হরমনপ্রীত কৌর। বিশেষ করে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হরমনপ্রীতের অপরাজিত ১৭১ তো মহিলা ক্রিকেটের ইতিহাসে ঢুকে গিয়েছে। তা ছাড়া সকলের ওপর রয়েছেন অধিনায়িকা মিতালি রাজ, ৮টি ম্যাচে ৩৯২ রান করেছেন তিনি, তার মধ্যে ৩টি অর্ধশত রান ও একটি সেঞ্চুরি। এ নিয়ে দ্বিতীয়বার বিশ্বকাপ ফাইনালে উঠল ভারতের মেয়েদের ক্রিকেট টিম, এর আগে ২০০৫-এ ফাইনাল খেলেছিল তারা। ফাইনালে ভারত যাদের মুখোমুখি, সেই ব্রিটিশ দলকে তারা হারিয়েছে টুর্নামেন্টের শুরুতেই। তারপর জয় এসেছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। দুটি ম্যাচেই অসাধারণ ব্যাট করেন বাঁ হাতি স্মৃতি মন্ধানা, তাঁকে তুলনা করা হচ্ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে ৫০ ওভারে মাত্র ১৬৯ রান করেছিল ভারত। তখন আসরে নামেন বাঁ হাতি স্পিনার একতা বিস্ত। ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ৯৫ রানে গুটিয়ে দেন তিনি। শ্রীলঙ্কাকে সহজেই হারালেও ভারত পরপর দুটি ম্যাচে হেরে যায় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ কোয়ার্টার ফাইনাল ম্যাচে শতরান করেন অধিনায়িকা মিতালি রাজ। ভারতের ২৬৫ তাড়া করতে নেমে ৭৯ রানে অল আউট হয়ে যায় কিউয়িরা। আর তারপর তো সেমিফাইনালে হরমনপ্রীতের ১৭১। আজ ফাইনাল। টিভির পর্দায় চোখ রেখে গোটা দেশ বলে উঠতে চায় চক দে ইন্ডিয়া!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
WTC Points Table: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জমিয়ে দিল বাংলাদেশ, ফাইনালে যেতে পারে ভারতও
IPL: কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
কেকেআরের হয়ে আইপিএলে খেলা ক্রিকেটার এখন রোনাল্ডোর দেশের অধিনায়ক, জেতালেন পর্তুগালকে
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget