এক্সপ্লোর

World Cup Qualifier: বিশ্বকাপের যোগ্যতা অর্জনপর্বের ম্য়াচে আইরিশদের হারিয়ে অঘটন ওমানের

Oman vs Ireland: আয়ারল্যান্ডের টপ অর্ডারে প্রথম তিন ব্যাটার ব্য়র্থ হয়েছিলেন। হ্যারি টেক্টর ৮২ বলে ৫২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৫ উইকেট 

হারারে: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের (World Cup Qualifier) ম্যাচে অঘটন। আয়ারল্যান্ডকে হারিয়ে দিল ওমান (Ireland vs Oman)। বুয়াওয়া অ্যাথলেটিক ক্লাবে গ্রুপ বি-র ম্যাচে দুর্দান্ত জয় ছিনিয়ে নিল ওমান ক্রিকেট দল। ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওমান অধিনায়ক। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে বোর্ডে ২৮১ রান তুলে নেয় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের টপ অর্ডারে প্রথম তিন ব্যাটার ব্য়র্থ হয়েছিলেন। হ্যারি টেক্টর ৮২ বলে ৫২ রানের ইনিংস খেলেন। নিজের ইনিংসে ৫ টি বাউন্ডারি হাঁকান তিনি। লোয়ার অর্ডারে ডকরেল ৮৯ বলে ৯১ রানের ইনিংস খেলেন। ৭টি বাউন্ডারি ও ২টো ছক্কা হাঁকান তিনি। ডিলেনি ১৪ বলে ২০ রানের ইনিংস খেলেন। ওমান বোলারদের মধ্যে বিলাল খান ও ফয়জ বাট ২টো করে উইকেট নেন। ওমানের অধিনায়ক জিসান মাকসুদ ৫১ রান দিয়ে ১ উইকেট নেন। আয়ান খান ও জে ওদেদরা ১টি করে উইকেট নেন। 

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ওমানের ব্য়াটার। তিন জন অর্ধশতরানের ইনিংস খেলেন। ওপেনিংয়ে নেমে কাশ্যপ প্রজাপতি ৭৪ বলে ৭২ রানের ইনিংস খেলেন। তিনিই দলের হয়ে সর্বোচ্চ রান করেন। নিজের ইনিংসে ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডার হাঁকান। আকিব ইলিয়াস ৪৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন ৮টি বাউন্ডারির সাহায্যে। ওমান অধিনায়ক মাকসুদ ৬৭ বলে ৫৯ রানের ইনিংস খেলেন। ৪টি বাউন্ডারি ও ১টি ছক্কা হাঁকান তিনি। ৪৮.১ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ওমান। ইলিয়াস ও প্রজাপতির ৯৪ রানের পার্টনারশিপই দলের জয়ের ভিত গড়ে দেয়।  

এই গ্রুপেরই অন্য ম্যাচে আরব আমিরশাহিকে হারিয়ে দিল শ্রীলঙ্কা। প্রথমে ব্যাট করতে নেমে ৩৫৫ রান বোর্ডে তুলে নেয় লঙ্ক বাহিনী। ওপেনিংয় জুটি পাথুম নিশঙ্ক এবং দিমুথ করুণারত্নে জুটিতে ৯৫ রান তোলেন। তিন নম্বরে নেমে কুশল মেন্ডিস ৭৮ রান করেন। সাদিরা সমরবিক্রমা করেন ৭৩ রান করেন। চারিথ আসালাঙ্কা ২৩ বলে ঝোড়ো ৪৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। হাসারাঙ্গা ১২ বলে ২৩ রান করেন। রান তাড়া করতে নেমে মাত্র ১৮০ রানেই অল আউট হয়ে যায় আরব আমিরশাহি দল। হাসারাঙ্গা একাই ৬ উইকেট তুলে নেন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
IND vs AFG: ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI
ঘরের মাঠে অ্যাওয়ে সিরিজ় খেলবে ভারত, আফগানিস্তানের বিরুদ্ধে তিন টি-২০-র সূচি নিশ্চিত করল BCCI

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget