এক্সপ্লোর

Hardik Pandya: ৩০ পেরোলেন হার্দিক, জন্মদিনে প্রথমবার খেলছেন ম্যাচ, বিশেষ সেলিব্রেশন মাঠেই

ICC World Cup 2023: উল্লেখ্য, ২০১৬ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হার্দিকের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিলেন প্রথম ম্যাচ খেলতে।

নয়াদিল্লি: ৩০ বছর পূর্ণ করলেন হার্দিক পাণ্ড্য (Hardik Pandya)। আর নিজের বিশেষ দিনেই বিশ্বকাপে আফগানিস্তানের (Afganistan) বিরুদ্ধে খেলতে নামছেন বঢোদরার অলরাউন্ডার। ভারতীয় দল (Indian Cricket Team) নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিায়ামে খেলতে নেমেছে আফগানিস্তানের বিরুদ্ধে। দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হার্দিক (Hardik Pandya)। নিজের জন্মদিনে বিশ্বকাপের মঞ্চে খেলতে নামা। তার আগে কেক কাটলেন। হার্দিক বলছেন, ''আমার ক্রিকেট কেরিয়ারে প্রথমবার জন্মদিনের দিন কোনও ম্যাচ খেলতে নামছি আমি। দেখা যাক কেমন কাটে দিনটা। আশা করি দারুণ উপভোগ করব ম্যাচটি।'' এদিন বিশ্বকাপ সম্প্রচারকারী ব্রডিকাস্টিং চ্যানেলের পক্ষ থেকে হার্দিকের জন্য কেকের ব্যবস্তা করা হয়েছিল। সেখানে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ও যতীন সপ্রুর সঙ্গে কেক কেটে জন্মদিন উদযাপন করেন বঢোদরা অলরাউন্ডার। 

উল্লেখ্য, ২০১৬ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় হার্দিকের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমেছিলেন প্রথম ম্যাচ খেলতে। এরপর সেই বছরই ওয়ান ডে ফর্ম্য়াটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় হার্দিকের। ওয়ান ডে ফর্ম্য়াটে ৮৩ ম্যাচে ১৭৬৯ রান করেছেন। ৮০ উইকেট ঝুলিতে পুরেছেন হার্দিক। টি-টোয়েন্টি ফর্ম্য়াটে ৯২ ম্য়াচে ১৩৪৮ রান করেছিলেন। ৭৩ উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। টেস্টে ১১ ম্য়াচ খেলে ৫৩২ রান করেছেন একটি শতরানের সাহায্যে। ১৭ উইকেটও নিয়েছেন। তবে ২০১৮ সালের পর থেকে আর টেস্টে খেলেননি হার্দিক। 

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে খেলেছেন হার্দিক। তবে ২০২২ মরসুমে আইপিএলে প্রথমবার গুজরাত টাইটান্সের অধিনায়ক হিসেবে দলকে চ্যাম্পিয়ন করেন বঢোদরার অলরাউন্ডার। চলতি বছরে রানার্স আপ হয় হার্দিক।

এদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে ম্য়াচে রবিচন্দ্রন অশ্বিনের বদলে শার্দুল ঠাকুরকে খেলানো হয়েছিল। কিন্তু তাঁকে পুরো দশ ওভার বলই করানো হল না। তা নিয়েই বিতর্ক বেঁধেছে ফের। ৬ ওভারে ৩১ রান খরচ করে ১ উইকেট নিলেন মুম্বইয়ের মিডিয়াম পেসার। রান খরচ করে ফেললেন এশিয়া কাপের ফাইনালের নায়ক মহম্মদ সিরাজ়ও। ৯ ওভারে ৭৬ রান খরচ করলেন হায়দরাবাদের পেসার। তবু আফগানিস্তান ইনিংসকে যে ২৭২/৮ স্কোরে বেঁধে ফেলা গেল, তার জন্য সিংহভাগ কৃতিত্ব প্রাপ্য যশপ্রীত বুমরার। একটা সময় বিশ্বকাপে যাঁর খেলা নিয়েই অনিশ্চয়তা ছিল। পিঠের অস্ত্রোপচার। তারপর দীর্ঘদিনের রিহ্যাবিলিটেশন। বিশ্বকাপের মাস খানেক আগে আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটান আমদাবাদের পেসার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে শ্রীলঙ্কা সিরিজ়ে ভারতীয় দলকে কী করতে হবে?
IND vs PAK: আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
আবার ২২ গজে ভারত-পাক মহারণ, কবে মাঠে নামবে ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ?
Sarfaraz Khan: রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
রান করেও ভারতীয় দল থেকে বাদ পড়ে বিস্ফোরক পোস্ট সরফরাজের, কাকে নিশানা করলেন?
Cristiano Ronaldo Wedding: বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা
বিয়ে করছেন রোনাল্ডো, হোটেল ভাড়া থেকে গির্জা, সব কিছুই চূড়ান্ত, উচ্ছ্বসিত ভক্তরা

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget