এক্সপ্লোর

Neeraj Chopra: বিশ্ব অ্যাথলেটিক্সের যোগ্যতা পর্বে শুরুতেই দেখা হচ্ছে না নীরজ, নাদিমের

World Athletics: যে গ্রুপবিন্যাস করা হয়েছে, তাতে আগামী বৃহস্পতিবার যদি নীরজ ও আর্শাদ দুজনেই ফাইনালে জায়গা পাকা করে নেন, তবে তাদের একসঙ্গে খেলতে দেখা যাবে। 

নয়াদিল্লি: না, শুরুতেই সম্মুখ সমরে হচ্ছেন না নীরজ চোপড়া ও আর্শাদ নাদিম। বুধবার থেকে শুরু হতে চলেছে বিশ্ব অ্যাথলেটিক্সের যোগ্যতা নির্ণায়ক পর্বের লড়াই। সেখানে লড়তে দেখা যাবে নীরজ চোপড়া ও আর্শাদ নাদিমকে। কিন্তু দুজনেই আলাদা আলাদা গ্রুপে রয়েছেন, তাই আপাতত দুজনকে একসঙ্গে লড়তে হচ্ছে না। একে অপরের বিরুদ্ধেও লড়তে হচ্ছে না। 

আপাতত জ্যাভলিনের যে গ্রুপবিন্যাস করা হয়েছে, তাতে আগামী বৃহস্পতিবার যদি নীরজ ও আর্শাদ দুজনেই ফাইনালে জায়গা পাকা করে নেন, তবে তাদের একসঙ্গে খেলতে দেখা যাবে। 

আপাতত যোগ্যতা নির্ণায়ক পর্বে গ্রুপ এতে নীরজের প্রতিদ্বন্দ্বী হতে চলেছেন জার্মানির ডায়মন্ড লিগ জয়ী জুলিয়ান ওয়েবার, ২০১২ সালের অলিম্পিক্স চ্যাম্পিয়ন কেশরন ওয়ালকট, চেক প্রজাতন্ত্রের কিংবদন্তি জাকুব ভাদলেচ ও স্বদেশীয় সচিন যাদব। 

পাকিস্তানের আর্শাদ নাদিম রয়েছেন এই মুহূর্তে বি গ্রুপে। তাঁর সঙ্গে রয়েছেন গ্রেনাডার দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন আন্ডারসন পিটার্স, ২০১৫ সালের বিশ্বচ্যাম্পিয়ন জুলিয়াস ইগো, ব্রাজিলের লুইজ ডা সিলভা ও ভারতের রোহিত যাদব ও য়সভীর সিংহ। সেরা ১২ জন সুযোগ পাবেন বৃহস্পতিবারের ফাইনালে। ৮৪.৫০ মিটার মার্ক ধার্য করা হয়েছে ফাইনালে যোগ্যতা নির্ণয়ের জন্য।

নিজের নামে টুর্নামেন্টে নীরজ চোপড়া ক্লাসিকেই শেষবার খেলতে দেখা গিয়েছিল টোকিও অলিম্পিক্সে সেনাজয়ী পানিপথের তরুণকে। গত ১৬ আগস্ট সিলাসিয়া ও ২২ আগস্ট ব্রাসেলেস আয়োজিত টুর্নামেন্টে অংশ নেননি নীরজ। শেষবার ২০২২ সালে ডায়মন্ড লিগ জিতেছিলেন নীরজ। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা প্রথম ছয়জন ফাইনালে অংশ নেবেন। মোট ৩২টি ইভেন্ট হবে মহিলা ও পুরুষ ক্যাটাগরি মিলে। ডায়মন্ড লিগ ফাইনালে দু দিন ধরে হবে। 

পহেলগাঁও জঙ্গি হামলার পর নীরজ সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, "প্রথমেই আমি এটা স্পষ্ট করে দিতে চাই যে, আমার নদিমের সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক নেই । আমরা কখনওই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম না । ভারত-পাক সীমান্তে উত্তেজনা পরিস্থিতিতে এখন আমাদের মধ্যে আলাপচারিতা আগের মতো হবে না। কিন্তু যদি কেউ আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে তাহলে আমিও সম্মানের সঙ্গে কথা বলি। খেলোয়াড় হিসেবে আমাদের কথা বলা উচিত। বিশ্বজুড়ে ক্রীড়া সম্প্রদায়ের মধ্যে আমার কিছু ভাল বন্ধু আছে যারা শুধু ভালা ছোড়ায় নয়, অন্যান্য খেলায়ও আছে। যদি কেউ আমার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলে তাহলে আমিও তার সঙ্গে সম্পূর্ণ সম্মানের সঙ্গে কথা বলব।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
FIFA World Cup 2026: ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
ফুটবল বিশ্বকাপ শেষ হতে না হতেই ছাঁটাই, চাকরি গেল তারকা কোচের
Messi Golden Ball: ৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
৮ গোল, ৪ অ্যাসিস্ট, তবু গোল্ডেন বল পেলেন না মেসি! বঞ্চিত? কেন বেছে নেওয়া হল রদ্রিকে?
Messi: ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?
ভীষণ যন্ত্রণাদায়ক, ফাইনালে পরাজয়ের পর প্রথম প্রতিক্রিয়া মেসির, জাতীয় দলে ভবিষ্যৎ কী?

ভিডিও

CJP Protest | পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ
Delhi CJP Protest: দিল্লিতে ধুন্ধুমার | বিক্ষোভ ঠেকাতে রাজধানী জুড়ে ১৬৩ ধারা পুলিশের
Madan Mitra:
Delhi CJP Protest: সোনম ওয়াংচুকের ডাকে ককরোচ জনতা পার্টির সংসদ অভিযান ঘিরে ধুন্ধুমার | ABP Ananda
Suvendu Adhikari | ''আপনার লজ্জা লাগে না? মমতাকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর | MAmata Banerjee | 21 July

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Trinamool 21 July: ২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
২১ জুলাই বন্ধ একাধিক রাস্তা, প্রয়োজনে ঘুরিয়ে দেওয়া হতে পারে রাস্তা, কোথা দিয়ে যেতে পারবেন আপনি?
Trinamool 21 July: রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
রাস্তার ধারে পতাকা ছেঁড়ার অভিযোগ, বিক্ষোভে বিজেপি, শহীদ দিবসে আসার পথে ভয়ে বাস ঘুরিয়ে পালিয়ে গেল তৃণমূল
21 July Rally : মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
মাঝরাত থেকে বিড়লা প্ল্যানেটোরিয়ামের সভাস্থলে বসে মমতা, ২১ জুলাই সমাবেশের আগে বিস্তর অভিযোগ...
Virat Kohli-Rohit Sharma: দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
দ্বিধায় ভুগছেন রোহিত, কোহলিরা! ইংল্য়ান্ড সিরিজ় হারের পরেই বিস্ফোরক দাবি প্রাক্তন সতীর্থের
Mamata Banerjee : 'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
'সামলাতে পারলে সামলান'...২১ জুলাইয়ের আগে কী বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের?
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Astrology : আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
আজ মঙ্গলবারই বড় মঙ্গল ৫ রাশির, কর্মজীবনে বিরাট চমক, অর্থভাগ্যও তুঙ্গে, আপনার রাশিও তালিকায়?
Embed widget