এক্সপ্লোর

Neeraj Chopra: অল্পের জন্য হাতছাড়া সোনা, জুরিখ ডায়মন্ড লিগে দ্বিতীয় স্থান পেলেন নীরজ

Zurich Diamond League: সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। বুদাপেস্টে সোনা জিতে ১৪০ কোটি ভারতবাসীকে দিয়েছেন গর্বের মুহূর্ত।

জুরিখ: সদ্য বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন। বুদাপেস্টে সোনা জিতে ১৪০ কোটি ভারতবাসীকে দিয়েছেন গর্বের মুহূর্ত। জুরিখে ডায়মন্ড লিগে অবশ্য পোডিয়ামের শীর্ষস্থান পাওয়া হল না নীরজ চোপড়ার (Neeraj Chopra)। তবে খালি হাতেও ফিরছেন না তিনি। ডায়মন্ড লিগে (Zurich Diamond League) জ্যাভলিন থ্রোয়ে রুপো জিতলেন ভারতীয় তারকা।

বুদাপেস্টে জ্যাভলিনে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর নীরজ জানিয়েছিলেন, ৯০ মিটার দূরত্ব অতিক্রম করতে চান। তবে বৃহস্পতিবার সেরা ছন্দে ছিলেন না ভারতীয় অ্যাথলিট। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম ইভেন্টে নেমে সোনা হাতছা়ড়া হল নীরজ চোপড়ার। তবে ইউজ়িনে ডায়মন্ড লিগ ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন নীরজ। জুরিখ ডায়মন্ড লিগে রুপো জিতলেন অলিম্পিক্স ও বিশ্বচ্যাম্পিয়ন নীরজ। ১৭ সেপ্টেম্বর  ডায়মন্ড লিগ ফাইনালে ফের সোনা জয়ের সুযোগ থাকবে নীরজের সামনে।

ডায়মন্ড লিগে সোনা জয়ের হাতছানি ছিল নীরজের কাছে। তবে দ্বিতীয় ও তৃতীয় থ্রো ফাউল হওয়ায় একটা সময় পাঁচে নেমে গিয়েছিলেন নীরজ। ঘুরে দাঁড়ান চতুর্থ প্রয়াসে। শেষ থ্রো-টি জুরিখে নীরজের সেরা হলেও তাতে সোনা নিশ্চিত হয়নি। ৮৫.৭১ মিটার দূরত্ব অতিক্রম করেন তিনি।

নীরজকে ছাপিয়ে গেলেন জাকুব ভাদলেচ। জুরিখ ডায়মন্ড লিগে সোনা জিতলেন চেক প্রজাতন্ত্রের অ্যাথলিট। চলতি মরশুমে সেরা থ্রো (৮৯.৫১ মিটার)-টিও তাঁরই। এদিন সোনা পেলেন ৮৫.৮৬ মিটার থ্রো-র সৌজন্যে। নীরজের সেরা থ্রো ছিল ৮৫.৭১ মিটারের। নীরজের প্রথম থ্রো যায় ৮০.৭৯ মিটার। দ্বিতীয়, তৃতীয় ও পঞ্চম থ্রো ফাউল হয়। চতুর্থ থ্রো নীরজকে তুলে আনে দুইয়ে। উল্লেখ্য, চলতি মরশুমে তাঁর সেরা থ্রো ৮৯.৯৪ মিটারের।                              

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার পর নীরজ বলেছিলেন, পরের ইভেন্টে তাঁর লক্ষ্য ৯০ মিটারের মাইলফলক ছোঁয়া। যদিও জুরিখেও সেই লক্ষ্যপূরণ হলো না নীরজের। ভাদলেচের চতুর্থ থ্রো তাঁর সোনা জয় নিশ্চিত করল। নীরজের মতো তাঁরও পঞ্চম প্রয়াস ফাউল হয়। জার্মানির জুলিয়ান ওয়েবার পেলেন ব্রোঞ্জ, চতুর্থ প্রয়াসে ৮৫.০৪ মিটার দূরত্ব অতিক্রম করেন।                

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FIFA World Cup: ২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
২০৩০ বিশ্বকাপে অংশ নেবে ৬৪ দল, জানিয়ে দিলেন ফিফা সভাপতি
Vaibhav Sooryavanshi: একাদশে সুযোগ না পেয়েই অঝোরে কাঁদছে বৈভব, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ক্লিপ
একাদশে সুযোগ না পেয়েই অঝোরে কাঁদছে বৈভব, সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল ক্লিপ
ICC Ranking: ১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
১৬০৫ দিন, ম্য়ারাথন সময়ের পর নিজেদের জায়গা হারালেন শ্রেয়সরা, টেক্কা দিয়ে সবার ওপরে ইংল্যান্ড
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?

ভিডিও

TMC News:
TMC News:
Ratna Debnath on Nirmal Ghosh: অভয়াকাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারির দাবিতে অনড় অভয়ার পরিবার | R G Kar
Raiganj News: রায়গঞ্জে নাবালকের উপর নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২
TMC News: এবার 'ঋতব্রত তৃণমূল'-এ রবীন্দ্রনাথ ঘোষও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Police: দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
দেরি হলেই জবাবদিহি, জিরো FIR নিয়ে কড়া নির্দেশ কলকাতা পুলিশের
Government Doctors: 'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
'সরকারি হাসপাতালে ডিউটি আওয়ার্সে করা যাবে না প্রাইভেট প্র্যাকটিস', ডাক্তারদের কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর,
অন্নপূর্ণা যোজনা নিয়ে জরুরি বার্তা মুখ্যমন্ত্রীর, "অযোগ্য থাকলে..", কত তারিখ অবধি চলবে ভেরিফিকেশন ? রইল বিস্তারিত
Weather Alert: ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা, উত্তর থেকে দক্ষিণ, ভাসবে কোন কোন জেলা, জানাল হাওয়া অফিস
Ritabrata Banerjee:
"আমরাই আসল তৃণমূল..", এবার 'দল পরিচালনা' নিয়ে বড় বার্তা ঋতব্রতর
IND vs ENG ODI: ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
ফিরছেন বিরাট, রোহিত, ইংল্য়ান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ান ডে-তে কেমন হতে পারে ভারতীয় একাদশ?
Indian Cricket Team: বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
বরুণ ও হর্ষিতের বদলি কারা? ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড, কী সিদ্ধান্ত নির্বাচকদের?
UFO Files: চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
চাঁদের মাটিতে বিরাট বিরাট স্তম্ভ, এলিয়েনের অস্তিত্ব লুকিয়ে যাচ্ছে আমেরিকা? বলছেন প্রাক্তন পেন্টাগন আধিকারিক
Embed widget