এক্সপ্লোর

বিজয় শঙ্করের পরিবর্তে মায়াঙ্ককে দলে চেয়েছিল টিম ম্যানেজমেন্ট, খবর সূত্রের

বিশ্বকাপের মতো আচমকাই গোড়ালির চোটের কারণে ভারতীয় দলের অলরাউন্ডার বিজয় শঙ্করের ছিটকে যাওয়া এবং এরপর রিজার্ভ তালিকাকে পাশ কাটিয়ে তাঁর পরিবর্ত হিসেবে মায়াঙ্ক অগ্রবালের ভারতীয় দলে অন্তর্ভূক্তিতে অনেকেই বিস্মিত হয়েছেন।

লিডস: বিশ্বকাপের মতো আচমকাই গোড়ালির চোটের কারণে ভারতীয় দলের অলরাউন্ডার বিজয় শঙ্করের ছিটকে যাওয়া এবং এরপর রিজার্ভ তালিকাকে পাশ কাটিয়ে তাঁর পরিবর্ত হিসেবে মায়াঙ্ক অগ্রবালের ভারতীয় দলে অন্তর্ভূক্তিতে অনেকেই বিস্মিত হয়েছেন। এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচকরা যখন বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের ভারতীয় দল ঘোষণা করেছিলেন, তখন ব্যাটিং রিজার্ভ হিসেবে অম্বাতি রায়ডুর নাম জানানো হয়েছিল। কিন্তু বিজয় শঙ্করের পরিবর্তে মায়াঙ্ককে ইংল্যান্ডে উড়িয়ে নিয়ে যাওয়ায় প্রশ্ন ওঠা স্বাভাবিক যে, নির্বাচকদের এই মত পরিবর্তনের কারণ কী। ঘটনাক্রম সম্পর্কে ওয়াকিবহাল সূত্র সংবাদসংস্থাকে জানিয়েছে যে, রায়ডুর বদলে মায়াঙ্ককে নেওয়ার সিদ্ধান্ত টিম ম্যানেজমেন্টের, পাঁচ সদস্যের নির্বাচক কমিটির নয়। ওই সূত্র বলেছে, টিম ম্যানেজমেন্ট জানিয়ে দেয় যে, বিজয় শঙ্করের পরিবর্তে তারা মায়াঙ্ককে চায়। তাই এক্ষেত্রে নির্বাচকদের আলোচনার কোনও প্রশ্ন ছিল না। ভারতীয় দলের হয়ে আন্তর্জাতিক কেরিয়ার দারুণভাবে শুরু করেছেন মায়াঙ্ক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে অভিষেক হয়েছিল কর্নাটকের এই ব্যাটসম্যানের। বল মুভ করলে মায়াঙ্ক টপ অর্ডারে ব্যাটিং করতে পারেন এবং লোকেশ রাহুল তাঁর পছন্দের চার নম্বর পজিশনে ফিরতে পারেন। এ সব কথা বিবেচনা করেই সম্ভবত মায়াঙ্ককে দলে নেওয়া হয়েছে। ২০১৮-র গ্রীষ্মে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের এ দলের বিরুদ্ধে ত্রিদলীয় টুর্নামেন্টে তাঁর পারফরম্যান্সও মায়াঙ্ককে টিম ম্যানেজমেন্টের দলে চাওয়ার অন্যতম কারণ বলে ওই সূত্র জানিয়েছে। ওই সূত্র বলেছে, এ দলগুলির বিরুদ্ধে ওই একদিনের সিরিজে মায়াঙ্ক চার ইনিংসে দুটি সেঞ্চুরি সহ ২৮৭ রান করেছিলেন। লেইসেস্টারের বিরুদ্ধে অনুশীলন ম্যাচে তাঁর ১৫১ রানের ইনিংসও মাথায় রাখতে হবে।ওই সিরিজও জুন ও জুলাই মাসে খেলা হয়েছিল। কাজেই বিশ্বকাপের পরিস্থিতির সঙ্গে সহজেই মানিয়ে নিতে পারবেন বলেই মনে করা হচ্ছে। আর এই পুরো ঘটনা দেখিয়ে দিল যে, নির্বাচক প্যানেলের একজন চেয়ারম্যানের প্রয়োজন রয়েছে, যিনি এ সব ক্ষেত্রে সিদ্ধান্ত নেবেন। এছাড়াও জসপ্রিত বুমরাহর বলে টেনে গোড়ালিতে চোট পেয়ে আহত বিজয় শঙ্করকে কেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলানো হয়েছিল, সেই প্রশ্নও উঠছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ চলাকালে কেন বিজয় শঙ্করকে মাঠে জল নিয়ে যেতে দেওয়া হল, সেই প্রশ্নও উঠছে।

সেরা শিরোনাম

Prithvi Shaw: লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
লাইমলাইট, সোশ্য়াল মিডিয়া থেকে দূরে নিভৃতে, ভারতীয় দলে ফেরার লড়াই চালিয়ে যাচ্ছেন পৃথ্বী
Virat Kohli And Rohit Sharma: রোহিত শর্মার কোন রেকর্ড, যা বিরাট কোহলির পক্ষে ভাঙা কোনওভাবেই সম্ভব নয়
রোহিত শর্মার কোন রেকর্ড, যা বিরাট কোহলির পক্ষে ভাঙা কোনওভাবেই সম্ভব নয়
Indian Cricket Team: বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
বাড়ল নির্বাচকমণ্ডলীর জন্য বরাদ্দ মেয়াদ? এবার থেকে কত টাকা করে পাবেন প্রজ্ঞান ওঝা, আরপি সিংহরা?
PM Modi: 'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা
'ওঁর আলো আমাদের মধ্য়ে ছড়িয়ে পড়ুক', প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে উচ্ছ্বসিত এশিয়ান পদকজয়ীরা

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Embed widget