এক্সপ্লোর

ODI World Cup 2023: জয়ের লক্ষ্যে মরিয়া অজিদের সামনে লঙ্কা শিবির, বিশ্বকাপে প্রথম জয়ের খোঁজে দুই দেশই

Australia vs Sri Lanka : লখনউয়ের একনা স্টেডিয়ামে (Ekna Stadium) শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ অস্ট্রেলিয়ার।

লখনউ : ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে সবথেকে সফল দেশ। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া (Australia)। ইতিহাস-পরিসংখ্যানের পাল্লা যতটা ভারী এবারের বিশ্বকাপে এখনও পর্যন্ত তাঁদের পারফরম্যান্স ততটাই খারাপ। উল্টোদিকে কার্যত একই ছবি শ্রীলঙ্কার (Sri Lanka) ক্ষেত্রেও। জোড়া হার দিয়ে বিশ্বকাপ শুরু করেছে তারাও। সঙ্গে লেগেছে চোট-আঘাতের ধাক্কাও। এমন দুই দেশই আজ বিশ্বকাপে মুখোমুখি। 

প্রথমে ভারত ও তারপর দক্ষিণ আফ্রিকা, বিশ্বকাপ (World Cup 2023) অভিযানের শুরুতেই জোড়া হারের মুখে পড়তে হয়েছে অজিদের। জয়ের রাস্তা খুঁজতে কার্যত মরিয়া তারা। লখনউয়ের একনা স্টেডিয়ামে (Ekna Stadium) শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়টা যে কতটা গুরুত্বপূর্ণ সেটা পরিস্কার বুঝিয়ে প্যাট কামিন্সের সঙ্গে বক্তব্য, 'প্রথম কাজ জয় পাওয়া। তারপর বাকিটা।'

উল্টোদিকে, প্রথমে দক্ষিণ আফ্রিকা ও তারপর পাকিস্তানের কাছে জোড়া ম্যাচে হেরেছে শ্রীলঙ্কা। পাশাপাশি দুই ম্যাচেই তাদের হজম করতে হয়েছে জোড়া লজ্জা। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকা লঙ্কা শিবিরের বোলিংয়কে ছারখার করে বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে কোনও ম্যাচে সর্বোচ্চ রানের নজির গড়েছে। আর পাকিস্তান তাদের বিরুদ্ধে বিশ্বকাপের কোনও ম্যাচে সর্বোচ্চ রান তাড়া করে জেতার নজির গড়েছে। 

প্যাট কামিন্সের (Pat Cummins) নেতৃত্বাধীন দলের হারের থেকেও তাঁদের পারফরম্যান্সে চেনা অজি আগ্রাসনের ঝাঁঝ এখনও পর্যন্ত দেখতে পাননি ক্রিকেটপ্রেমীরা। তাই সকলেই কার্যত মুখিয়ে তা দেখতে। ভারতের বিরুদ্ধে বিরাট কোহলির ম্যাচ ফেলার পর প্রোটিয়াদের সঙ্গে ম্যাচে পাঁচ পাঁচটি ক্যাচ ফেলে অজিরা। ফিল্ডিংয়ে এমন হাল দেখে কার্যত অস্ট্রেলিয়া দলকে চেনা মেজাজের ধারপাশে দেখতে পাচ্ছেন না অনেকে। 

২০১৫ সালে ঘরের মাঠে চ্যাম্পিয়নরা গত বিশ্বকাপের গ্রুপপর্বেও ভারত ও দক্ষিণ আফ্রিকার কাছে হেরেছিল। যদিও পরে নিজেদের ছন্দ ফিরে পায় তারা। এবারেও তারা তেমনটা করতে পারে কি না, সেদিকেই নজর সকলের। উল্টোদিকে, জোড়া হারের সঙ্গে শ্রীলঙ্কা শিবিরে লেগেছে জোড়া চোটের ধাক্কাও। হাসারাঙ্গার পর অধিনায়ক দাসুন শানাকাও চোট পেয়ে ছিটকে গিয়েছেন। লঙ্কা বাহিনীর ব্যাটিং ছন্দে থাকলেও তাঁদের বোলিং হচ্ছে প্রবলভাবে সমালোচিত।

বিশ্বকাপের গ্রুপপর্বের ১০ দেশের লড়াইয়ে শুরুর দিকে কয়েকটি ম্যাচে জিতে পয়েন্ট তালিকা ভারী করে রাখতে না পারলে সময় এগোনোর সঙ্গে সঙ্গে প্রথম চার দলের মধ্যে থেকে সেমিফাইনালে যাওয়ার লড়াই যে ক্রমশ খুবই কঠিন হবে, সেটা ভালমতই জানে দুই দেশের থিঙ্ক ট্যাঙ্ক। তবে প্রতিভাধর ক্রিকেটার ও অভিজ্ঞতার ঝুলির ভিত্তিতে মরিয়া লড়াইয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে খানিকটা ফেভারিট হয়েই খেলতে নামবে অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন- 'রোহিত তো আর সাড়ে ৬ ফুটের নয়' পাক বোলারদের আক্রমণ আক্রামের 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Journalist Detained: জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
জার্মান তারকা জামাল মুুসিয়ালার দলবদলের খবর পোস্ট করার জন্য সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হল থানায়
VVS Laxman: বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
বিসিসিআইয়ের গুরুত্বপূর্ণ পদে আসছেন লক্ষ্মণ, আগরকর অধ্য়ায় কি শেষের পথে?
AUS vs BAN: তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
তানজ়িদ তামিমের ঐতিহাসিক শতরানে অজ়িদের বিরুদ্ধে দ্বিতীয় দিনশেষেও টেস্টের রাশ বাংলাদেশের হাতে
Erling Haaland: এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড
এক-দুটো নয়, চারটে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের মালিক, নজির গড়লেন আর্লিং হালান্ড

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget