এক্সপ্লোর

World Cup 2023: কোনওদিন সফল হই, কোনওদিন হই না, কিন্তু এই মেজাজেই ব্যাটিং করতে চাই: রোহিত

Rohit Sharma Update: নিজের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩১ তম শতরান হাঁকিয়ে ফেললেন রোহিত এদিন। টপকে গেলেন রিকি পন্টিংকে।

নয়াদিল্লি: আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতানো শতরান হাঁকিয়েছেন রোহিত শর্মা। ১৩১ রানের ইনিংসে ছিল ১৬টি বাউন্ডারি ও ৫টি ছক্কা। বিশ্বকাপের মঞ্চে ভারতীয়দের মধ্যে সর্বাধিক সাতটি শতরানের মালিক এখন হিটম্যান। দলকে জিতিয়ে মাঠ ছাড়ার পর ভারত অধিনায়ক বলছেন, ''ব্যাটিং করার জন্য় একদম ভাল পিচ ছিল। আমি আমার স্বাভাবিক খেলাটাই খেলেছি। আমি জানতাম একটা সময় উইকেট অনেক সহজ হয়ে যাবে। বিশ্বকাপের মঞ্চে সেঞ্চুরি পাওয়ার অনুভূতিই আলাদা। তবে আমি নিজের সাত নম্বর সেঞ্চুরি এটি, এই সব নিয়ে বেশি ভাবিনি। নিজের ফোকাস নষ্ট হোক কখনও চাইনি।'' 

হিটম্যান আরও বলেন, ''আমি এমন আক্রমণাত্মক মেজাজেই ব্যাটিং করে থাকি রান তাড়া করতে নামার সময়। সেক্ষেত্রে কখনও সফল হই, বা কখনও ব্যর্থ হই। কিন্তু এমন মেজাজেই ব্যাটিং করাটা পছন্দ করি আমি। কিন্তু একটা বিষয়ে নিশ্চিত থাকার চেষ্টা করি যে শুরু থেকেই বোলারদের ওপর চাপ তৈরি করতে হবে।''

উল্লেখ্য, নিজের ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে ৩১ তম শতরান হাঁকিয়ে ফেললেন রোহিত এদিন। টপকে গেলেন রিকি পন্টিংকে। বিশ্বকাপজয়ী প্রাক্তন অজি অধিনায়ক ৩০টি সেঞ্চুরির মালিক ওয়ান ডে ফর্ম্যাটে। রোহিত এখন শুধুমাত্র সচিন ও বিরাটের পরই জায়গা করে নিয়েছেন। সচিনের ঝুলিতে ৪৯টি ও বিরাটের ঝুলিতে ৪৭টি শতরান রয়েছে। বিশ্বকাপের মঞ্চে এটি ছিল রোহিতের সপ্তম শতরান। ২০১৫ বিশ্বকাপে একটি শতরান করেছিলেন। গত বিশ্বকাপে ইংল্যান্ডের মাটিতে হাঁকিয়েছিলেন পাঁচটি সেঞ্চুরি। যা কোনও একটি বিশ্বকাপের আসরে যে কোনও ব্যাটারের হাঁকানো সর্বাধিক সেঞ্চুরি ছিল। এবার আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করলেন। মোট সংখ্যা ৭। টুর্নামেন্টের ইতিহাসে যে কোনও ব্যাটারের সর্বাধিক ব্যক্তিগত সেঞ্চুরি। এই তালিকায় সচিন তেন্ডুলকর ৬টি শতরান করে এতদিন শীর্ষে ছিলেন। এদিন মাত্র ৬৩ বলে তিন অঙ্কের ঘরে পৌঁছন রোহিত। আর তার সঙ্গে সঙ্গেই ভারতীয় ব্যাটারদের মধ্যে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম শতরানের মালিকও হয়ে গেলেন ডানহাতি এই ব্যাটার। 

রোহিত এদিন টেক্কা দিলেন ক্রিস গেলকেও। আন্তর্জাতিক ক্রিকেটে মোট ৫৫৩টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় এতদিন শীর্ষে ছিলেন ইউনিভার্সাল বস ক্রিস গেল। তাঁকেও টেক্কা দিয়ে হিটম্যান এখন সবার আগে এই তালিকায়। আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে ১৩১ রানের ইনিংস খেলার পর রোহিতের ঝুলিতে বর্তমানে ৫৫৬টি ছক্কা। 

সেরা শিরোনাম

Duleep Trophy: বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
বৈভবের ব্যর্থতার দিন সেঞ্চুরি বাংলার সুদীপ-শাহবাজের, দলীপ ট্রফিতে ভাল জায়গায় পূর্বাঞ্চল
East Bengal vs Mohun Bagan: যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
যুবভারতীতে লাল হলুদ ঝড়, এডমান্ডের হ্যাটট্রিকে মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ডজয়ী ইস্টবেঙ্গল
Rishabh Pant: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছাড়লেন পন্থ, উদ্বেগ ভারতীয় শিবিরে, কী হয়েছে উইকেটকিপারের?
IND vs SL: পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত
পাড়িক্কালের নাগাড়ে দ্বিতীয় শতরান, রান পেলেন জাডেজা, যশস্বীও, কলম্বোতে বড় রানের পথে ভারত

ভিডিও

CM Suvendu Adhikari | Jadavpur-কাণ্ডে বিস্ফোরক মুখ্যমন্ত্রী! বললেন,
Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Aadhaar Card Update : এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
এবার বিনামূল্যে শিশুর আধার কার্ড আপডেট, এই দিন পর্যন্ত পাবেন সুযোগ
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
Bollywood Actor Arrested in Drug Case: মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
মাদক মামলায় গ্রেফতার অভিনেতা, শাহিদ কপূরের সঙ্গে অভিনয় করেছেন, বলিউড থেকে আরও নাম উঠে আসবে কি?
Rajnath Singh: এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
এবার দানবীয় যুদ্ধজাহাজ তৈরি করতে পারবে গার্ডেন রিচ, মাঝারি আকারের জাহাজ তৈরি হবে হাওড়াতেও, ঘোষণা প্রতিরক্ষামন্ত্রীর
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Embed widget