এক্সপ্লোর

রাহুলের ইনিংসে উচ্ছ্বসিত, ওপেনারদের নিয়ে চিন্তায় নেই বিরাট

দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের প্রশংসা করেছেন বিরাট

কার্ডিফ: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে লোকেশ রাহুলের অসাধারণ ইনিংস স্বস্তি দিয়েছে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলিকে। তিনি ইঙ্গিত দিয়েছেন, বিশ্বকাপে চার নম্বরে ব্যাট করতে পাঠাবেন রাহুলকে। একইসঙ্গে বিরাট জানিয়ে দিয়েছেন, নিউজিল্যান্ড ও বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে দুই ওপেনার শিখর ধবন ও রোহিত শর্মার রান না পাওয়া নিয়ে তিনি চিন্তিত নন। গতকাল ৯৯ বলে ১০৮ রান করেন রাহুল। ম্যাচের পর এ বিষয়ে বিরাট বলেন, ‘সবচেয়ে ইতিবাচক দিক হল, কে এল (রাহুল) চার নম্বরে এরকম ব্যাটিং করেছে। ওর রান পাওয়া গুরুত্বপূর্ণ। ও অসাধারণ ক্রিকেটার। দলের বাকি সবাই নিজেদের ভূমিকা জানে। এম এস (ধোনি) ও হার্দিকও (পাণ্ড্য) দারুণ খেলেছে।’ ওপেনারদের বিষয়ে ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘দু’টি ম্যাচে প্রথমে ব্যাটিং করা আমাদের কাছে চ্যালেঞ্জের। শিখর ও রোহিত ভাল খেলোয়াড়। ওরা আইসিসি প্রতিযোগিতাতেই ভাল খেলে তারকা হয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ আমরা রান তাড়া করতে চেয়েছিলাম। এই ফর্ম্যাটে শুরু থেকে কেউ যদি ভাল খেলতে না পারে, তাহলে কী হয় আমি জানি। আমরা এত ম্যাচ খেলি, প্রস্তুতি ম্যাচে কেউ ভাল খেলার অনুপ্রেরণা না-ও পেতে পারে।’ দুই স্পিনার কুলদীপ যাদব ও যুজবেন্দ্র চাহলের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘বিপক্ষের ব্যাটসম্যানরা আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিল। কিন্তু আমরা দারুণ বোলিং করেছি। আমাদের স্পিনাররাও উইকেট পেয়েছে। (জসপ্রীত) বুমরাহ আমাদের ব্রেকথ্রু পাইয়ে দেয়। চাহল ও কুলদীপ ৬ উইকেট পেয়েছে।’
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL 2026: কেকেআরের চমক! ইডেনে নাইটদের নেটে হাজির ভারতের হয়ে খেলা ক্রিকেটার, হর্ষিতের বিকল্প?
কেকেআরের চমক! ইডেনে নাইটদের নেটে হাজির ভারতের হয়ে খেলা ক্রিকেটার, হর্ষিতের বিকল্প?
Kolkata Knight Riders: 'ব্লেসিং ইন ডিজ়গাইজ়', কেকেআরের নতুন তারকাকে অভিনবভাবে স্বাগত জানালেন নায়ার, স্থির করলেন লক্ষ্য
'ব্লেসিং ইন ডিজ়গাইজ়', কেকেআরের নতুন তারকাকে অভিনবভাবে স্বাগত জানালেন নায়ার, স্থির করলেন লক্ষ্য
Indian Cricket Team: আইপিএল শুরুর আগেই বোর্ডের কাছে অভিনব দাবি নির্বাচক প্রধান অজিত আগরকরের
আইপিএল শুরুর আগেই বোর্ডের কাছে অভিনব দাবি নির্বাচক প্রধান অজিত আগরকরের
Dinesh Karthik: আইপিএল শুরুর আগে সুখবর দিলেন ভারতীয় ক্রিকেটার, ঘর আলো করে এল কন্যাসন্তান
আইপিএল শুরুর আগে সুখবর দিলেন ভারতীয় ক্রিকেটার, ঘর আলো করে এল কন্যাসন্তান

ভিডিও

Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ২ : শাসক থেকে বিরোধী, প্রার্থীতালিকা নিয়ে জেলায়-জেলায় ক্ষোভ | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman (১৮.০৩.২০২৬) পর্ব ১: এবার একধাক্কায় ১১ জন জেলাশাসক বদল ! | ABP Ananda LIVE
ABP Brand Excellence Award: এবিপি ব্র্যান্ড এক্সেলেন্স অ্যাওয়ার্ডস' ২০২৬,বিশেষভাবে সম্মানিত করা হল ঐতিহ্য় ও আধুনিকতায় মোড়া ৬টি ব্র্য়ান্ডকে
Iran Israel War : যুদ্ধ পরিস্থিতিতে লন্ডনে আটকে রাজ্যের বাসিন্দারা, উৎকণ্ঠায় পরিবার
Basketball : বাস্কেটবলের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ উদ্যোগ সাহাপুর মৈত্রী সঙ্ঘের

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BSNL Privatisation : এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
এবার বেসরকারি হাতে BSNL ? সংসদে এই জানালেন মন্ত্রী
Urban Company Stock :  SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
SBI মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করতেই ১৮% লাফ এই শেয়ারে, আপনার কাছে আছে ?
Gold VS Silver Price: চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
চাহিদা থাকলেও সোনার দাম কেন রুপোর চেয়ে বেশি, জানেন এর আসল কারণগুলি ?
Fatty Liver Cure : ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
ফ্যাটি লিভারকে গোড়া থেকে নির্মূল করবে এই ৫ অভ্যাস
LPG Crisis : আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
আপনার গ্যাস সিলিন্ডারের মেয়াদ উত্তীর্ণ হয়েছে কি ? কীভাবে পরীক্ষা করবেন, জেনে নিন
Audi SQ8 launch : রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
রাজকীয় লুক ও আধুনিক ফিচার, Audi SQ8 লঞ্চ হল ভারতে, কত দাম রেখেছে কোম্পানি ?
Women Safety In Cabs : নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
নিরাপত্তার ঝুঁকি ! অনলাইনে ক্যাব বুক করার সময় মহিলাদের মাথায় রাখা উচিত এই ৫টি বিষয়
Stock Market Today : দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
দু-দিনে ১৫০০ পয়েন্ট বাড়ল সেনসেক্স, নিফটি ২৩,৬০০ ছুঁই ছুঁই, এটাই বিনিয়োগের সময় ?
Embed widget