এক্সপ্লোর

ODI World Cup 2023: বিশ্বকাপে বিপর্যস্ত বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড, চ্যাম্পিয়ন ট্রফির যোগ্যতা অর্জনে ধোঁয়াশা ঘিরে খোঁচা জাফরের

England Cricket Team : ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপ থেকে শুধু লজ্জার বিদায়ই নয়, দাঁড়িয়ে পরের আইসিসি-র প্রিমিয়াম প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়ার মুখে।

লখনউ : বিশ্বকাপের (World Cup 2023) মঞ্চে ভূপতিত বিশ্বচ্যাম্পিয়নরা। মুখ থুবড়ে পড়েছে 'বাজবল'। ভারতের জয়ের অশ্বমেধের রথের চাকায় পিষে আপাতত বিশ্বযুদ্ধের মঞ্চে ৬ ম্যাচের ৫ টিতেই হার মানতে হয়েছে ইংল্যান্ডকে। সেমিফাইনালের সমীকরণের যাবতীয় অঙ্ক থেকে ছিটকে যেতে হয়েছে জো রুট-বেন স্টোকসের। আপাতত চিন্তা জস বাটলারদের ২০২৫-র চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারা নিয়েই ! কারণ এই মুহূর্তে বিশ্বকাপের লিগ টেবিলে সবথেকে নিচে রয়েছে ব্রিটিশরা। 

বিশ্বকাপ ছাড়া আইসিসি-র (ICC) একদিনের ক্রিকেটের অন্যতম সেরা প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স ট্রফি। ২০২৫ সালে যা আয়োজিত হতে চলেছে পাকিস্তানে। বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার নতুন নিয়মে ৮ দেশের যে প্রতিযোগিতায় একমাত্র মাপকাঠি হতে চলেছে বিশ্বকাপের লিগ তালিকা। যেখানে থাকতে হবে প্রথম সাতের মধ্যে। আয়োজক পাকিস্তান যেহেতু এমনিতেই সুযোগ পাবে, তাই ৮ দেশের প্রতিযোগিতার ছাড়পত্র জোগাড় করতে থাকতে হবে ৮ দেশের মধ্যে। 

বর্তমানে লিগ তালিকার দশ নম্বরে তথা সবার শেষে রয়েছে ইংল্যান্ড (England)। তাই ২০১৫ সালের ক্রিকেট বিশ্বকাপের চ্যাম্পিয়নরা এবারের বিশ্বকাপ থেকে শুধু লজ্জার বিদায়ই নয়, দাঁড়িয়ে পরের আইসিসি-র প্রিমিয়াম প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ার মুখে। আর তৈরি হওয়া ইংল্যান্ড ক্রিকেটের করুণ অবস্থা নিয়ে খোঁচা দিতে ছাড়েননি ওয়াসিম জাফর (Wasim Jaffer)।

এক্স অ্যাকাউন্টে (পূর্বতন ট্যুইটার) মাইকেল ভনের সঙ্গে জাফরের বিভিন্ন ক্রিকেটীয় মজা এমনিতেই নেটিজেনদের কাছে বেশ জনপ্রিয়। সোশাল মাধ্যমেই প্রাক্তন ইংল্যান্ডের অধিনায়ককে খোঁচা দিয়ে ওয়াসিম জাফরের কটাক্ষ, 'চিন্তা কোরো না, এখনও ইংল্যান্ডের সামনে প্রথম ৭ দেশের মধ্যে থেকে শেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সুযোগ করে নেওার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। 

জাফরের যে বার্তার পর বিধ্বস্ত ভনের বার্তা, সেই পর্যায়টাও এখন এই মুহূর্তে অনেক দূরের মনে হচ্ছে। পাশাপাশি অন্য একটি পোস্টে মাইকেল ভন লিখেছেন, ভারতের কাছে কার্যত পর্যুদস্ত হতে হয়েছে। দুরন্ত বোলিং মেলে ধরেছে ওরা। ইংল্যান্ড দল এই মুহূর্তে আত্মবিশ্বাসের অভাবে ভুগছে। ৫০ ওভারের ম্যাচগুলিতে কীভাবে দল এগোবে, তা নিয়ে এবার নতুন করে ভাবনাচিন্তা করার সময় হাজির হয়েছে। যদিও ভুললে চলবে না, গত ৭ বছর ধরে দুরন্ত পারফরম্যান্স মেলে ধরেছিল এই ক্রিকেটাররাই।           

আরও পড়ুন- ব্রিটিশ-বধ ভারতের, টানা ৬ ম্যাচে জিতে কার্যত সেমিফাইনালে রোহিতরা, খেলার দুনিয়ার সারাদিন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IPL Final Live: দুই ওভারে দুই ধাক্কা, পাওয়ার প্লেতেই দলের সর্বোচ্চ রানসংগ্রাহক দুই ওপেনারকে হারিয়ে চাপে GT
দুই ওভারে দুই ধাক্কা, পাওয়ার প্লেতেই দলের সর্বোচ্চ রানসংগ্রাহক দুই ওপেনারকে হারিয়ে চাপে GT
Bengal Cricket: কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়
কিংবদন্তি পঙ্কজ রায়ের জন্মদিন পালনে ছেলে প্রণব রায়কেই ডাকতে ভুলে গেল সিএবি! সমালোচনার ঝড়
Shubhman Gill: টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাত্য ছিলেন, এই ফর্ম্যাটে জাতীয় দলে ফিরতে চলেছেন গিল?
টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্রাত্য ছিলেন, এই ফর্ম্যাটে জাতীয় দলে ফিরতে চলেছেন গিল?
IPL Final: আইপিএল ফাইনালে কোহলির সঙ্গে ওপেনিংয়ে ফিরছেন ফিল সল্ট? কী জানালেন আরসিবি অধিনায়ক পাতিদার?
আইপিএল ফাইনালে কোহলির সঙ্গে ওপেনিংয়ে ফিরছেন ফিল সল্ট? কী জানালেন আরসিবি অধিনায়ক পাতিদার?

ভিডিও

Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!
Ghantakhanek Sange Suman পর্ব ১ (২৮.০৫.২৬): ভরাডুবির জেরে এবার সরাসরি 'মমতা-হঠাও'য়ের দাবি উঠল তৃণমূলে
Sohini Sengupta Exclusive: 'আমি নায়িকা হয়েছিলাম বলে শিবুর হল পেতে সমস্যা হয়েছে', সোজাসাপ্টা সোহিনী সেনগুপ্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(২৭.০৫.২৬)। চলে গেলেন 'ভূতের ভবিষ্যৎ'-এর স্রষ্টা, প্রয়াত অনীক দত্ত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব১ (২৭.০৫.২৬)। কেন পদত্যাগ? এবিপি আনন্দর স্টুডিওয় তৃণমূলের ২ বিদ্রোহী নেতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
8th Pay Commission : বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
বেশি বেতন বাড়বে না ? অষ্টম বেতন কমিশন নিয়ে বড় আপডেট
CM Suvendu Adhikari:'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
'স্কুলের পড়ুয়াদের কেন নিম্নমানের ড্রেস, জুতো ? কোন সংস্থাকে বরাত.. ', নজর মুখ্যমন্ত্রীর
Embed widget