এক্সপ্লোর

IND vs PAK: কিং কোহলির গর্জন নাকি ঘাতক হয়ে উঠবেন শাহিন? কেমন হতে পারেন আজকের ২ দলের একাদশ?

ICC World Cup 2023: প্রতিটি বিশ্বকাপেই  মুখোমুখি হয়েছে ২ দল। আর প্রত্যেকবারই জয় ছিনিয়ে নিয়েছে ভারত। চলতি বিশ্বকাপে আজ ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ২২ গজের লড়াইয়ে নামতে চলেছে। 

আমদাবাদ: বিশ্বকাপের (ICC World Cup 2023) ইতিহাসে এখনও পর্যন্ত পাকিস্তান (IND vs PAK) শিবির ভারতের বিরুদ্ধে কোনও ম্যাচেই জিততে পারেনি। ১৯৯২ সাল থেকে শুরু হয়েছিল এই লড়াই। এরপর থেকে একমাত্র ২০০৭ বিশ্বকাপ বাদ দিয়ে প্রতিটি বিশ্বকাপেই  মুখোমুখি হয়েছে ২ দল। আর প্রত্যেকবারই জয় ছিনিয়ে নিয়েছে ভারত (Indian Cricket Team)। চলতি বিশ্বকাপে আজ ২ চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ২২ গজের লড়াইয়ে নামতে চলেছে। 

বিশ্বকাপের মঞ্চে ভারত-পাকিস্তান মহারণ। যে ম্যাচ ঘিরে উন্মাদনার পারদ তুঙ্গে। লক্ষাধিক আসন বিশিষ্ট আমদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামের সমস্ত টিকিট নিঃশেষ। কানায় কানায় উপচে পড়া গ্যালারির সামনে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ... বিশ্বকাপটাকেই কি বাঁচিয়ে দিয়ে যাবে? কোটি টাকার প্রশ্ন।

টিকিট নিয়ে হাহাকার। ম্যাচের আগের দিনও সকলের মুখে প্রশ্ন, একটা টিকিট হবে? রাজনীতিবিদ, প্রাক্তন ও বর্তমান খেলোয়াড়, ক্রিকেট প্রশাসক, অভিনেতা, শিল্পী - কে নেই সেই তালিকায়।

ভারতের সামনে লক্ষ্য ৮-০ করার। পাকিস্তান মরিয়া ৭-১ করতে। ওয়ান ডে বিশ্বকাপে কখনও ভারতকে হারাতে পারেনি পাকিস্তান। প্রত্যেকবার হেরেছে। টানা ৭ বার। এবার কি ৮-০? বিশ্বকাপে কোনও এক দেশকে সবচেয়ে বেশিবার হারানোর রেকর্ড পাকিস্তানের দখলে। শ্রীলঙ্কাকে ৮ বার হারিয়েছে তারা। সেই রেকর্ডে কি ভাগ বসাবে টিম ইন্ডিয়া?

লড়াই একেবারে সেয়ানে সেয়ানে। শেষ পাঁচ ওয়ান ডে ম্যাচে দুই দলই জিতেছে চারটি করে। একটি করে হেরেছে। ঘরের মাঠে বিশ্বকাপের ম্যাচ খেলতে নামছেন যশপ্রীত বুমরা। অনেকে ভেবেছিলেন, তিনিই হয়তো সাংবাদিক বৈঠক করবেন শুক্রবার। কিন্তু তিনি আসেননি। বুমরা গিয়েছিলেন মায়ের সঙ্গে দেখা করতে। আর সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মা জানিয়ে দিয়েছেন, শুভমন গিল ৯৯ শতাংশ সুস্থ। তিনি খেলতে পারেন। না পারলে রয়েছেন ঈশান কিষাণ। যিনি গতমাসে পাল্লেকেলেতে এই পাকিস্তানের বিরুদ্ধে ৮১ বলে ৮২ রানের ইনিংস খেলেছিলেন।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ/শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কে এল রাহুল, হার্দিক পাণ্ড্য, রবীন্দ্র জাডেজা, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: আব্দুল্লাহ শাফিক, ইমাম উক হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান, সউদ শাকিল, ইফতিকার আহমেদ, শাদাব খান, মহম্মদ নাওয়াজ, শাহিন আফ্রিদি, হাসান আলি/মহম্মদ ওয়াসিম, হ্যারিস রউফ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
John Turner: মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
মাত্র ২৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন ইংরেজ পেসার
IND vs SL: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছতে গুরুত্বপূর্ণ শ্রীলঙ্কা সিরিজ় শুরুর আগে কী বার্তা গম্ভীরের?
Mitchell Starc: টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে
টেস্টে কপিল, স্টেনকে টেক্কা দেওয়ার সুযোগ মিচেল স্টার্কের সামনে

ভিডিও

NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ২ | দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে প্রধানমন্ত্রীর ব্রেকফাস্ট বৈঠক
Ghantakhanek Sange Suman(০৬.০৮.২৬)পর্ব ১ | অভিষেকের 'সেটিং-অফার' নিয়ে নতুন ইঙ্গিত মদনের | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget