এক্সপ্লোর

MI-W vs DC-W, Final Match: ন্যাট সিভারের ব্যাটে ভর করে ডব্লিউপিএল খেতাব জিতল মুম্বই ইন্ডিয়ান্স

WPL 2023 Final, MI-W vs DC-W: শেষ পর্যন্ত টিকে থেকে ৫৫ বলে ৬০ রানের ইনিংসে মুম্বইকে জেতালেন ন্যাট সিভার-ব্রান্ট।

মুম্বই: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করেও জিততে পারল না দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। তিন বল বাকি থাকতেই ন্যাট সিভার-ব্রান্টের (Nat Sciver-Brunt) ব্যাটে ভর করে ডব্লিউপিএল (WPL 2023) খেতাব জিতল পল্টনরা। ১৩১ রান তাড়া করতে নেমে সাত উইকেট হাতে রেখেই ম্যাচ জিতে নেয় মুম্বই। ন্যাট অপরাজিত ৬০ রানের ইনিংস খেলেন। তাঁর দৌলতেই শিখা পাণ্ডে, রাধা যাদবের লড়াই জলে গেল। 

ব্যর্থ মুম্বই ওপেনাররা

১৩২ রান তাড়া করতে নেমে মুম্বই ইন্ডিয়ান্স কিন্তু শুরুটা একেবারেই ভাল করেনি। দুই মুম্বই ওপেনারই ব্যর্থ হন। হেইলি ম্যাথিউজ ১৩ ও ইয়াস্তিকা ভাটিয়া ৪ রানে আউট হন। ২৩ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় মুম্বই। তবে এই অবস্থা থেকেই দুই অভিজ্ঞ তারকা, অধিনায়ক হরমনপ্রীত কৌর ও ন্যাট মুম্বইয়ের হাল ধরেন। দুইজনে তুলনামূলক মন্থর গতিতে হলেও, দলের ইনিংস এগিয়ে নিয়ে যান। দুইজনে তৃতীয় উইকেটে ৭২ রান যোগ করেন।

হরমনপ্রীত-ন্যাটের লড়াই

তবে টাইম আউটের পরেই রান আউট হয়ে সাজঘরে ফেরেন হরমনপ্রীত। শেষ পর্যন্ত লড়াই করে যায় দিল্লি ক্যাপিটালস। কিন্তু চাপের মুখে অ্যামেলিয়া কেরের আট বলে ১৪ রানের ইনিংস ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ম্যাচ জিতে নেয় মুম্বই। ন্যাট সিভারই ম্যাচের সেরা নির্বাচিত হন। আরেক মুম্বই তারকা হেইলি ম্যাথিউজ ব্যাটে-বলে টুর্নামেন্টে চমকপ্রদ পারফর্ম করে টুর্নামেন্ট সেরা হন। তিনি এবারের ডব্লিউপিএলে ২৭১ রান করার পাশাপাশি ১৬টি উইকেট নিয়েছেন।

প্রথম ইনিংস

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং। এদিন দলে এক বদল করেই মাঠে নেমেছে দিল্লি। পুনম যাদবের বদলে মিন্নু মানি দিল্লি দলে সুযোগ পান। ম্যাচের আগে দিল্লির ওপেনারদের সেরার তকমা দিয়েছিলেন মুম্বই অধিনায়ক হরমনপ্রীত কৌর। তবে এদিন ম্যাচের শুরুতেই দিল্লির ওপেনিং পার্টনারশিপ ভাঙতে সক্ষম হন ইসি ওয়ং (Issy Wong)। ১১ রানে সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। গত ম্যাচে হ্যাটট্রিক নিয়ে সকলের নজর কেড়েছিলেন এই ম্যাচে নতুন বলে তাঁর ফুলটস বলই দিল্লির কাঁটা হয়ে দাঁড়ায়।

ফুলটস-কাঁটা

ফুলটস বলেই একে একে শেফালি, অ্যালিস ক্যাপসি (০) ও জেমাইমা রডরিগেজকে (৯) ফেরান ওয়ং। পরপর তিন উইকেট হারালেও টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক মেগ ল্যানিং কিন্তু নিজের ইনিংস চালিয়ে যান। তাঁকে সঙ্গ দেন মারিজ্জানে কাপ। দুইজনে মিলে ৩৮ রান যোগ করেন। তবে অ্যামেলিয়া কের সেই পার্টনারশিপ ভাঙেন। এরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে দিল্লির মিডল অর্ডার। ছয় রানের ব্যবধানে ছয় উইকেট হারায় দিল্লি। অ্যামেলিয়া দুই ও হেইলি ম্যাথিউজ (Hayley Matthews) চার ওভারে মাত্র পাঁচ রান খরচ করে তিন উইকেট নেন তিনি।

তবে ৭৯ রানে নয় উইকেট হারিয়ে ফেলা দিল্লি ক্যাপিটালসের ইনিংসে প্রয়োজনীয় অক্সিজেনের জোগান দেন শিখা পাণ্ডে ও রাধা যাদব। দশম উইকেটে ৫২ রান যোগ করেন দুইজনে। শিখা ১৭ বলে ২৭ ও রাধা ১২ বলে ২৭ রান করেন। এই দুই তারকাই দিল্লিকে লড়াইয়ের রসদ এনে দেন।

আরও পড়ুন: গোড়ালিতে চোট, আইপিএলের প্রথমার্ধে খেলতে পারবেন না তারকা ব্য়াটার?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

IND vs SL Live: গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
গলে পঞ্চম দিনে ভারতের জয়ের জন্য দরকার ৬ উইকেট, সিরিজ়ে লিড নিতে শ্রীলঙ্কার দরকার ২৮৮ রান
FC Barcelona: নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
নতুন মরশুমে নতুন দল, স্পেনের বিশ্বজয়ী অধিনায়ককে সই করাল বার্সেলোনা
Jamal Musiala: চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
চার দিনে দ্বিতীয়বার খেলার মাঝেই মাঠে লুঠিয়ে পড়লেন জার্মানি ও বায়ার্ন মিউনিখ তারকা মুসিয়ালা
IND vs SL: হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট
হাতে গোটা একটা দিন, ম্যাচ জিততে ভারতের চাই ৬ টা উইকেট

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget