এক্সপ্লোর

সরফরাজকে বিদ্রুপ, অভব্য আচরণের জন্য নিন্দার মুখে পড়ে ক্ষমা চাইলেন পাক ফ্যান

এরইমধ্যে এক পাক ফ্যান প্রকাশ্যেই সরফরাজকে ‘মোটা’ বলে বিদ্রুপ করেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইংল্যান্ডের একটি মলে পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন সরফরাজ। সন্তানকে কোলে নিয়ে ঘুরছিলেন পাক অধিনায়ক। সেই সময় ওই ফ্যান সেলফির আবদার জানান।

লন্ডন: পাক ক্রিকেট দলের অধিনায়ক সরফরাজ আহমেদের সঙ্গে অভব্য আচরণ এক পাকিস্তানি ফ্যানের। নিন্দার ঝড়ের মুখে অবশ্য শেষপর্যন্ত ক্ষমা চাইতে হল ওই পাক ফ্যানকে। বিশ্বকাপে ভারতের কাছে হারের পর দেশের ক্রিকেট মহলে তীব্র সমালোচনার মুখে পড়েছে পাকিস্তানের দল। সমর্থকদের একাংশ দলের ক্রিকেটারদের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলেছেন। ভারতের বিরুদ্ধে টসে জেতার পরও ব্যাটিং না নেওয়ার জন্যও সরফরাজকে সমর্থকদের প্রশ্নের মুখে পড়তে হয়েছে। সোশ্যাল মিডিয়ায় সরফরাজ সহ পাক ক্রিকেটারদের তুলোধুনো করে বিভিন্ন পোস্ট করতে দেখা গিয়েছে পাক সমর্থকদের। এরইমধ্যে এক পাক ফ্যান প্রকাশ্যেই সরফরাজকে ‘মোটা’ বলে বিদ্রুপ করেন। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ইংল্যান্ডের একটি মলে পরিবারের সদস্যদের সঙ্গে গিয়েছিলেন সরফরাজ। সন্তানকে কোলে নিয়ে ঘুরছিলেন পাক অধিনায়ক। সেই সময় ওই ফ্যান সেলফির আবদার জানান। কিন্তু সেই সময় ওই পাক ফ্যান ভিডিও তুলতে শুরু করেন এবং সরফরাজকে মোটা বলে বিদ্রুপ করেন। পাক অধিনায়ক কিছু না বলে সেখান থেকে চলে যান। এরপর ক্রিকেট দুনিয়ায় তীব্র নিন্দার ঝড় বয়ে যায়।সোশ্যাল মিডিয়ায় ওই ফ্যানের আপত্তিকর অভব্য আচরণের সমালোচনায় সরব হন অনেকেই। তীব্র সমালোচনার মুখে পড়ে অবশেষে নিজের আচরণের জন্য ক্ষমা চাইতে বাধ্য হলেন ওই পাকিস্তানি ফ্যান। পাক ক্রীড়া সাংবাদিক জীশান আহমেদের শেয়ার করা ভিডিও বার্তায় এই ফ্যান দাবি করেছেন, সরফরাজের কাছে ক্ষমা চাওয়ার পর তিনি সেই ভিডিও ডিলিট করে দিয়েছেন। কিন্তু সেই ভিডিও যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে, সে সম্পর্কে তাঁর কোনও ধারণাই ছিল না বলে দাবি করেছেন ওই পাক ফ্যান। আমি আমার সেই ভিডিও দেখেছি যখন আমি সেখানে (মলে) ছিলাম এবং পাক অধিনায়ক সরফরাজ আহমেদকে কিছু বলছিলাম। আমি ভিডিওটি তুলেছিলাম, তিনি আমার সঙ্গে দেখা করেন এবং বিরক্ত ছিলেন। আমি তাঁর কাছে ক্ষমা চাই এবং ভিডিও ডিলিট করে দিই। ওই ফ্যানের দাবি, সরফরাজের কোলে যে শিশু ছিল, তা তাঁর সন্তান বলে তিনি জানতেন না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka 1st Test Day 3 Live: শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৬০ রান তুলে ফেলেছে ভারত, হাতে এখনও ১ উইকেট, গল টেস্টের লাইভ আপডেট
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪৬০ রান তুলে ফেলেছে ভারত, হাতে এখনও ১ উইকেট, গল টেস্টের লাইভ আপডেট
IND vs SL: নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
নতুন বলে এত ঝুঁকি! উইকেট ছুড়ে দেওয়ার পর পন্থের বোধ নিয়ে প্রশ্ন তুলে দিলেন কাইফ
India vs Sri Lanka, Test: গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
গল টেস্টে বৃষ্টির কোপ! দেবদত্তের ১৬৭ ও ধ্রুবের লড়াকু ইনিংসে ভর করে ৪৬০ রান ভারতের
IND vs SL 1st Test Day 2 Live: দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট
দেবদত্তের দেড়শো, পরপর আউট পন্থ ও রাহুল, বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতের স্কোর ৩৪০/৪, লাইভ আপডেট

ভিডিও

Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:
Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget