এক্সপ্লোর

WPL 2024: গত মরশুমে হারের প্রতিশোধের পালা দীপ্তিদের, হরমনপ্রীতরা নামছেন আজ জয়ের হ্যাটট্রিক করতে

Mumbai Indians vs UP Warriorz: অন্যদিকে ইউপি ওয়ারিয়র্সও এই নিয়ে চলতি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্য়াচ খেলতে নামবে। কিন্তু এখনও পর্যন্ত তারা জয়ের খাতা খুলত পারেনি।

বেঙ্গালুরু: উইমেন্স প্রিমিয়ার লিগে (WPL 2024) আজ মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) বিরুদ্ধে খেলতে নামছে ইউপি ওয়ারিয়র্স (UP Warriors)। টুর্নামেন্টের প্রথম ম্য়াচেই মুখোমুখি হয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারা সেই ম্য়াচে শেষ বলে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে জয় ছিনিয়ে নিয়েছিল। এরপর গুজরাত জায়ান্টসের বিরুদ্ধেও ম্য়াচ জিতেছে হরমনপ্রীতের দল। আজ জয়ের হ্যাটট্রিকের লক্ষ্যে নামবে তারা। অন্যদিকে ইউপি ওয়ারিয়র্সও এই নিয়ে চলতি টুর্নামেন্টে নিজেদের তৃতীয় ম্য়াচ খেলতে নামবে। কিন্তু এখনও পর্যন্ত তারা জয়ের খাতা খুলতে পারেনি।

কাদের ম্যাচ?

উইমেন্স প্রিমিয়ার লিগে আজ ইউপি ওয়ারিয়র্স মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের

কোথায় খেলা?
ম্য়াচটি বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে হবে

কখন শুরু?
ম্যাচ শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭.৩০ থেকে, তার ৩০ মিনিট আগে টস হবে

কোথায় দেখবেন?

ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে নেটওয়ার্ক ১৮ চ্যানেলে

অনলাইন স্ট্রিমিং?

টিভির সামনে বসার সুযোগ না থাকলে স্মার্টফোনে জিও সিনেমা অ্য়াপে খেলা দেখুন

গত মরশুমে নক আউট পর্যায়ে এই ইউপি ওয়ারিয়র্সকে হারিয়ে দিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। তারা আগের বারের চ্যাম্পিয়নও। দীপ্তিদের কাছে এই ম্য়াচ তাই কিছুটা প্রতিশোধেরও। আগের মরশুমে হারের পরই ছিটকে যেতে হয়েছিল খেতাবি লড়াই থেকে তাঁদের। বেঙ্গালুরুর চিন্নাস্বামীর যে পিচে খেলা হচ্ছে সেখানে দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নামা দল বেশি সফল হয়েছে চলতি মরশুমে। 

দু দলই তারকার ছড়াছড়ি। কিন্তু ফর্ম ও পারফরম্য়ান্সের বিচারে কিছুটা এগিয়ে রয়েছে মুম্বই ইন্ডিয়ান্সই। বিশেষ করে হরমনপ্রীতের ফর্ম বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে দলকে। সামনে থেকে নেতৃত্ব দিয়ে গত ২ ম্য়াচেই অর্ধশতরান হাঁকিয়েছেন তিনি। প্রথম ম্য়াচে সজীবন সজানার মত তরুণ মুখ উঠে এসেছে। অভিষেকে শেষ বলে ছক্কা হাঁকিয়ে দলকে জিতিয়েছেন তিনি। বল হাতে এমিলিয়া কের, পূজা ভাস্ত্রাকাররা শেষ ২ ম্য়াচে বল হতাে নজর কেড়েছেন। কের তো আগের ম্য়াচে একাই প্রতিপক্ষ দলের ব্যাটিং লাইন আপকে ভাঙন ধরিয়ে দিয়েছিলেন। 

ইউপি ওয়ারিয়র্স অন্যদিকে তাদের প্রথম ম্য়াচে হেরে গিয়েছিল রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। শেষ বলে পাঁচ রান দরকার ছিল। ব্যাটে ছিলেন দীপ্তি শর্মা। কিন্তু সেদিন তিনি পারেননি। সোফি একেলস্টোন, এলিসা হিলিরাও নিজেদের সেরা ফর্মে ছিলেন না আগের দুই ম্য়াচে। এখনও দেখার এই ম্য়াচের মাধ্যমে জয়ের খাতা খুলতে পারে কিনা ইউ ওয়ারিয়র্স।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Durand Cup 2026: পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
পেনাল্টিতে জামশেদপুরকে হারিয়ে ডুরান্ড কাপের সেমিতে মোহনবাগান
MS Dhoni: ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
ক্রিকেটার ধোনির যাত্রা কি চেন্নাই শিবিরে শেষ হচ্ছে? নতুন ভূমিকায় দেখা যাবে ক্যাপ্টেল কুলকে?
IND vs SL: শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
শ্রীলঙ্কার লড়াই থামিয়ে ১৭৮ রানের লিড নিল ভারত, বিরল কীর্তিতে কপিলের পাশে জাডেজা
India vs Sri Lanka 1st Test Day 3 Live: দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট
দিনুশার সেঞ্চুরি, মানবের ৪ উইকেট, ২৮৪ রানে শেষ শ্রীলঙ্কার প্রথম ইনিংস, লাইভ আপডেট

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget