এক্সপ্লোর

World Music Day 2021: আমি 'বাথরুম সিঙ্গার', রেকর্ডিং রুমে ঢুকেই পাল্টে গিয়েছিল কণ্ঠ, বলছেন সচিন

সচিনের গানের প্রশংসা করে সোনু বলেছেন, 'ও একেবারে সঠিক পিচে গেয়েছে। কোনও পিচ কারেক্টরের দরকার হয়নি।'

মুম্বই: সোমবার, ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস। জীবনে সুর ও সঙ্গীতের তাৎপর্য নিয়ে সর্বত্র চর্চা চলছে। সেই ধারায় পা মেলালেন সচিন তেন্ডুলকরও। নিজের প্রথম রেকর্ডিংয়ের স্মৃতি রোমন্থন করলেন মাস্টার ব্লাস্টার।

সোনু সুদের সঙ্গে 'স্যাচিন... স্যাচিন...' গান গাইতে শোনা গিয়েছিল মাস্টার ব্লাস্টারকে। গোটি বিশ্ব মুগ্ধ হয়ে শুনেছিল সচিনের গান। বাইশ গজে ব্যাট হাতে কীর্তিমানকে মাইক্রোফোনের সামনে সাবলীলভাবে গান গাইতে দেখে অবাক হয়েছিলেন সকলে।

সোমবার সোনু সুদের সঙ্গে সেই গানের রেকর্ডিংয়ের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন সচিন। সেখানে তিনি বলেছেন, 'আমরা বাথরুম সিঙ্গার। তবে রেকর্ডিং রুমে গিয়ে দেখলাম আমার কন্ঠস্বর পাল্টে গিয়েছে।' সেই সঙ্গে সচিন বলেছেন, 'আমি যতদিন ক্রিকেট খেলেছি, দীর্ঘ সেই ৩৪ বছর সঙ্গীত আমার অবিচ্ছেদ্য সঙ্গী ছিল।'

সচিনের গানের প্রশংসা করে সোনু বলেছেন, 'ও একেবারে সঠিক পিচে গেয়েছে। কোনও পিচ কারেক্টরের দরকার হয়নি।'

শনিবারই সচিনের সাফল্যের মুকুটে নতুন একটি পালক যোগ হয়েছে। স্টার স্পোর্টসের ধারাভাষ্যকার ও বিশেষজ্ঞদের একটি প্যানেলের সমীক্ষায় একুশ শতকের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকর। এই দৌড়ে তাঁর খুব কাছেই ছিলেন শ্রীলঙ্কার ব্যাটসম্যান কুমার সঙ্গাকারা। সাউদাম্পটনে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চলতি ফাইনালের দ্বিতীয় দিনের চা-পানের বিরতির সময় সমীক্ষার ফল ঘোষণা করা হয়। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্তগুলি উদযাপনের জন্যই ২১ শতকের সেরা ব্যাটসম্যান বেছে নেওয়ার এই অভিনব উপায় অবলম্বন করেছিল স্টার স্পোর্টস। এজন্য সুনীল গাওস্কর, ইয়ান বিশপ, হরভজন সিংহ, শেন ওয়াটসন, স্কট স্টাইরিস, গৌতম গম্ভীর ও প্রখ্যাত সাংবাদিক, কোচদের নিয়ে ৫০ সদস্যের বিচারকমণ্ডলী গঠন করা হয়েছিল। তারাই সচিনকে বেছে নিয়েছেন।

১৯৮৯ সালে মাত্র ১৬ বছর বয়সে আন্তর্জাতিক মঞ্চে এসেছিলেন সচিন। সব আন্তর্জাতিক ম্যাচ মিলিয়ে ৩৪৩৫৭ রান করেছেন। ২০০ টেস্টে ১৫৯২১ রানের পাশাপাশি ৪৬৩টি একদিনের ম্যাচে ১৮৪২৬ রান করেছেন মাস্টার ব্লাস্টার। টেস্টে ৫১টি ও একদিনের ম্যাচে ৪৯টি শতরান করেছিলেন সচিন। আন্তর্জাতিক ক্রিকেটে শতরানের মোট সংখ্যা ১০০।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India vs Sri Lanka: ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
ভারত-শ্রীলঙ্কা সিরিজেই ফের দেখা যাবে রাহানেকে, অবসর ভেঙে ফিরছেন?
India vs Sri Lanka: বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
বুমরা, সাইয়ের পর এবার কি সুন্দরও, শ্রীলঙ্কা সিরিজ থেকে ছিটকে যেতে পারেন তরুণ অলরাউন্ডার
Hardik Pandya: হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
হার্দিকের অদ্ভুত দাবি মানতে নারাজ, তারকা অলরাউন্ডারের ফেরার সম্ভাবনা খারিজ করল গুজরাত টাইটান্স
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget