এক্সপ্লোর

১১৭ বছরের রেকর্ড ভাঙলেন গুজরাতের ওপেনার সমিত গোহেল

জয়পুর: গুজরাতের ২৬ বছরের ওপেনার সমিত গোহেলের ব্যাটে ভাঙল প্রথমশ্রেণীর ক্রিকেটে ১১৭ বছরের পুরানো রেকর্ড। ওপেন করতে নেমে দলের ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে সর্বোচ্চ রানের রেকর্ড ভাঙলেন তিনি। রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে ওড়িশার বিরুদ্ধে ওপেন করতে নেমে ৩৫৯ রানে অপরাজিত থেকে যান তিনি। প্রথমশ্রেণীর ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান হানিফ মহম্মদের দখলে। তিনি করেছিলেন ৪৯৯ রান। কিন্তু তিনি আউট হয়ে গিয়েছিলেন। ওড়িশার বিরুদ্ধে গুজরাত করে ৬৪১ রান। এরমধ্যে সমিত ৩৫৯ রান করে দলের ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন। এর আগে এই রেকর্ড ছিল সারের ববি আবেসের। ১৮৯৯-ও কিংস্টন ওভাল গ্রাউন্ডে তিনি করেছিলেন অপরাজিত ৩৫৭ রান। সমিতের ৭২৩ বলের ইনিংসে রয়েছে ৪৫ টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি। তিনি যে এত পুরানো একটা রেকর্ড ভেঙে ফেলেছেন, তা জানা ছিল না সমিতের। ম্যাচের পর তিনি বলেছেন, 'আমি জানতাম না এটা একটা বিশ্ব রেকর্ড। আসলে আমার লক্ষ্য ছিল, যত বেশি সময় সম্ভব খেলে যাওয়া। কোচ স্যার (বিজয় পটেল) এবং পার্থিব ভাই (অধিনায়ক পার্থিব পটেল) আমাকে অনেকক্ষণ ধরে খেলতে বলেছিল। আমি সেটাই করার চেষ্টা করেছি। এতটা সময় ধরে ব্যাট করতে পেরে আমি খুবই খুশি। স্বাভাবিকভাবেই এটা আমার জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। নিজের ভালো লাগা প্রকাশ করার ভাষা আমি খুঁজে পাচ্ছি না'। সম্পত্তি ব্যবসায়ী ভানুভাই পটেলের ছেলে সমিত স্বভাবে খুবই লাজুক। বলেছেন, 'বাবা ছোট ব্যবসায়ী। আমি এতদিন পর্যন্ত খেলার প্রতিই মনোনিবেশ করে এসেছি। হ্যাঁ, আমি সরকারি চাকরি খুঁজছি। স্পোর্টস কোটায় সরকারি চাকরির জন্য আবেদনও করেছি। দেখা যাক, কী হয়'। গত ৮১ বছরে প্রথমশ্রেণীর ক্রিকেটে প্রথম ট্রিপল সেঞ্চুরির মালিক সমিত, যিনি ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকলেন। তাঁর রেকর্ডের হাত ধরে গুজরাতও রঞ্জি ট্রফির সেমিফাইনালে পৌঁছে গেল।

সেরা শিরোনাম

Indian Cricket: নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
নিরাপদ নয় বলেই... স্যামসনের ব্যর্থতা নিয়ে বিস্ফোরক দাবি উপেক্ষিত ক্রিকেটারের
Ravindra Jadeja: আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
আগরকরের বদলে ভারতীয় দলের প্রধান নির্বাচক হতে আগ্রহী রবীন্দ্র জাডেজা!
Ranji Trophy: শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
শামিকে রেখেই রঞ্জি ট্রফির দল ঘোষণা বাংলার, অধিনায়ক বাছা নিয়ে মতানৈক্য, ঈশান-শাহবাজের চোট
Spain Football Team: জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ
জিতেছেন বিশ্বকাপ, ইউরো, মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচের দিনেই অবসর ঘোষণা করলেন তাঁর প্রাক্তন সতীর্থ

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget